ক্যাটাগরি

লালমনিরহাটে  আগুনে পুড়েছে একই পরিবারের ৬ ঘর

মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার গেগড়া গ্রামে এ অগ্নিকাণ্ড ঘটে বলে কালীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার আব্দুল কাদের জানান। স্থানীয়দের বরাতে তিনি বলেন, প্রথমে রফিকুল ইসলামের বাড়িতে আগুন লাগে। পরে আগুন দ্রুত তার ছেলে শাহীন ও কোহিনুরের বাড়িতেও ছড়িয়ে পড়ে।  খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। […]

যুক্তরাজ্যসহ ইউরোপ ফেরত সবার ১৪ দিন কোয়ারেন্টিন বাধ্যতামূলক

এসব দেশ থেকে আসা যাত্রীদের করোনাভাইরাসের টিকা নেওয়া থাকলেও বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টিনের এই নিয়ম প্রযোজ্য হবে। বুধবার থেকেই এ নিয়ম কার্যকর হবে বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার ১৮ দফা নির্দেশনা জারি করার পর নতুন এই নিয়ম ঠিক করে দিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। সংবাদ […]

সংঘর্ষ: চট্টগ্রামে বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে দুই মামলা

কোতোয়ালি থানা ও ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সোমবার রাতে মামলা দুটি দায়ের করা হয় বলে কোতোয়ালির ওসি নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত ছাড়াও দক্ষিণ জেলা কমিটির আহ্বায়ক আবু সুফিয়ান, নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্করসহ ৫৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে […]

খুলনা প্রকৌশলে নিয়োগ পরীক্ষা স্থগিত

সোমবার রাতে কুয়েটের জনসংযোগ ও তথ্য শাখার সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার এ কথা জানান। তিনি বলেন, আগামী ৩১ মার্চ এবং ৪ এপ্রিলের ল্যাব অ্যাটেনডেন্ট পদের লিখিত ও মৌখিক পরীক্ষা, ১ ও ৫ এপ্রিলের অফিস অ্যাসিস্টেন্ট কাম ডাটা প্রসেসর পদের লিখিত ও মৌখিক পরীক্ষা এবং ৫ ও ৬ এপ্রিলের অফিস সহায়ক পদের লিখিত ও মৌখিক […]

সাবেক ব্যক্তিগত কর্মকর্তা শাহজাহানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১২টায় মারা যান মো. শাহজাহান। তার বয়স হয়েছিল ৫৮ বছর। শাহজাহানের মৃত্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

১৫১ রান করেও ইনিংস ব্যবধানে জয়!

প্রথম ইনিংসে মাত্র ১৫১ রান করেও ইনিংস ও ৯ রানে জিতেছে রাজশাহী। প্রথম ইনিংসে ৮২ রান করা বরিশাল এবার গুটিয়ে গেছে কেবল ৬০ রানে। এই ম্যাচের আগে দলটির সর্বনিম্ন ছিল ৮৭, ২০০৭ সালে রাজশাহীর বিপক্ষেই। দুই ইনিংস মিলিয়ে বরিশালের রান ১৪২। বাংলাদেশে প্রথম শ্রেণির কোনো ম্যাচে এটাই সর্বনিম্ন। আগের রেকর্ড ছিল বিসিবি অ্যাকাডেমি দলের। ২০০৯ […]

শেষ হচ্ছে আগুয়েরোর সিটি অধ্যায়

প্রিমিয়ার লিগের ক্লাবটির পক্ষ থেকে সোমবার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ২০১১ সালে আতলেতিকো মাদ্রিদ থেকে সিটিতে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৮৪ ম্যাচে রেকর্ড ২৫৭ গোল করেছেন আগুয়েরো। জিতেছেন চারটি প্রিমিয়ার লিগ, একটি এফএ কাপ ও পাঁচটি লিগ কাপ। বিদেশি খেলোয়াড় হিসেবে ইংল্যান্ডের শীর্ষ লিগের সর্বোচ্চ গোলদাতাও তিনি। সব মিলিয়ে প্রিমিয়ার লিগের […]

সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সরকারের ‘সুনির্দিষ্ট পদক্ষেপ’ দাবি

সোমবার তাদের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, “মুজিব শতবর্ষে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীরে দিনে মুক্তিযুদ্ধ-স্বাধীনতা ও বাংলাদেশবিরোধী হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া, হাটাজারীসহ দেশের বিভিন্ন স্থানে যে ধ্বংসাত্মক কার্যকলাপ চালিয়েছে, তা কেবল ১৯৭১ সালের পাকিস্তান সেনাবাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকার-আলবদরদের ঘৃণ্য ও নৃশংস কর্মকাণ্ডের কথা স্মরণ করিয়ে দেয়।” সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী, সাহিত্যিক হাসান আজিজুল […]

সৃজিতের হাত ধরে ফিরছেন নায়ক উত্তম কুমার

ভারতীয় বাংলা ছবির মহানায়ক হিসেবে খ্যাত উত্তম কুমারকে নিয়ে ছবি তৈরি করতে যাচ্ছেন চিত্রপরিচালক সৃজিত মুখোপাধ্যায়। এই ছবিতে স্বয়ং ‍উত্তম কুমারকেই দেখা যাবে। আর অসম্ভব কাজটি সম্ভব করা হবে ‘ভিজ্যুয়াল ইফেক্ট’য়ের মাধ্যমে। এই বিষয়ে আনন্দবাজার ডটকম’কে সৃজিত বলেন, “উত্তম কুমারের ৫৪টি ছবির ফুটেজ নিয়ে ভিএফএক্স’য়ের মাধ্যমে আরও একবার পর্দায় জীবন্ত করে তোলা হবে তাকে। মহানায়কের […]

আলাস্কায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চেক ধনকুবেরসহ নিহত ৫

শনিবার তাদের বহনকারী হেলিকপ্টারটি রাজ্যটির কিনিক হিমবাহের কাছে বিধ্বস্ত হয় বলে আলাস্কা রাজ্য ট্রুপার্সের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। নিহত পেতার কেলনার (৫৬) চেক রিপাবলিকের সবচেয়ে ধনী ব্যক্তি এবং বিনিয়োগ গোষ্ঠী পিপিএফের প্রতিষ্ঠাতা। তার সঙ্গে চেক রিপাবলিক থেকে আসা আরেক অতিথি, তারা যেখানে উঠেছিলেন সেই টডরিলো মাউন্টেন লজের দুই জন গাইড ও হেলিকপ্টারটির পাইলট […]