ক্যাটাগরি

বাস-ট্রেন চলবে অর্ধেক যাত্রী নিয়ে, বাস ভাড়া ৬০% বাড়ছে

বাংলাদেশ রেলওয়ে মঙ্গলবার থেকেই ট্রেনের ধারণক্ষমতার অর্ধেক টিকেট বিক্রি শুরু করেছে। তাতে ট্রেনের ভাড়া না বাড়লেও নগর পরিবহনের বাসের ভাড়া এখনকার তুলনায় ৬০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। দেশে করোনাভাইরাসের সংক্রমণ আবার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে যাওয়ায় সোমবার সব ধরনের জনসমাগম সীমিত করাসহ ১৮ দফা নির্দেশনা জারি করে সরকার। সেখানে বলা হয়, গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে […]

রাজধানীতে ‘কিশোর গ্যাংয়ের’ মারামারিতে নিহত এক

সোমবার রাত ১১টার দিকে সূত্রাপুরের ফরাশগঞ্জ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। সূত্রাপুর থানার ওসি মুহাম্মাদ মামুনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ঘটনায় জড়িত ৬ জনের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সবার বয়স ১৮ বছরের কম।” নিহত কিশোর গেণ্ডারিয়ার একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল; তার বাসা মিল ব্যারাকে কাজীটোলায়। আহত […]

বাংলাদেশের আরেকটি হার

বাংলাদেশের ব্যর্থতার আরেকটি ম্যাচ ধারাবাহিকতা ধরে রেখে যথারীতি আরেকটি ম্যাচ হারল বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২৮ রানের জয়ে নিউ জিল্যান্ড নিশ্চিত করল সিরিজ জয়। সৌম্য সরকারের ঝড়ো ব্যাটিংয়ে কিছুটা রোমাঞ্চ, বাংলাদেশের প্রাপ্তি ওটুকুই। সত্যিকার অর্থে জয়ের সম্ভাবনা সেভাবে কখনও জাগাতে পারেনি দল। সৌম্যর বিদায়ের পর রানের গতি ধরে রাখতে পারেননি কোনো ব্যাটসম্যান। খেলা যখন ৯৬ বলের, […]

শুরুতে লিটনকে হারাল বাংলাদেশ

লিটনের বিদায় লক্ষ্য নতুন করে জেনে খেলা শুরু হওয়ার পরপরই লিটন দাসকে হারাল বাংলাদেশ। ৫ বলে ৬ রান করে কিদায় নিলেন লিটন। হামিশ বেনেটের লেংথ বেল সজোরে পুল করেছিলেন লিটন। কিন্তু বল রাখতে পারেননি নিচে, পারেননি সীমানা ছাড়া করতে। স্কয়ার লেগ থেকে সামনে এগিয়ে দারুণ ক্যাচ নেন গ্লেন ফিলিপস। ২ ওভারে বাংলাদেশ ১ উইকেটে ১৩। […]

বৃষ্টিতে আবার বন্ধ খেলা

আবার বৃষ্টি নিউ জিল্যান্ডের রানের জোয়ারের মধ্যেই আবার বৃষ্টির হানা। আরেক দফায় মাঠ ছাড়তে বাধ্য হলেন ক্রিকেটাররা। ১৭.৫ ওভারে নিউ জিল্যান্ডের রান হয়ে গেছে ৫ উইকেটে ১৭৩। ৩১ বলে ৫৮ রান নিয়ে খেলছেন গ্লেন ফিলিপস, ১৬ বলে ৩৪ ড্যারিল মিচেল। জুটির রান ২৭ বলে ৬২! জুটির ফিফটি শেষ দিকে রানের গতি বাড়িয়ে দলকে এগিয়ে নিচ্ছেন […]

জমজমাট লড়াইয়ের পর বৃষ্টিতে বন্ধ খেলা

বৃষ্টির হানা ব্যাট-বলের তুমুল লড়াইয়ের মধ্যে বাগড়া দিল বৃষ্টি। খেলা বন্ধ করে দিতে বাধ্য হলেন আম্পায়াররা। ১২.২ ওভারে নিউ জিল্যান্ডের রান তখন ৪ উইকেটে ১০২। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, খুব বেশি লম্বা হওয়ার কথা নয় এই বিরতি। নিউ জিল্যান্ডের একশ ইয়াংকে হারানোর ওভারেই মেহেদিকে গ্যালারিতে পাঠিয়ে দলকে একশ পার করালেন গ্লেন ফিলিপস। ১২ ওভার শেষে নিউ […]

৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১৫ অক্টোবর

সেই সঙ্গে এ বিসিএসের জন্য অনলাইনে আবেদন করার সময় আগামী ৩০ জুন সন্ধ্যা ৬টা পর্যন্ত বাড়ানো হয়েছে। আগে অনলাইনে আবেদন করার শেষ সময় ছিল ৩১ মার্চ। আর প্রিলিমিনারি পরীক্ষার জন্য সম্ভাব্য তারিখ দেওয়া হয়েছিল ৬ অগাস্ট। মঙ্গলবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৫ অক্টোবর শুক্রবার সকাল […]

অস্ত্রোপচার করে দেখা গেল, আর্চারের আঙুলে কাঁচের টুকরা

এমনিতেই ক্রিকেট মাঠে ওঁত পেতে কত চোট, বিশেষ করে ফাস্ট বোলারদের জন্য। কিন্তু আর্চার এবার বিপত্তি বাঁধিয়েছেন নিজের ঘরেই। তাতে এখন তার আইপিএলের মোটা অঙ্কের পারিশ্রমিকের একটা বড় অংশ হাতছাড়া তো হচ্ছেই, শঙ্কা আছে পুরোটাই ফসকে যাওয়ার। আর্চারের আঙুলের চোট নিয়ে গত কিছুদিন ধরেই চর্চা চলছে ইংলিশ ক্রিকেটে। ভারত সফরে দুটি টেস্ট ও পাঁচটি টি-টোয়েন্টি […]

গাজীপুরে সাফারি পার্ক থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার

জেলার শ্রীপুর থানার এসআই মো. আমজাদ শেখ জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে লাশটি উদ্ধার করেন তারা। তার বয়স ২৮ থেকে ৩০ বছর হতে পারে। তার পরনে সাদা শার্ট, ছাই রংয়ের প্যান্ট ও কালো চামড়র জুতা রয়েছে। পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান বলেন, পার্কের দক্ষিণ-পূর্ব দিকে ইন্দ্রপুরের শেষ সীমান্তে স্থানীয় গ্রাম পুলিশ মো. সারোয়ার লাশ […]

হেফাজত নিষিদ্ধের দাবি নিউ ইয়র্ক আ. লীগের

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত সমাবেশ থেকে এ দাবি জানান তারা। আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত তালুকদারের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাদের মিয়া। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা রেজাউল বারি। তিনি বলেন, “স্বাধীনতার ৫০ বছর পূর্তি উৎসব ঘিরে দেশব্যাপী যে জাগরণ […]