ক্যাটাগরি

জোবাইদা আপিল করতে পারবেন কিনা, জানা যাবে ৮ এপ্রিল

চার বছর আগে উচ্চ আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে তার লিভ টু আপিলের (আপিলের অনুমতি চেয়ে আবেদন) শুনানি শেষে বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন বিচারপতির ভার্চুয়াল আপিল বেঞ্চ আদেশের জন্য দিন নির্ধারণ করে দেয়। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। জোবাইদার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। আইনজীবী মো. খুরশীদ […]

জমি নিয়ে সংঘর্ষে গাজীপুরে গৃহবধূ খুন

বারিষাব ইউনিয়নের কীত্তুনিয়া এলাকায় বৃহস্পতিবার সকালে  এ ঘটনা ঘটে বলে বারিষাব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. সুলতান উদ্দিন জানান।   নিহত জুলেখা খাতুন (৫৯) স্থানীয় জালাল উদ্দিনের স্ত্রী। আহতরা হলেন- জুলেখার ভাই তোতা মিয়া এবং প্রতিবেশি দুলালের ছেলে আলম (৩০) ও আরিফ হোসেন (২০)। প্রতীকী ছবি সুলতান বলেন,  জমিজমা নিয়ে স্থানীয় খালেকের ছেলে দুলাল মিয়া […]

কোভিড-১৯: ব্রাজিলে মার্চেই ৬৬ হাজারের বেশি মৃত্যু

সংক্রমণের ভয়াবহ ঊর্ধ্বগতিতে দেশটির স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা এরই মধ্যে খাদের কিনারায় পৌঁছে গেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। লাতিনের এ দেশটির প্রেসিডেন্ট জাইর বোলসোনারো মহামারী মোকাবেলায় ব্যর্থতার পরিচয় দিয়ে দেশের ভেতরেই ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। সম্প্রতি তার প্রশাসনের গুরুত্বপূর্ণ অনেকে পদত্যাগ করায় রাজনৈতিকভাবেও তিনি বেশ চাপে পড়ে গেছেন। এরপরও বুধবার বোলসোনারো সংক্রমণ মোকাবেলায় বিভিন্ন রাজ্য ও […]

করোনাভাইরাস: এক দিনে শনাক্ত রোগী এক লাফে ৬৪৬৯  

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৬ হাজার ৪৬৯ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; মৃত্যু হয়েছে আরও ৫৯ জনের। নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৬ লাখ ১৭ হাজার ৭৬৪ জনে। আর গত এক দিনে মারা যাওয়া ৫৯ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৯ হাজার ১০৫ জনের […]

প্রথমবারের তরিকায় মহামারীর দ্বিতীয় ধাক্কা সামলাতে জোর প্রধানমন্ত্রীর

সবাইকে মাস্ক পরার পাশাপাশি ঠিকঠাক স্বাস্থ্যবিধি অনুসরণ এবং জনসমাগম এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার সংসদে শোক প্রস্তাবের ওপর আলোচনার সময় প্রধানমন্ত্রী বলেন, “স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে। স্বাস্থ্য বিধি মানাটা বন্ধ হয়েছে। হিসেব করে দেখেছি, যতগুলি বড় বড় বিয়ের অনুষ্ঠান, বিয়ে বাড়িতে গেছে ফিরে এসে অনেকেই করোনাভাইরাসে আক্রান্ত। “যারা বিভিন্ন জায়গায় বেড়াতে চলে গেছে পর্যটন… […]

সাতক্ষীরায় ঘর থেকে ২ সন্তানসহ মায়ের লাশ উদ্ধার

দুই সন্তানকে গলা টিপে হত্যার পর মা আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারণা। তারা হলেন- উপজেলার লাঙলঝাড়া গ্রামের ট্রাক্টর চালক শিমুল বিল্লাহর স্ত্রী মাহফুজা খাতুন (৩৫), ছেলে মাহফুজ (৯) ও মেয়ে মোহনা(৫)। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে ঘরের দরজা বন্ধ দেখে বাড়ির লোকজনের সন্দেহ হয়। পরে দরজা ভেঙে তিনজনের লাশ উদ্ধার করা হয়। জেলার পুলিশ সুপার মোহাম্মদ […]

হতাশার সফর শেষ বিব্রতকর হারে

অকল্যান্ডে বৃষ্টি বিঘ্নিত তৃতীয় টি-টোয়েন্টিতে ৬৫ রানে জিতেছে নিউ জিল্যান্ড। ওয়ানডের পর বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে টি-টোয়েন্টিতেও। খুনে ব্যাটিংয়ে নিউ জিল্যান্ড ১০ ওভারে তুলে ফেলে ১৪১ রান। সেখানে বাংলাদেশ খেলতে পারেনি ১০ ওভারও। তিন বল বাকি থাকতে গুটিয়ে গেছে ৭৬ রানে। বৃষ্টির জন্য তৃতীয় টি-টোয়েন্টির দৈর্ঘ্য নেমে আসে ১০ ওভারে। ছোট হয়ে আসা ম্যাচে সফরকারীদের ব্যর্থতা […]

ডিবি পরিচয়ে তারা মহাসড়কে ডাকাতি করত: পুলিশ

সদর থানার এসআই মিজানুর রহমান বলেন, বুধবার রাত ১২টা ৫০ মিনিটে সদর উপজেলার হরিদাসপুর ব্রিজ থেকে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। এই ব্যাপারে গোপালগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন রবগুনার তালতলী উপজেলার বেতিপাড়া গ্রামের কাদের প্যাদার ছেলে একিন ওরফে সুসন প্যাদা (২৮), আগাপদ্মার দক্ষিণ ডিকেপি রোডের ওয়াজেদ খানের ছেলে জাহাঙ্গীর খান (৪৫), ঠংপাড়া […]

টুইটার ফ্লিটসে এলো স্টিকার, জিফ যোগের সুবিধা

গত বছরের নভেম্বরে সব ব্যবহারকারীর জন্য ফ্লিটস নিয়ে হাজির হয় টুইটার। এর মাধ্যমে ব্যবহারকারীরা টুইটারে ২৪ ঘণ্টার জন্য কনটেন্ট পোস্ট করতে পারেন। নির্ধারিত সময় পার হয়ে গেলে পোস্ট করা কনটেন্ট উধাও হয়ে যায়। নিজেদের ওয়েবসাইটের সমর্থন অ্যাকাউন্ট থেকে এক টুইটে মাইক্রোব্লগিং সাইটটি জানিয়েছে, ব্যবহারকারীরা এখন থেকে জিফ এবং টোয়েমোজিস যোগ করতে পারবেন ফ্লিটস কনটেন্টে। উল্লেখ্য, […]

ধর্মের নামে নাশকতা: ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে সংগঠিত হওয়ার আহ্বান আইজিপির

হেফাজতে ইসলামের সাম্প্রতিক সহিংসতায় ব্রাহ্মণবাড়িয়ার ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থান বৃহস্পতিবার পরিদর্শন করে প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন পুলিশ প্রধান। স্বাধীনতার সূবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন জেলায় সরকারি স্থাপনায় হামলা, ভাংচুর, অগ্নিসংযোগসহ ব্যাপক তাণ্ডব চালায় কওমী মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম সমর্থকরা। গত ২৬ থেকে ২৮ মার্চ- তিনদিন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে […]