কিশোরগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ, ৫৩ জনের নামে মামলা

কিশোরগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, এসআই পল্লব সরকার বাদী হয়ে মঙ্গলবার রাতে সন্ত্রাস বিরোধী আইনে এবং পুলিশের উপর হামলা ও কাজে বাধাদানের অভিযোগে এ মামলা করেন। মামলার পর পুলিশ জেলা বিএনপির ক্ষুদ্র ও কুঠির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম, পৌর ছাত্রদলের সদস্য সচিব দিদার হাসান বাপ্পী, ছাত্রদল নেতা হাসিবুর রহমান ও […]
করোনাভাইরাস: খুলনায় আক্রান্ত ৩৮, মৃত্যু ১

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, এই হাসপাতালের পিসিআর মেশিনে ৩৭৭ জনের করোনাভাইরাস পরীক্ষায় ৪৯ জনের পজিটিভ এসেছে। এর মধ্যে খুলনা নগর ও জেলার ৩৮ জন, বাগেরহাটের সাত জন, সাতক্ষীরার দুই জন, নড়াইল ও গোপালগঞ্জের একজন করে আক্রান্ত হয়েছেন বলে তিনি জানান। ডা. মেহেদী জানান, বুধবার বিকাল ৪টার দিকে খুলনা মেডিকেল কলেজ […]
দুদকের মামলায় ৬ মাস জামিন চাইতে পারবে না সেই তুফান

এই মামলায় তার জামিন প্রশ্নে জারি করা রুল খারিজ করে বৃহস্পতিবার এ আদেশ দিয়েছে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ। শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী সাজ্জাদ হোসেন। আর তুফানের পক্ষে ছিলেন আইনজীবী শাহ আলম সরকার। জামিন প্রশ্নে রুল জারি […]
‘ট্রাম্পের কণ্ঠস্বরও’ নিষিদ্ধ ফেইসবুকে

ট্রাম্পের পুত্রবধু লারা তার পেইজে ওই সাক্ষাৎকারটি পোস্ট করেছিলেন; পরে ফেইসবুক কর্তৃপক্ষ তাকে ওই ভিডিওর জন্য সতর্কবার্তা পাঠায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। জানুয়ারিতে ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের হামলার পর ফেইসবুক রিপাবলিকান প্রেসিডেন্টকে তাদের প্ল্যাটফর্মে নিষিদ্ধ করেছিল। ফক্স নিউজের কন্ট্রিবিউটর লারা অনেক বিষয় নিয়ে ট্রাম্পের সাক্ষাৎকার নিয়েছিলেন; নিজের পেইজে সাক্ষাৎকারের সেই ভিডিওই পোস্ট […]
কোভিড-১৯: টিকার দ্বিতীয় ডোজ নিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী খালিদ

গত ২৮ ফেব্রুয়ারি যারা পরীক্ষামূলকভাবে টিকার প্রথম ডোজ নিয়েছিলেন, প্রতিমন্ত্রী খালিদ তাদেরই একজন। বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তিনি দ্বিতীয় ডোজ নেন বলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. নাজমুল হক জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, করোনাভাইরাসের গণ টিকাদান শুরু হয়েছিল ৭ ফেব্রুয়ারি, সে হিসাবে দুই মাস পর আগামী ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ […]
সামিয়া রহমানের অভিযোগ তদন্ত করবে সিআইডি

বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন আগামী ২০ মে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। ‘মিথ্যা ও বানোয়াট’ ইমেইলের ভিত্তিতে গবেষণায় ‘চৌর্যবৃত্তির’ দায়ে শাস্তি দেওয়া হয়েছে, এমন অভিযোগে বুধবার মামলার আবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সামিয়া রহমান। মামলার আবেদনে অভিযোগ করা হয়েছে, ২০১৭ সালের সেপ্টেম্বর সামিয়া রহমান এবং […]
প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী ব্যাংকে দোয়া

বুধবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনলাইন প্লাটফর্মে এই দোয়ার আয়োজন করা হয় বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এতে বলা হয়, অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ কায়সার আলী ও মো. ওমর ফারুক খান ছাড়াও […]
সিলেটে অস্ত্রসহ আটক ২ ভারতীয় কারাগারে

এর আগে বুধবার দুপুরে লোভাছড়া সীমান্ত থেকে তিনটি এক নালাবন্দুক, গুলি ও দাসহ দুই ভারতীয় খাসিয়াকে আটক করে বিজিবি। বৃহস্পতিবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে লোভাছড়া বিজিবি ক্যাম্পের ক্যাম্পকমান্ডার নায়েক সুবেদার সাইফুল খাঁন জানান। আটকরা হলেন- ভারতের মেঘালয় রাজ্যের জুয়াই জেলার উকিয়াং থানার বটছড়াখাসিয়া পুঞ্জির বাসিন্দা শ্রী তাও ও শ্রী ব্রাজিল। সাইফুল […]
প্রতারণা রোধে ই-কমার্স খাতে কঠোর নজরদারি চান রাষ্ট্রপতি

বৃহস্পতিবার ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২১’ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, “করোনার কারণে অনেক ক্রেতাই ঘরে বসে তাদের পছন্দের প্রয়োজনীয় পণ্যটি পেতে চায়। ফলে অনলাইনে কেনাকাটা বহুগুণে বেড়ে গেছে। ই-কমার্স এখন একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক খাত। ই-কমার্সের প্রতি ক্রেতাদের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ আগ্রহকে ধরে রাখতে হলে ক্রেতাদের আস্থা ও বিশ্বাস অর্জন […]
ঢাকায় বাস সঙ্কটে যাত্রীদের ক্ষোভ, বেশি ভাড়া আদায়ের অভিযোগ

বৃহস্পতিবার সকালে অফিসগামী যাত্রীদের রাস্তায় নেমে ভুগতে হয়েছে আগের দিনের মতই। ঢাকা বিমানবন্দর, মহাখালী, কাকরাইল, শাহবাগ, পল্টন, প্রেসক্লাব ও গুলিস্তান এলাকায় বিপুল সংখ্যক যাত্রীকে দীর্ঘ সময় বাসের অপেক্ষায় থাকতে দেখা গেছে। ক্ষুব্ধ যাত্রীরা সকালে ক্ষিলখেতে রাস্তা আটকে বিক্ষোভও করেছেন। তাদের অভিযোগ সরকারের বিধিনিষেধের সুযোগ নিয়ে পরিবহন মালিক-শ্রমিকরা ‘কৃত্রিম সঙ্কট’ তৈরি করেছে; আদায় করা হচ্ছে ‘দুই […]