টিকার চালান ‘দুয়েক দিনের মধ্যে’, বলছেন স্বাস্থ্যমন্ত্রী

এবারের চালানে ২০ থেকে ৩০ লাখ ডোজ টিকা আসতে পারে বলে ধারণা দিয়েছেন তিনি। সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড টিকার ‘এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর’ বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের কাছ থেকে এ খবর পেয়েছেন জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী দুয়েক দিনের মধ্যে টিকা আসার সম্ভাবনা রয়েছে, এই খবর বেক্সিমকো থেকে আমরা পেয়েছি। উনারা আমাদের এভাবেই জানিয়েছেন। এটা ২০ লাখও […]
১০ ওভারের ম্যাচেও বাংলাদেশের ৬৫ রানে হার

ছোট ম্যাচে বড় হার ব্যর্থতার সফরে শেষটাও হতাশাজনক হলো বাংলাদেশের। ১০ ওভারের ম্যাচেও হারতে হলো ৬৫ রানে! ১৪২ রান তাড়া বাংলাদেশের বাস্তবতায় ছিল ভীষণ কঠিন। কিন্তু লড়াইয়ের ছাপটুকুও রাখতে পারল না ব্যাটসম্যানরা। ১০ ওভারের ম্যাচেও অল আউট, রান মাত্র ৭৬। ব্যাটে-বলে অলরাউন্ড পারফরম্যান্সে নিউ জিল্যান্ড শেষ করল অসাধারন এক মৌসুম। নিউ জিল্যান্ডকে তাদের মাটিতে হারানোর […]
প্রথম ওভারেই আউট সৌম্য-লিটন

লিটন ‘গোল্ডেন ডাক’ নেতৃত্বের অভিষেকে ভীষণ দৃষ্টিকটু শটে প্রথম বলেই আউট লিটন কুমার দাস। উইকেটে গিয়ে প্রথম বলেই অনেকটা শাফল করে স্কুপ করতে চাইলেন সাউদিকে। ব্যাটে-বলে হলো না, বল লাগল অফ স্টাম্পে। প্রথম ওভার শেষে বাংলাদেশ ২ উইকেটে ১১। শুরুতেই শেষ সৌম্য টিম সাউদির বলে দুটি বাউন্ডারির পর তার বলেই আউট হলেন সৌম্য সরকার। স্লোয়ার […]
১০ ওভারের ম্যাচে বোলিংয়ে বাংলাদেশ

কিউইদের পরিবর্তন দুটি আগেই সিরিজ জয় নিশ্চিত করা নিউ জিল্যান্ড শেষ ম্যাচের একাদশে পরিবর্তন এনেছে দুটি। লেগ স্পিনার ইশ সোধির জায়গায় সুযোগ পেয়েছেন আরেক লেগ স্পিনার টড অ্যাস্টল। তার ব্যাটের হাতও খারাপ নয়। পেসার হামিশ বেনেটের জায়গায় একাদশে ফিরেছেন ফাস্ট বোলার লকি ফার্গুসন। নিউ জিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, উইল ইয়াং, গ্লেন […]
বৃষ্টিতে টস হতে দেরি নিউ জিল্যান্ড-বাংলাদেশ লড়াইয়ে

বৃষ্টির প্রত্যাবর্তন খেলা শুরুর সময় ছিল স্থানীয় সময় সন্ধ্যা ৭টা, তখনই আবার ফিরে এসেছে বৃষ্টি। মাঠ শুকানোর প্রক্রিয়া তাই আপাতত বন্ধ। উইকেট ঢেকে রাখা হয়েছে কাভারে। সরেছে কাভার বৃষ্টি থেমেছে অকল্যান্ডে, ইডেন পার্কের উইকেটের কাভার সরেছে। চলছে মাঠ শুকানোর কাজ। দুই দলের কয়েকজন ক্রিকেটারও মাঠে নেমে পর্যবেক্ষণ করছেন পরিস্থিতি। বৃষ্টি ভেজা ইডেন পার্ক আবহাওয়ার পূর্বাভাসে […]
টিভি সূচি (বৃহস্পতিবার, ০১ এপ্রিল ২০২১)

স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম Published: 01 Apr 2021 11:42 AM BdST Updated: 01 Apr 2021 11:42 AM BdST নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে বৃহস্পতিবার নামছে বাংলাদেশ। ছবি: আইসিসি নিউ জিল্যান্ড-বাংলাদেশ সিরিজ তৃতীয় টি-টোয়েন্টি, দুপুর ১২:০০ সরাসরি: টি স্পোর্টস
মাকে আমার মনে পড়ে

‘লঞ্চের ভেতরে ছোট্ট রান্নাঘর। সেখান থেকে ফালি করে কাটা আলু দিয়ে বেলে মাছ রান্নার ঘ্রাণ এসে নাকে লাগছে। সেই ঘ্রাণ আম্মার কথা মনে করিয়ে দেয়।’ শৈশব-কৈশোরের নানা বাঁকে মায়ের সঙ্গে এমন নানা স্মৃতিকথা জাগানিয়া বই ‘মাকে আমার মনে পড়ে’। লেখক মাসুম মাহমুদ বইটি উৎসর্গও করেছেন ‘পৃথিবীর সব মাকে’। মা শব্দটির যে কী আবেদন তা শুধু […]
ভাবনায় উইন্ডিজ ও বাংলাদেশ সফর, আইপিএল খেলবেন না হেইজেলউড

এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসে খেলার কথা ছিল হেইজেলউডের। গত আসরেও এই দলে ছিলেন তিনি। যদিও ম্যাচ খেলতে পেরেছিলেন কেবল তিনটি। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট মিলিয়ে গত জুলাই থেকে এখনও পর্যন্ত বেশির ভাগ সময়ই জৈব-সুরক্ষা বলয়ে থাকতে হয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে হেইজেলউড বললেন, আপাতত এই জীবন থেকে মুক্তি চান তিনি। “দীর্ঘ […]
সংসদের দ্বাদশ অধিবেশন শুরু

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবার বেলা ১১টায় চলমান একাদশ সংসদের দ্বাদশ অধিবেশন শুরু হয়। করোনাভাইরাস মহামারী মধ্যে অন্য অধিবেশনগুলোর মত এবারও স্বাস্থ্যবিধি মেনে সংসদ চলবে। কোভিড-১৯ ‘নেগেটিভ’ সনদ থাকা সংসদ সদস্যরাই অধিবেশনে যোগ দিতে পারবেন। অন্য অধিবেশনগুলোর মত এবারও সংসদ সদ্যসরা তালিকা অনুযায়ী বৈঠকে যোগ দেবেন। অধিবেশনের শুরুতে স্পিকার প্রথমে সভাপতিমণ্ডলী মনোনয়ন করেন। এবার […]
শেষ ম্যাচে নেই মাহমুদউল্লাহ, অধিনায়ক লিটন

অকল্যান্ডে ম্যাচ শুরুর সোয়া ঘণ্টা আগে বিসিবির মিডিয়া বিভাগ থেকে জানানো হয় এই খবর। বাংলাদেশের সপ্তম টি-টোয়েন্টি অধিনায়ক হতে যাচ্ছেন লিটন। নেপিয়ারে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাঁ ঊরুতে টান লাগে মাহমুদউল্লাহর। সেটিই শেষ পর্যন্ত ছিটকে দিল তাকে শেষ টি-টোয়েন্টি থেকে। দল তার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করলেও লাভ হয়নি। আরেক সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম চোটের কারণে খেলতে […]