ক্যাটাগরি

মিয়ানমারে রক্তবন্যা এড়াতে ব্যবস্থা নিন: জাতিসংঘের দূত

বুধবার নিরাপত্তা পরিষদের এক অধিবেশনে তিনি এ কথা বলেছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। ১৫ সদস্যবিশিষ্ট পরিষদের রুদ্ধদ্বার অধিবেশনে শানার বলেন, ১ ফেব্রুয়ারি ক্ষমতা দখল করা মিয়ানমারের সেনাবাহিনী দেশ চালাতে সক্ষম নয়; যে কারণে দেশটির পরিস্থিতি দিন দিন আরও খারাপ হবে বলেও সতর্ক করেছেন তিনি। “সম্মিলিত পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সবকিছুকে বিবেচনায় নিন। […]

আইডিএলসির ১৫% নগদ, ৫% স্টক লভ্যাংশ অনুমোদন

আইডিএলসির ৩৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২০ অর্থবছরের জন্য এই লভ্যাংশ অনুমোদন করেছে। আইডিএলসির ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে বিনিয়োগকারীরা ১ টাকা ৫০ পয়সা করে পাবেন এবং প্রতি ১০০ শেয়ারে ৫টি করে শেয়ার পাবেন। আইডিএলসি ফাইন্যান্স […]

বৃষ্টি ও উইন্ডিজের দিনে শ্রীলঙ্কার ভরসা সেই নিসানকা

অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার রান প্রথম ইনিংসে ৮ উইকেটে ২৫০। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে পিছিয়ে তারা এখনও ১০৪ রানে। তৃতীয় দিনে বুধবার বৃষ্টি হানা দেয় তিন সেশনেই। তাতে খেলা হয় মাত্র ৪২.১ ওভার। শ্রীলঙ্কা তুলতে পারে ১১৪ রান, ওয়েস্ট ইন্ডিজ নেয় ৫ উইকেট। বিপর্যয়ের মধ্যে এক প্রান্ত আগলে টিকে থাকেন নিসানকা। আগের টেস্টে অভিষেকেই […]

সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি নেতা মোশাররফ

সাবেক চার দলীয় জোট সরকারের স্বাস্থ্যমন্ত্রী মোশাররফ বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের দুজনেরই জ্বর, কাশি আছে, খাবারে রুচি নেই। কথা বলতে কষ্ট হয়।” গত সোমবার খন্দকার মোশাররফ ও তার স্ত্রীর করোনাভাইরাস পরীক্ষার পর মঙ্গলবার ফলাফল ‘পজিটিভ আসে। এরপর মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তাদের স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় বলে তাদের ছেলে সুপ্রিম কোর্টের […]

মাস্কের সঙ্গে শত্রুতা কোথায়

মুখে মাস্ক নেই কেন জিজ্ঞেস করতে এমন উত্তর দিলেন ঢাকার শাহবাগে আব্দুল জলিল নামের এক রিকশাচালক। আর মিরপুরের এক হাসপাতালের অভ্যর্থনা কর্মী মোফাজ্জল হোসেন বললেন, সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস যাদের ‘কম’, তারাই মাস্ক নিয়ে ‘টানাটানি করে’। সরকারপ্রধান থেকে চিকিৎসক, সবাই বার বার বলছেন একই কথা- মাস্ক ছাড়া চলবে না। কিন্তু রাস্তাঘাটে, বাজার-হাটে মানুষ তা মানছে না। […]

করোনাভাইরাস: শেরপুরের পর্যটনকেন্দ্র বন্ধ

তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা মোতাবেক বৃহস্পতিবার থেকে ১৫ এপ্রিল পর্যন্ত ডিসি লেক, গজনী অবকাশকেন্দ্র , মধুটিলা ইকোপার্ক, অর্কিড গার্ডেনসহ সব পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে। তবে পরিস্থিতি বিবেচনায় সময় আরও বাড়তে পারে। তিনি জানান, তাছাড়া বুধবার থেকে জেলার গণপরিবহনে অর্ধেক সিট ফাঁকা রেখে ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে যাত্রী পরিবহন শুরু হয়েছে। আগামী ১৫ দিনের জন্য সব […]

শুরু হচ্ছে শিশুদের চিত্রাঙ্কন কর্মশালা ‘বৈশাখের রঙ’

আসছে ১১ ও ১৩ এপ্রিল প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটা থেকে নয়টা পর্যন্ত ‘দ্য আর্ট অব বৈশাখ’ বা ‘বৈশাখের রঙ’ শিরোনামে এ কর্মশালাটি জুম অনলাইনে অনুষ্ঠিত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান তারা। ‘ইএমকে সেন্টার’ ও ‘ফেভিক্রিল’ এর সহযোগিতায় অনুষ্ঠেয় এ আয়োজনে অতিথি ও প্রশিক্ষক হিসেবে আছেন চিত্রশিল্পী আনিসুজ্জামান সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক […]

টানা তৃতীয় জয়ে শীর্ষেই ইতালি

লিথুয়ানিয়ার এলএফএফ স্টেডিয়ামে বুধবার ‘সি’ গ্রুপের ম্যাচটি ২-০ গোলে জেতে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধের শুরুতে সফরকারীদের এগিয়ে নেন স্তেফানো সেনসি। যোগ করা সময়ে ব্যবধান বাড়ান চিরো ইম্মোবিলে। নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০ গোলের জয়ে বাছাইপর্ব শুরু করা ইতালি গত রোববার বুলগেরিয়াকে হারায় একই ব্যবধানে। সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে টানা ২৫ ম্যাচ অপরাজিত রইল ইতালি, ২০ […]

টানা দ্বিতীয় জয়ে শীর্ষেই ইতালি

লিথুয়ানিয়ার এলএফএফ স্টেডিয়ামে বুধবার ‘সি’ গ্রুপের ম্যাচটি ২-০ গোলে জেতে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধের শুরুতে সফরকারীদের এগিয়ে নেন স্তেফানো সেনসি। যোগ করা সময়ে ব্যবধান বাড়ান চিরো ইম্মোবিলে। নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০ গোলের জয়ে বাছাইপর্ব শুরু করা ইতালি গত রোববার বুলগেরিয়াকে হারায় একই ব্যবধানে। সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে টানা ২৫ ম্যাচ অপরাজিত রইল ইতালি, ২০ […]

ইতালির কষ্টের জয়

লিথুয়ানিয়ার এলএফএফ স্টেডিয়ামে বুধবার ‘সি’ গ্রুপের ম্যাচটি ২-০ গোলে জেতে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধের শুরুতে সফরকারীদের এগিয়ে নেন স্তেফানো সেনসি। যোগ করা সময়ে স্পট কিকে ব্যবধান বাড়ান চিরো ইম্মোবিলে।   (বিস্তারিত আসছে…)