ক্যাটাগরি

‘লকডাউনের’ ঘোষণায় মাস্কের দাম বেড়ে দ্বিগুণ

রোববার রাজধানীর বিভিন্ন ওষুধের দোকান ও সুপারশপ ঘুরে দেখা যায়, মাস্কের দাম বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। হ্যান্ড স্যানিটাইজারের দাম তেমন না বাড়লেও চাহিদা বেড়েছে। এছাড়াও জীবাণুনাশক, হ্যান্ডওয়াশ এবং ওষুধের বাড়তি বিক্রির কথাও জানান বিক্রেতারা।    দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার পর থেকে ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর সংখ্যায় নতুন রেকর্ড হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত বেড়ে যাওয়ায় সরকার […]

শীতলক্ষ্যায় যাত্রীবাহী লঞ্চডুবি: ৫ লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারি রোববার রাতে এই তথ্য জানান। সন্ধ্যা ৬টার দিকে ‘সাবিত আল আসাদ’ নামের এই লঞ্চ ডুবে যায় বলে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ অফিসের উপ-পরিচালক মোবারক হোসেন জানান। উদ্ধার হওয়া কয়েকজন যাত্রীকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে বলে মুক্তারপুর নৌ স্টেশনের ইনচার্য কবির হোসেন জানান। আহতদের বরাত দিয়ে এ […]

কুষ্টিয়ায় কালবৈশাখীর তোড়ে উড়ন্ত টিনে গলা কেটে মৃত্যু

রোববার বিকেলে দৌলতপুর উপজেলার মহিষাডোরার আল্লারদর্গা এলাকার শশীধরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। প্রয়াত রবিউল ইসলাম (৪০) স্থানীয় বাসিন্দা সাদ মন্ডলের ছেলে এবং পেশায় একজন সবজি ব্যবসায়ী। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার বলেন, রোববার সন্ধ্যায় তাকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। এদিকে, দৌলতপুর থানার পরিদর্শক (তদন্ত) শাহাদত হোসেন বলেন, ঝড়ে টিন উড়ে […]

ওয়ানপ্লাস ৯ প্রো’র ‘সস্তা’ মডেল আসেনি এখনও

এ ব্যাপারটি এক প্রতিবেদনে তুলে ধরেছে অ্যান্ড্রয়েড পুলিশ। ওয়ানপ্লাসের পূর্ববর্তী ঘোষণা অনুসারে সস্তা মডেলটির চলে আসার কথা ছিল এপ্রিলের দুই তারিখেই। কিন্তু তা আর হয়নি। এমনকি অ্যামাজন, বেস্ট বাই, বিঅ্যান্ডএইচ এবং টি মোবাইলের মতো তৃতীয় পক্ষীয় বিক্রেতারাও ডিভাইসটি বিক্রি করছে না। প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেটের প্রতিবেদনের তথ্য অনুসারে, যে মডেলটি বিক্রি হচ্ছে, সেটির জন্য ৯৬৯ ডলার […]

অ্যাপকে ফোনে থাকা অন্যান্য অ্যাপের তালিকা দেবে না গুগল

শুরুটা হচ্ছে প্লে স্টোর থেকেই। ডেভেলপারদের এখন থেকে ‘যথাযোগ্য কারণ’ জানিয়ে তারপর অন্যান্য অ্যাপের নাম সংগ্রহ করতে হবে। আপাতত অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে যে অ্যাপগুলো ‘কোয়্যারি অল প্যাকেজেস’ অনুমতি চায়, সেগুলোই শুধু ডিভাইসে সংরক্ষিত সব অ্যাপের তালিকা দেখতে পায়। গুগল নিজেদের ডেভেলপার কর্মসূচী নীতি আপডেট করেছে। এর মধ্য দিয়ে অনেক অ্যাপের অনুমোদন সীমিত করে দিয়েছে […]

ফখরের রেকর্ড ১৯৩ ছাপিয়ে দ. আফ্রিকার জয়

জোহানেসবার্গে রোববার দ্বিতীয় ওয়ানডেতে ১৭ রানে জিতেছে স্বাগতিকরা। ৩৪২ রানের বিশাল লক্ষ্য তাড়ায় ফখরের বীরত্বে পাকিস্তান করেছে ৩২৪ রান। তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা। দা ওয়ান্ডারার্স স্টেডিয়ামের ব্যাটিং স্বর্গে একটুর জন্য দ্বিতীয় ডাবল সেঞ্চুরির দেখা পাননি ফখর। ১০ ছক্কা ও ১৮ চারে ১৯৩ রান করে ফিরেন রান আউট হয়ে। দুর্দান্ত ইনিংসের জন্য জেতেন ম্যাচ […]

বাড়ি ফেরার তাড়ায় হারিয়ে গেল নিয়ম

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সোমবার থেকে লকডাউন শুরুর আগে একই কারণে সদরঘাটেও ছিল বিপুল যাত্রীর চাপ। বাড়ির যাওয়ার তাড়ায় রোববার বাস স্টেশন বা লঞ্চ টার্মিনালে ভিড়ের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব মানার নিয়ম মানার সুযোগই ছিল না। ভিড়ের মধ্যেই কেউ বাসের অপেক্ষায় ছিলেন, কেউবা টিকিটের খোঁজে এক কাউন্টার থেকে অন্য কাউন্টারে ঢু মেরেছেন। বাস ও […]

শাকিল, রোমানের হতাশার দিন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে হওয়া বাংলাদেশ গেমসে রোববার চতুর্থ দিনে শেষ হয়েছে খো খো, জিমন্যাস্টিকস, বডি বিল্ডিং, কুস্তি, রাগবি, অ্যাথলেটিক্স, ফেন্সিং ডিসিপ্লিন। শুটিং গুলশান শুটিং কমপ্লেক্সে ১০ মিটার এয়ার পিস্তল মহিলা জুনিয়র ইভেন্টে নেভী শুটিং ক্লাবের তুরিং ৫৪৮ স্কোর করে সোনা জিতেছেন। ১০ মিটার এয়ার পিস্তল মহিলা সিনিয়র বিভাগে আর্মি শুটিং এসোসিয়েশনের আনজিলা […]

প্রণোদনা প্যাকেজে অর্থনীতি ‘ঘুরে দাঁড়াচ্ছে’: সংসদে প্রতিবেদন

‘বাজেট ২০২০-২০২১: জুলাই-ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি ও আয়-ব্যয়ের গতিধারা এবং সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণ’ নামের এই প্রতিবেদন রোববার জাতীয় সংসদে উপস্থাপন করা হয়।  অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পক্ষে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক সংসদে এ প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদনে বলা হয়, সামগ্রিকভাবে চলতি অর্থবছরের প্রথমার্ধে সামষ্টিক অর্থনীতির বিভিন্ন সূচক ইতিবাচক অবস্থায় রয়েছে। “বিশেষ করে, মাথাপিছু জাতীয় […]

মিয়ানমারের বিক্ষোভকারীদের প্রতিবাদের প্রতীক ‘ইস্টার এগ’

গত ২৭ মার্চ মিয়ানমারের সশস্ত্র বাহিনী দিবসে জান্তাবাহিনীর গুলিতে ১১৪ বিক্ষোভকারী নিহত হয়। যা গত ১ ফেব্রুয়ারির সেনাঅভ্যুত্থানের পর মিয়ানমারের সব থেকে রক্তাক্ত দিনে পরিণত হয়েছে। ওই দিনের পর বিক্ষোভকারীরা বড় বড় নগরী ছেড়ে ছোট ছোট শহরগুলোতে খণ্ড খণ্ড বিক্ষোভ করছিল। যদিও তাতেও রক্তঝরা থামেনি। প্রতিদিন কোথাও না কোথাও পুলিশ ও নিরাপত্তা বাহিনীর গুলিতে বিক্ষোভকারীদের […]