প্রতারণা: চট্টগ্রামে পিকে হালদারের বিরুদ্ধে মামলা

ওই হোটেল প্রকল্পের প্রায় ৭৭ কোটি টাকার শেয়ার হাতিয়ে নেওয়ার অভিযোগে করা মামলায় পি কে হালদারের সঙ্গে তার চার সহযোগীকেও আসামি করা হয়েছে। রোববার চট্টগ্রামের মহানগর হাকিম সারোয়ার জাহানের আদালতে মামলাটি করেন আব্দুল আলিম চৌধুরী (৫০) নামের এক ব্যবসায়ী। যিনি নগরীর দক্ষিণ খুলশী এলাকার প্রতিষ্ঠান ক্লইস্টন গ্রুপের মালিক। মামলার অন্য আসামিরা হলেন- ঢাকার বনানীর মো. […]
ফরিদপুরে ঝড়ে গাছ পড়ে মা-মেয়ের মৃত্যু

রোববার সন্ধ্যায় আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের টাবনী ঘোষবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোসাম্মাৎ হালিমা (২৫) ফরিদপুর জেলার মধুখালী উপজেলার বাজিতপুর গ্রামের মো. জাহিদের স্ত্রী এবং তাদের এক বছর চার মাস বয়সী শিশু কন্যা আফছানা। ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাফেজা আক্তার মিলি জানান, ঝড়ে গাছ চাপা পড়ে মোসাম্মাৎ […]
আশুলিয়ায় নারীর বস্তাবন্দি মরদেহ, ‘প্রেমিক’ গ্রেপ্তার

রোববার দুপুরে আশুলিয়ার নয়ারহাট এলাকার বংশী নদী থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শনিবার ভোরে র্যাব বাবু আকন নামের এই যুবককে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ৩১ বছর বয়সী এই মেয়ের লাশ উদ্ধার করা হয়। গ্রেপ্তার বাবু আকন আশুলিয়ার কুরগাঁও এলাকার ইউসুফ আলীর ছেলে। আশুলিয়ার থানার এসআই ইকবাল হোসেন জানান, গত […]
মেসি-ডি ইয়ংয়ের নিষেধাজ্ঞা শঙ্কা নিয়ে ভাবছেন না কুমান

কাম্প নউয়ে সোমবার বাংলাদেশ সময় রাত একটায় ভাইয়াদলিদের মুখোমুখি হবে বার্সেলোনা। এর আগের দিন সংবাদ সম্মেলনে কুমান জানান, নিষেধাজ্ঞার শঙ্কা থাকলেও খেলবেন মেসি, ডি ইয়ং। “আমরা জানি যে, এই দুই ফুটবলার নিষেধাজ্ঞা থেকে এক কার্ড দূরে আছে, কিন্তু কার্ড বা সতেজতার কথা ভেবে বিশ্রামের সময় এটা নয়।” “আমাদের আর ১০ ম্যাচ বাকি আছে। ঝুঁকি সবসময়ই […]
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির ঘটনায় আটক ৪

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মুক্তা ধরের নেতৃত্বে অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকা থেকে শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার সিআইডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিআইডির চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত উপমহাপরিদর্শক তানবীর হায়দার চৌধুরী এ তথ্য দেন। গ্রেপ্তাররা হলেন- নাজিম উদ্দিন (৩৬), মাহিন মিয়া (২২), জাহিদুল ইসলাম বাবু (২৪) এবং কাজল চন্দ্র শীল (৫৪)। সংবাদ […]
বিজিএমইএর ভোট শেষে ফলের অপেক্ষা

রোববার সকাল ৯টায় ঢাকার হোটেল র্যাডিসনে ও চট্টগ্রামে সংগঠনের কার্যালয়ে ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা। দ্বিবার্ষিক এই নির্বাচনে মাঝে দুপুরের খাবারের বিরতি দিয়ে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোট দিয়েছেন তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারকদের সংগঠনটির সদস্যরা। সংগঠনের ৩৫ পরিচালক পদে জয়ী হতে সম্মিলিত পরিষদ ও ফোরাম প্যানেল থেকে প্রার্থী হয়েছেন ৭০ জন।দিনভর ঢাকায় […]
গাইবান্ধায় কালবৈশাখী ঝড়ে মৃত্যু বেড়ে ১০

রোববার বিকালে গাইবান্ধা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া এ ঝড়ে কাঁচা ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। জেলাজুড়ে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। ডিসি আব্দুল মতিন জানান, ঝড়ে গাইবান্ধা সদরে চারজন, পলাশবাড়ীতে তিনজন, ফুলছড়িতে দুইজন এবং সুন্দরগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের বাকেরপাড়া গ্রামের ইউনুছ আলীর স্ত্রী জাহানারা বেগম (৫০), একই […]
গাইবান্ধায় কালবৈশাখী ঝড়ে মৃতে সংখ্যা বেড়ে ১০

রোববার বিকেলে গাইবান্ধার ওপর দিয়ে বৃষ্টিহীন এ ঝড়ে গাইবান্ধা সদরে চারজন, পলাশবাড়ীতে তিনজন, ফুলছড়িতে দুইজন এবং সুন্দরগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। প্রথমে পাঁচজন নিহতের খবর পাওয়া গিয়েছিল। গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিন এই দশ জনের মৃত্যুর খবর দিয়েছেন। নিহতরা হলেন, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের বাকেরপাড়া গ্রামের ইউনুছ আলীর স্ত্রী জাহানারা বেগম (৫০), একই ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের আব্বাস […]
গাইবান্ধায় কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় পাঁচজনের মৃত্যু

রোববার বিকেলে গাইবান্ধার ওপর দিয়ে বৃষ্টিহীন এ ঝড় বয়ে যায়। নিহতরা হচ্ছেন, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের বাকেরপাড়া গ্রামের ইউনুছ আলীর স্ত্রী জাহানারা বেগম (৫০), একই ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের আব্বাস আলীর ছেলে আবদুল গোফ্ফার (৪২), গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নের ঢনঢনিপাড়া গামের মিঠু মিয়ার স্ত্রী সাহারা বেগম (41), সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের কিশামত হলদিয়া গ্রামের […]
দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া যায় কেবল দুই শর্তে: হাই কোর্ট

সরকারের বিরুদ্ধে আতাউর রহমান নামের এক ব্যক্তির করা মামলায় বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চের দেওয়া রায়ে এ অভিমত উঠে এসেছে। মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রের ১৩ অনুচ্ছেদ থেকে উদ্ধৃত করে রায়ে বলা হয়েছে, “আমাদের সংবিধানের অনুচ্ছেদ-৩৬ এ মানবাধিকারের সর্বজনীন ঘোষণার ১৩ অনুচ্ছেদের প্রতিফলন ঘটেছে। ব্যক্তির চলাফেরার স্বাধীনতা যা তার জীবন […]