জর্ডানের রাজপুত্র হামজা বিন হুসেইন ‘গৃহবন্দি’

তার আইনজীবীর মাধ্যমে বিবিসির কাছে পাঠানো এক ভিডিওতে জর্ডানের বাদশা আব্দুল্লাহর সৎ ভাই রাজপুত্র হামজা দেশটির নেতাদের বিরুদ্ধে দুর্নীতি, অযোগ্যতা ও হয়রানি করার অভিযোগ করেছেন। বিবিসি জানিয়েছে, কথিত একটি অভ্যুত্থান ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে গ্রেপ্তার করার পর ওই ভিডিওটি পাঠান হামজা। রাজপুত্র হামজাকে গৃহবন্দি করা হয়েছে, এমন তথ্য এর আগে […]
জর্ডানের প্রিন্স হামজা বিন হুসেইন ‘গৃহবন্দি’

তার আইনজীবীর মাধ্যমে বিবিসির কাছে পাঠানো এক ভিডিওতে জর্ডানের বাদশা আব্দুল্লাহর সৎ ভাই প্রিন্স হামজা দেশটির নেতাদের বিরুদ্ধে দুর্নীতি, অযোগ্যতা ও হয়রানি করার অভিযোগ করেছেন। বিবিসি জানিয়েছে, কথিত একটি অভ্যুত্থান ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে গ্রেপ্তার করার পর ওই ভিডিওটি পাঠান হামজা। প্রিন্স হামজাকে গৃহবন্দি করা হয়েছে, এমন তথ্য এর আগে […]
টিভি সূচি (রোববার, ০৪ এপ্রিল ২০২১)

দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান সিরিজ দ্বিতীয় ওয়ানডে, দুপুর ২:০০ সরাসরি: গাজী টিভি, স্টার স্পোর্টস ১ প্রিমিয়ার লিগ সাউথ্যাম্পটন-বার্নলি, বিকেল ৫:০০ নিউক্যাসল ইউনাইটেড-টটেনহ্যাম হটস্পার, সন্ধ্যা ৭:০৫ অ্যাস্টন ভিলা-ফুলহ্যাম, রাত ৯:৩০ ম্যানচেস্টার ইউনাইটেড-ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন, রাত ১২:৩০ সরাসরি: স্টার স্পোর্টস সিলেক্ট ১ লা লিগা আলাভেস-সেল্তা ভিগো, সন্ধ্যা ৬:০০ এলচে-রিয়াল বেতিস, রাত ৮:১৫ কাদিস-ভালেন্সিয়া, রাত ১০:৩০ সেভিয়া-আতলেতিকো মাদ্রিদ, রাত […]
৩৪ বছর পর কোপা দেল রে চ্যাম্পিয়ন সোসিয়েদাদ

সেভিয়ার লা কারতুহা স্টেডিয়ামে শনিবার রাতে ফাইনালে ১-০ গোলে জিতেছে সোসিয়েদাদ। একমাত্র গোলটি করেন মিকেল ওইয়ারসাবাল। ৩৪ বছর পর আবারও শিরোপা জয়ের উল্লাসে মাতল দলটি। সবশেষ ১৯৮৬-৮৭ মৌসুমে স্পেনের দ্বিতীয় সেরা এই প্রতিযোগিতাতেই চ্যাম্পিয়ন হয়েছিল তারা। মাঝে ২০০৯-১০ মৌসুমে অবশ্য ‘বি’ লিগে সেরা হয়েছিল সোসিয়েদাদ, তবে তা মেজর কোনো শিরোপা নয়। স্প্যানিশ কাপ নামে পরিচিত […]
আর্সেনালকে উড়িয়ে দিল লিভারপুল

এমিরেটস স্টেডিয়ামে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-০ গোলে জিতেছে লিভারপুল। জোড়া গোল করেন দিয়োগো জোতা, একটি মোহামেদ সালাহ। গত সেপ্টেম্বরে দলটির বিপক্ষে প্রথম দেখায় ঘরের মাঠ অ্যানফিল্ডে ৩-১ গোলে জিতেছিল শিরোপাধারী লিভারপুল। শুরু থেকে লিভারপুল বল দখলে এগিয়ে থাকলেও প্রথমার্ধে প্রতিপক্ষ গোলরক্ষকের পরীক্ষা নিতে পারেনি কেউই। বিরতির আগে গোলের উদ্দেশে সফরকারীদের ছয় শটের একটি […]
বাংলাদেশিসহ ৫৩ কোটি ফেইসবুক আইডির তথ্য ফাঁস

এসব তথ্য প্রকাশ করে একটি লো-লেভেল হ্যাকিং প্লাটফর্ম প্রযুক্তি বিশ্বে সাড়া ফেলে দিয়েছে। বিজনেস ইনসাইডার এ তথ্য সবার আগে প্রকাশ করেছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে শনিবার বলা হয়। তথ্য ফাঁস হওয়ার তালিকায় বাংলাদেশের ফেইসবুক ব্যবহারকারী রয়েছেন ৩৮ লাখ। ১০৬ দেশের মধ্যে এতে সবচেয়ে বেশি ৩ কোটি ২০ লাখ তথ্য প্রকাশ করা হয়েছে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের। রয়েছে […]
মামুনুলের রিসোর্টকাণ্ড: সুনামগঞ্জের ছাতক থানায় ‘হেফাজতকর্মীদের হামলা’

শনিবার রাত সাড়ে ৮টার দিকের ওই হামলার ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন জানিয়েছেন। এরা হলেন- রাকিব, সাইফুল, দিলশাদ, সুবল ও রবিউল। রাকিব পায়ে গুরুতর আঘাত পেয়েছেন। সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। ওসি শেখ নাজিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক আটক হয়েছেন- এমন […]
করোনাভাইরাস ‘পজিটিভ’, জানালেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

শুক্রবার ৬২ বছর পূর্ণ করা এই প্রেসিডেন্ট শনিবার এক টুইটে বলেন, “আমার শারীরিক অবস্থা ভালো আছে।” চলতি বছরের প্রথমদিকে তিনি রাশিয়ার তৈরি করোনাভাইরাস টিকা স্পুৎনিক ভি নিয়েছিলেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। “এই খবর ছাড়াই জন্মদিন পার করতে ভালো লাগতো আমার, কিন্তু আমার মনোবল চাঙ্গা রয়েছে,” বলেছেন তিনি। কোভিড-১৯ প্রটোকলের অধীনে আইসোলেশনে রয়েছেন তিনি, কিন্তু […]
ডিএসইতে প্রি ওপেনিং বন্ধ রোববার থেকে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাময়িকভাবে প্রি ওপেনিং হিসেবে পরিচিত এ সেশন বন্ধ থাকবে। দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর জরুরি সভায় শনিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রি ওপেনিং সেশনে শেয়ার কেনা বা বিক্রির দরপ্রস্তাব বসানো যাবে না। সোমবার থেকে এক সপ্তাহের লকডাউন শুরুর সরকারি ঘোষণার প্রেক্ষাপটে ডিএসই […]
শিরোপার পথে সিটির আরেক ধাপ

লেস্টারের কিং পাওয়ার স্টেডিয়ামে শনিবার ২-০ ব্যবধানে জিতেছে সিটি। বাঁজামাঁ মঁদি দলটিকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান গাব্রিয়েল জেসুস। গত সেপ্টেম্বরে দলটির বিপক্ষে প্রথম দেখায় ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ৫-২ গোলে হেরেছিল সিটি। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে ১৭ পয়েন্টে এগিয়ে গেল গুয়ার্দিওলার দল। শুরু থেকে বল দখলে এগিয়ে থাকা সিটি পঞ্চম […]