চলচ্চিত্র শিল্পীদের কল্যাণে ট্রাস্ট গঠনে সংসদে বিল

‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট বিল-২০২১’ রোববার সংসদে তোলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাসান মাহমুদ। প্রস্তাবিত আইন অনুযায়ী, ১৩ সদস্যের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী, ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেবে সরকার। ট্রাস্টের আর্থিক যোগান সরকারি অনুদান, দেশি-বিদেশি ব্যক্তি-প্রতিষ্ঠানের অনুদান, লভ্যাংশ, ট্রাস্টের প্রতিষ্ঠান ও সম্পদ থেকে প্রাপ্ত আয় থেকে হবে। […]
স্বাস্থ্য সচিবকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে বদলি

তার স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের দায়িত্ব পেয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২ এপ্রিল হাসপাতালে ভর্তি হন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান। অপর এক আদেশে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মো. মোকাব্বির হোসেনকে সুরক্ষা সেবা বিভাগের সচিব […]
এআর রহমানের অনুপ্রেরণা মনি রত্নম

অস্কার জয়ী ভারতীয় সংগীত পরিচালক এআর রহমানের প্রথম প্রযোজিত ছবি ‘৯৯ সংস’। তিনি এই ছবির সহকারী-লেখকও। আর সংগীতের পাশাপাশি চলচ্চিত্র তৈরির এই অনুপ্রেরণা তিনি পেয়েছেন পরিচালক মনি রত্নমের কাছ থেকে। শনিবার এক সংবাদ সম্মেলনে এভাবেই নিজেকে চলচ্চিত্র নির্মাণে জড়িয়ে ফেলার কথা বলেন ‘রোজা’ খ্যাত এই সংগীত পরিচালক। জিনিউজ ইন্ডিয়া ডটকম, এআর রহমানের উদ্ধৃতি দিয়ে জানায়, […]
কোভিড-১৯: মৌসুমী ‘পজিটিভ’, ওমর সানী ‘নেগেটিভ’

শনিবার রাতে তিনি ছাড়া পরিবারের বাকি সদস্যদের করোনাভাইরাস রিপোর্ট ‘পজিটিভ’ এসেছে বলে জানান ওমর সানী। করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে রয়েছেন-চিত্রনায়িকা মৌসুমী, তাদের ছেলে ফারদিন এহসান স্বাধীন, মেয়ে ফাইজা ও স্বাধীনের নববধূ সাদিয়া রহমান আয়েশা। কয়েকদিন ধরেই জ্বর ও গলাব্যথাসহ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বাসায় চিকিৎসাধীন ছিলেন তারা। এর মধ্যে তাদের সংস্পর্শে কেউ এলে তাদের সতর্কতা অবলম্বনের অনুরোধ […]
জনগণের নিরাপত্তা নিশ্চিতে যা করার করুন: এনএসআইকে প্রধানমন্ত্রী

রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) নবনির্মিত প্রধান কার্যালয় ভবনের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন সরকারপ্রধান। এনএসআই সদস্যদের শেখ হাসিনা বলেন, “একটা বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে যে আমরা জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি এবং এইসব ব্যাপারে আপনাদের সদা সতর্ক থাকতে হবে, যথাযথ […]
নদী-খালে পানি নেই, সঙ্কটে খুলনার তরমুজ চাষিরা

চাষি ও কৃষি কর্মকর্তারা জানান, জেলার দাকোপ, বটিয়াঘাটা, ডুমুরিয়া, রূপসা, পাইকগাছা ও কয়রা উপজেলার বিস্তীর্ণ এলাকাজুড়ে এ ফলের চাষ হলেও সেচের পানির অভাবে কৃষকের লাভের স্বপ্ন ফিকে হয়ে গেছে। প্রখর রোদে পানির উৎস নদী ও খালগুলো শুকিয়ে যাওয়ায় এবং গত কয়েক মাস বৃষ্টি না হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে ফলন কমে যওয়ার পাশাপাশি তরমুজের […]
কালচে ঠোঁট গোলাপি করার উপায়

প্রাকৃতিক উপাদানের সাহায্যে এই কালচেভাব কমানো সম্ভব। রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে ঠোঁটের কালো দাগ দূর করার উপায় সম্পর্কে জানানো হল। হলুদ: ত্বক উজ্জ্বল করার গুণের জন্য সুপরিচিত হলুদ। আধা চা-চামচ হলুদের সঙ্গে আধ চা-চামচ দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই মিশ্রণটি নিয়মিত ঠোঁটে মালিশ করলে কালচেভাব দূর হয়। লেবু: ঠোঁটে লেবু ঘষা কালচেভাব […]
কোভিড-১৯: দেশেই টিকা তৈরিতে উদ্যোগী সরকার

দেশে ব্যবহৃত টিকা ‘কোভিশিল্ডের’ উদ্ভাবক অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকাকে সরকার এবং অন্য টিকার উদ্ভাবকদের কাছে ওষুধ শিল্প উদ্যোক্তারা কাঁচামালের জন্য চিঠি দিয়েছে। তবে শুধু কাঁচামাল পেলেই এই টিকা তৈরি সম্ভব হবে না। এর জন্য বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরীক্ষাগারকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মান অনুযায়ী হতে হবে। সেজন্যও ডব্লিউএইচওর সহায়তা চেয়েছে সরকার। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, গত সপ্তাহে […]
পান্তে মোহাবিষ্ট সৌরভ

একটি ইউটিউব আলাপচারিতায় শনিবার সৌরভকে জিজ্ঞেস করা হয় বর্তমান ভারতীয় দলে তার প্রিয় ক্রিকেটার সম্পর্কে। ভারতের ইতিহাসের সেরা অধিনায়কদের একজন বলে বিবেচিত সাবেক ব্যাটসম্যান নাম বললেন কয়েকজনের। “ দারুণ সব ক্রিকেটার আছে দলে। বোর্ডের সভাপতি হিসেবে বলা উচিত নয় আমার প্রিয় ক্রিকেটার কে। ওরা সবাই দলের অংশ ও আমার প্রিয়। তবে বিরাট কোহলি ও রোহিত […]
জাবির দাপ্তরিক ও শিক্ষা কার্যক্রম চলবে অনলাইনে

সিন্ডিকেট সভার এ সিদ্ধান্তের কথা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত নিবন্ধক রহিমা কানিজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ এপ্রিল থেকে ১৯ এপ্রিল পর্যন্ত সশরীরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম (উইকেন্ড প্রোগ্রাম এবং জাবি স্কুল ও কলেজসহ) বন্ধ থাকবে। তবে অনলাইনে প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম চলবে। এছাড়া মেডিকেল সেন্টারসহ জরুরি পরিষেবাগুলোও চালু থাকবে বলে জানানো হয়। […]