কুমিল্লায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

রোববার সকাল ৯টায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার আড়াইওড়া এলাকায় গোমতী নদীর বেড়িবাঁধ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আদর্শ সদর উপজেলার চাঁনপুর এলাকার আবদুল কাদের সওদাগর (৭৫), মতি মিয়া (৭৩), ও হেলাল সওদাগর (৫৫)। আহতরা হলেন- মান্নান মিয়া (৭০), ওয়াদুদ মিয়া (৭০), ও রুক মিয়া (৭০)। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোতোয়ালি […]
নেতৃত্ব বাছাইয়ে ভোট দিচ্ছেন তৈরি পোশাক শিল্পমালিকরা

নির্ধারিত সময় রোববার সকাল ৯টায় ঢাকার হোটেল র্যাডিসনে ও বিজিএমইএ চট্টগ্রাম কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়েছে; চলবে সন্ধ্যা ৭টা পর্যন্ত। এখন পর্যন্ত বড় ধরনের কোনো অনিয়মের অভিযোগ পাওয়া না গেলেও সম্মিলিত পরিষদের বিরুদ্ধে বহিরাগতদের এনে প্রভাব বিস্তারের অভিযোগ করেছেন ফোরামের প্রার্থীরা। সরেজমিনে দুপুরে র্যাডিসন হোটেল এলাকায় দেখা যায়, হোটেলের উত্তরপ্রান্তে তৈরি করা প্রবেশপথে বাইরে সম্মিলিত পরিষদ […]
বইমেলা দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত

প্রতিদিন বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বইমেলা চালানোর সিদ্ধান্ত রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। এতে বলা হয়, সরকার কর্তৃক লকডাউন নির্দেশনার পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সময়সূচি অব্যাহত থাকবে। এতোদিন ছুটির দিন ছাড়া বইমেলা ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এবং ছুটির দিনগুলোতে সকাল ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত […]
সাংসদ আসলামুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

তার দপ্তর থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। ৬০ বছর বয়সী আসলাম গুরুতর অসুস্থ বোধ করলে রোববার তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়; কিন্তু বাঁচানো যায়নি। সেই খবর জানিয়ে রোববার সংসদের দ্বাদশ অধিবেশনের সমাপনী বক্তৃতায় শেখ হাসিনা বলেন, “মাননীয় স্পিকার এইমাত্র আরেকটা দুঃখের সংবাদ […]
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে উত্তর আমেরিকা বাংলা সাহিত্য সম্মেলন

‘বিশ্বব্যাপী বাংলা সাহিত্যের সেতুবন্ধন’ স্লোগানে ২৭ ও ২৮ মার্চ ২২ ঘণ্টা ধরে ‘উত্তর আমেরিকা বাংলা সাহিত্য সম্মেলন ২০২১’ অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠানটি দুদিনে সকাল ও সন্ধ্যায় চারটি পর্বে বিভক্ত ছিল। এবারের সম্মেলনের স্বাগতিক সংগঠন ছিল ‘বাংলাদেশ ফাউন্ডেশন অব ফ্লোরিডা’। কানাডা সময় ২৭ মার্চ সকাল ১০টায় টরোন্টো শহর থেকে সম্মেলনের উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত কবি আসাদ […]
সংসদ সদস্য আসলামুল হকের মৃত্যু

রোববার বেলা ১২টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয় বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে জানান। অধিবেশনের সমাপনী বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, “এইমাত্র খবর পেলাম আসলামুল হক ইন্তেকাল করেছেন। অত্যন্ত দুঃখের খবর। গতকালও তিনি সংসদে ছিলেন। “সুস্থ মানুষ ছিলেন। স্ট্রোক করে মারা গেছেন। স্কয়ার হাসপাতালে ছিলেন।” ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর […]
সাত দিনের ‘লকডাউনে’ যা যা নিষেধ

রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৫ এপ্রিল ভোর ৬টা থেকে ১১ এপ্রিলে রাত ১২টা পর্যন্ত এসব নিষেধাজ্ঞা কার্যকর হবে। মহামারী পরিস্থিতি পর্যালোচনায় প্রধানমন্ত্রীর কার্যালয় গত ২৯ মার্চ যে ১৮ দফা নির্দেশনা দিয়েছিল, তার আলোকে এসব নির্দেশনা দেওয়ার কথা জানানো হয়েছে প্রজ্ঞাপনে। এর মধ্যে সব ধরনের গণপরিবহন এবং শপিংমল বন্ধ রাখার […]
আদালত চলবে কীভাবে, সিদ্ধান্ত সরকারের পদক্ষেপ দেখে

রোববার সকালে আপিল বিভাগে মামলা শুনানির ফাঁকে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ কথা জানান। তিনি বলেন, “কোর্ট কীভাবে চলবে আজকে আমরা ডিসাইড করব। সরকার কী নোটিস দেয়… আমরা আমাদের মতন চালাব, চললেও তো বর্তমানে যে অবস্থা… ঢাকা কোর্টে হাজার হাজার লোক। আমি এগুলোর সব ভিডিও এনেছি। সুতরাং আমরা এখন কী করব তা আগে ডিসাইড […]
মুন্সীগঞ্জে অটোরিকশা দুর্ঘটনায় চালকসহ নিহত ৩

রোববার সকালে উপজেলার তুলশীখালী সেতুর সড়কের পশ্চিম পাশের ঢালে এ দুর্ঘটনা ঘটে বলে সিরাজদিখান থানার শেকরনগর পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল করিম জানান। নিহতরা হলেন- কেরানীগঞ্জ উপজেলার রুহিতপুরের মুগারচর গ্রামের ফকির চানের ছেলে অটোরিকশা চালক উজ্জ্বল মিয়া (৪৫) ও কেরানীগঞ্জ উপজেলার রুহিতপুরের মুগারচর গ্রামের ফকির চানের ছেলে ইলেক্ট্রেশিয়ান পাপ্পু হোসেন (৩৫)।বাকি একজন অজ্ঞাত পরিচয় যুবক (২৫)। […]
সোমবার থেকে সারা দেশে গণপরিবহন বন্ধ

রোববার নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। ওবায়দুল কাদের বলেন, “আগামীকাল থেকে সারাদেশের গণপরিবহন বন্ধ থাকবে। “তবে পণ্যপরিবহন, জরুরিসেবা, জ্বালানি, ওষুধ, পচনশীল, ত্রাণবাহী পরিবহন, সংবাদপত্র, গার্মেন্টস সামগ্রী এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে।” আরও পড়ুন এক সপ্তাহের জন্য ‘লকডাউন’ আসছে কেমন হবে এবারের ‘লকডাউন’