প্রতিদিন বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত
বইমেলা চালানোর সিদ্ধান্ত রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়।
এতে বলা হয়, সরকার কর্তৃক লকডাউন নির্দেশনার
পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সময়সূচি অব্যাহত থাকবে।
এতোদিন ছুটির দিন ছাড়া বইমেলা ৩টা থেকে
সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এবং ছুটির দিনগুলোতে সকাল ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত
খোলা থাকত।
প্রতিবছর পুরো ফেব্রুয়ারি মাসজুড়ে একুশে
বইমেলা হয়ে এলেও এবার মহামারীর কারণে তা পিছিয়ে গত ১৮ মার্চ থেকে শুরু হয়েছে।
এবারের বিলম্বিত বইমেলা আগামী ১৪ এপ্রিল
বাংলা বর্ষবরণের দিন পর্যন্ত চলার কথা রয়েছে।