ক্যাটাগরি

সাংসদ আসলামুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

তার দপ্তর থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী মরহুমের আত্মার
মাগফিরাত কামনা করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

৬০ বছর বয়সী আসলাম গুরুতর অসুস্থ বোধ করলে রোববার তাকে স্কয়ার
হাসপাতালে নেওয়া হয়; কিন্তু বাঁচানো যায়নি।

সেই খবর জানিয়ে রোববার সংসদের দ্বাদশ অধিবেশনের সমাপনী বক্তৃতায়
শেখ হাসিনা বলেন, “মাননীয় স্পিকার এইমাত্র আরেকটা দুঃখের সংবাদ পেলাম। আমাদের মাননীয়
সংসদ সদস্য আসলামুল হক মিরপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য হঠাৎ স্ট্রোক করে স্কয়ার হাসপাতালে
ইত্তেকাল করেছেন।”

আবেগ আপ্লুত কণ্ঠে প্রধানমন্ত্রী বলেন, “সত্যিই খুব কষ্টকর,
এই পার্লামেন্টে আমরা কতজনকে যে হারালাম। এটা সত্যিই দুঃখজনক।… ও তো একদম সুস্থ মানুষ
ছিল, গতকালকেও সংসদে ছিলেন। আজকে নেই। এটাই হচ্ছে বাস্তবতা। এটাই হচ্ছে মানুষের জীবন।”

নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সংসদে যান আসলামুল হক।
একাদশ ও দ্বাদশ সংসদেরও এমপি ছিলেন তিনি।