ক্যাটাগরি

হেফাজতের তাণ্ডবের চিত্র সংসদে তুলে ধরলেন প্রধানমন্ত্রী

রোববার দুপুরে সংসদের দ্বাদশ অধিবেশনের সমাপনী বক্তৃতায় ‘হেফাজতের একটি অংশের তাণ্ডবের পেছনে বিএনপি-জামায়াত জড়িত’ বলেও মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা বলেন, “বাংলাদেশ যখন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে, সেই সময় যে ঘটনাগুলো এখানে ঘটানো হলো… এটা অত্যন্ত দুঃখজনক। সব থেকে আশ্চর্যের বিষয় যে যেখানে স্বাধীনতা সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশতবার্ষিকী আমরা উদযাপন করছি […]

লিভারপুলের মুকুট কেড়ে নেওয়ার খুব কাছে আমরা: গুয়ার্দিওলা

বাঁজামাঁ মঁদি ও গাব্রিয়েল জেসুসের গোলে কিং পাওয়ার স্টেডিয়ামে শনিবার লেস্টার সিটিকে ২-০ ব্যবধানে হারায় ম্যানচেস্টার সিটি। লিগ শিরোপার পথে ১৭ পয়েন্টে এগিয়ে গেছে তারা। আসরে এটি তাদের ২৩তম জয়। বাকি সাত ম্যাচ থেকে ১১ পয়েন্ট পেলে অন্য কোনো হিসেব ছাড়াই শিরোপা নিশ্চিত হবে আগের তিন মৌসুমে দুবার চ্যাম্পিয়ন হওয়া দলটির। তবে, এখনও মুকুটটি যে […]

সনজীদা খাতুনের জন্মদিনে ছবি এঁকে শিশুদের শুভেচ্ছা

মহামারীকালে এবার তার জন্মদিনে সরাসরি কেউ শুভেচ্ছা জানাতে না পারলেও নানাভাবে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন তার সহকর্মী, ভক্ত-অনুরাগীরা। ‘সন্জীদা আপুমণির জন্মদিনে প্রিয় কাজের উৎসব’ নামে ছবি এঁকে এবং ভিডিও বার্তায় বাসা থেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে সনজীদা খাতুন প্রতিষ্ঠিত শিশু শিক্ষাপ্রতিষ্ঠান নালন্দার শিক্ষার্থীরা। নালন্দা উচ্চ বিদ্যালয়ের প্রশাসনিক সমন্বয়ক এসএস রোকনুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আপার জন্মদিনে […]

এবার জরিমানা গুণতে হচ্ছে দ. আফ্রিকাকে

সেঞ্চুরিয়নে গত শুক্রবার হওয়া তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে নির্ধারিত সময়ে এক ওভার কম বোলিং করে দক্ষিণ আফ্রিকা। আইসিসির নিয়মে, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি এক ওভার কম বোলিং করার জন্য ওই দলের খেলোয়াড়দের প্রত্যেককে ম্যাচ ফির ২০ শতাংশ করে জরিমানা করা হয়। সুপারস্পোর্ট পার্কে দারুণ রোমাঞ্চ ছড়ানো ম্যাচটিতে পাকিস্তানের বিপক্ষে ৩ উইকেটে হারে দক্ষিণ আফ্রিকা। ম্যাচ […]

ইন্দোনেশিয়া ও পূর্ব তিমুরে আকস্মিক বন্যায় ৫২ জনের মৃত্যু

শনিবার রাত থেকে ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপ থেকে শুরু করে প্রতিবেশী দেশ ‍পূর্ব তিমুরে ভারি বৃষ্টিপাত শুরু হয়ে রোববার পর্যন্ত অব্যাহত থাকে। এতে আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, বন্যার পানি বাঁধ উপচে দ্বীপগুলোর হাজার হাজার ঘরবাড়ি ডুবিয়ে দেয়। বিবিসি জানিয়েছে, উদ্ধারকারীরা জীবিতদের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছেন আর মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে কর্মকর্তারা […]

বন্যা, ভূমিধসে ইন্দোনেশিয়ায় ২৩, পূর্ব তিমুরে ৮ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিএনপিবির মুখপাত্র রাদিত্য জাতি জানিয়েছেন, এসব প্রাকৃতিক দুর্যোগে ফ্লোরেসের অন্তত ৪৯টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এক বিবৃতিতে তিনি বলেন, “লামানেলে গ্রামের বহু বাড়ি কাদার নিচে চাপা পড়েছে, বাড়িগুলোর বাসিন্দারা বন্যার পানির তোড়ে ভেসে গেছেন।” আরও পূর্বের আদোনারা দ্বীপে একটি সেতু ধসে পড়েছে, সেখানে উদ্ধারকারীরা ভারি বৃষ্টিপাত, প্রবল বাতাস ও ঢেউয়ের সঙ্গে লড়াই […]

মামুনুলের আরও ঘটনা জানানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোববার জাতীয় সংসদে তিনি বলেন, “সোনারগাঁও উপজেলার একটি বেসরকারি হোটেলে হেফাজতের কেন্দ্রীয় নেতা মামুনুল হক একজন মহিলাকে নিয়ে অবস্থান করছিলেন। টেলিভিশনে ওই মহিলা কে তা নিজের মুখে স্বীকার করেছেন। তিনি তার স্ত্রী নন। এ বিষয়ে আরো ঘটনা জেনে সবাইকে জানাব।” হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের তাণ্ডব নিয়ে ৩০০ বিধিতে বিবৃতি দিতে গিয়ে মামুনুল হকের ওই […]

চাঁদপুরে ১০ হাজার কেজি জাটকা জব্দ

রোববার ভোরে সদর উপজেলার লালপুর এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রলারসহ জাটকাগুলো আটক করা হয় বলে চাঁদপুর নৌ থানার ওসি জহিরুল হক জানান। তিনি বলেন, পাশের একটি জেলা থেকে ট্রলারে করে বিপুল পরিমাণ জাটকার চালান ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে খবরে তারা অভিযান চালান। এ সময় ১০ হাজার কেজি জাটকা আটক করা হলেও এর সঙ্গে জড়িত কাউকে […]

হজ ব্যবস্থাপনায় নতুন আইন করতে সংসদে বিল

রোববার ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিল-২০২১ সংসদে তোলেন। পরে বিলটি ৪০ দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। বিলে বলা হয়েছে, হজ ব্যবস্থাপনার জন্য সরকার এ সংক্রান্ত জাতীয় কমিটি গঠন করবে। হজ ও ওমরাহ এজেন্সিকে শর্ত মেনে নিবন্ধন নিতে হবে। খসড়া আইনে […]

আসলামুল হকের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

এক শোকবার্তায় রাষ্ট্রপকি প্রয়াত আসলামুল হকের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। রোববার রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান ৫৯ বছর বয়সী আসলামুল হক। পৃথক শোকবাণীতে শোক জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। স্পিকার প্রয়াতের রুহের মাগফেরাত কামনা এবং তার পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। ডেুপটি স্পিকার […]