শেষ হল সংসদ অধিবেশন

রোববার দুপুরে অধিবেশন সমাপ্তি সম্পর্কে রাষ্ট্রপতির আদেশ পাঠ করার মধ্য দিয়ে অধিবেশনের ইতি টানেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ সমাপনী বক্তব্য দেন। তিন কার্যদিবসের এই অধিবেশন শুরু হয় গত ১ এপ্রিল। স্বাস্থ্যবিধি মেনে চালাতে মহামারীকালের অন্য অধিবেশনগুলোর মত এবারও সীমিত সংখ্যক সংসদ সদস্য অংশ নেয়। […]
ক্যাচ ছাড়ার কারণ ‘পরিষ্কার আকাশ’

সব ম্যাচে হারার এই সফরে কখনও বাংলাদেশের ব্যাটিং বাজে হয়েছে, কখনও বোলিং। তবে ফিল্ডিং ধারাবাহিকভাবেই বাজে হয়েছে। কঠিন সুযোগগুলো কাজে লাগানো তো বহুদূর, সহজ অনেক ক্যাচও নিতে পারেননি ক্রিকেটাররা। তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টির সফর শেষে রোববার দেশে ফেরে দল। দলের প্রতিনিধি হিসেবে সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়া নাসুমকে ফিল্ডিং ব্যর্থতা নিয়ে জিজ্ঞেস করা হলে এই বাঁহাতি […]
করোনাভাইরাস: চট্টগ্রামে একদিনে মারা গেছে ৪ জন

রোববার দুপুরে সিভিল সার্জন কার্যালয় থেকে দেওয়া প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে চট্টগ্রামে ২৩২ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। ডেপুটি সিভিল সার্জন ডা. আসিফ খান এসব তথ্য জানিয়েছেন। মৃতদের মধ্যে একজন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে, একজন মা ও শিশু জেনারেল হাসপাতালে এবং অপর দুজন বেসকারি পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। […]
পন্টিংয়ের দলকে ছাড়িয়ে ল্যানিংয়ের অস্ট্রেলিয়ার রেকর্ড

মাউন্ট মঙ্গানুইয়ে রোববার নিউ জিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে ওয়ানডেতে টানা ২২ ম্যাচ জয়ের রেকর্ড গড়ে দলটি। পুরুষ ও নারী ক্রিকেট মিলিয়ে সীমিত ওভারের এই সংস্করণে লাগাতার এত জয় নেই কোনো দলের। পন্টিংয়ের অস্ট্রেলিয়া দল আগের রেকর্ডটি গড়েছিল ২০০৩ সালে; ওই বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত টানা ২১ ওয়ানডে জিতেছিল তারা। রেকর্ড গড়ার ম্যাচে নিউ […]
ফেনীতে শিশু ‘ধর্ষণ’, যুবক গ্রেপ্তার

শনিবার রাতে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার তৌহিদুর রহমান (২৬) উত্তর শ্রীপুর গ্রামের আবদুল জলিলের ছেলে। রোববার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে জেল হাজতে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। ফুলগাজী থানার ওসি মোহাম্মদ কুতুব উদ্দিন বলেন, স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এই ছাত্রী শুক্রবার বিকালে বাড়ির পাশে বিদ্যালয়ের মাঠে […]
করোনাভাইরাস: দৈনিক শনাক্ত রোগী ৭ হাজার ছাড়াল

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৭ হাজার ৮৭ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; মৃত্যু হয়েছে আরও ৫৩ জনের। নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৬ লাখ ৩৭ হাজার ৩৬৪ জনে। আর তাদের মধ্যে মোট ৯ হাজার ২৬৬ জনের মৃত্যু হয়েছে। এক দিনে শনাক্ত রোগীর এই সংখ্যা […]
নিউ জিল্যান্ড থেকে ফিরেই আইপিএল খেলতে গেলেন মুস্তাফিজ

ব্যর্থতায় ভরা সিরিজ শেষে রোববার দুপুর ১১টার দিকে ঢাকায় পা রাখে বাংলাদেশ দল। প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ও ফিল্ডিং কোচ রায়ান কুক অবশ্য দলের সঙ্গে ফেরেননি। দক্ষিণ আফ্রিকায় কয়েক দিন ছুটি কাটিয়ে তারা ফিরবেন বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের আগেই। দলের সঙ্গে ফিরেই আবার নতুন অভিযানে ছুটলেন মুস্তাফিজ। ভারতে গিয়ে এক সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে হবে তাকে। রাজস্থানের […]
মামুনুল কাণ্ড: কিশোরগঞ্জে হেফাজতের হামলা-ভাঙচুর

এ সময় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানায়। কুলিয়ারচর থানার ওসি সুলতান মাহমুদ জানান, এ ঘটনায় রোববার সকালে এসআই সাদ্দাম হোসেন মোল্লা বাদী হয়ে ৩৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ৫০০ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। হামলায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে পাঁচজনকে। স্থানীয়রা জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে কুলিয়ারচর উপজেলা […]
দুর্যোগে জনগণের দুর্ভোগ বাড়াবেন না: ব্যবসায়ীদের কাদের

রোববার নিজের সরকারি বাসা থেকে ভিডিও কনফারেন্সে এক অনুষ্ঠানে যুক্ত হয়ে ওবায়দুল কাদের বলেন, “রমজান সামনে রেখে নিত্যপণ্যের দাম বাড়াবেন না। দুর্যোগে জনগণের দুর্ভোগ বাড়াবেন না।” স্বাস্থ্যবিধি না মেনে ‘সামান্য উদাসীনতা’ দেখানো হলে তা সবাইকে ‘মৃত্যু উপত্যকায়’ নিয়ে যাবে বলেও মন্তব্য করেন কাদের। স্বাস্থ্যবিধি ও শতভাগ মাস্ক পরায় গুরুত্ব দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, […]
সিনেমা হল আপাতত খোলা রাখছে প্রদর্শক সমিতি

সোমবার থেকে সাত দিন গণপরিবহন চলাচল বন্ধের পাশাপাশি বাজার-মার্কেট, হোটেল-রোস্তোরাঁসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে জারি করা প্রজ্ঞাপনে সিনেমা হল ও চলচ্চিত্রের শুটিংয়ের বিষয়ে সুস্পষ্ট কোনও নির্দেশনা দেওয়া হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জিজ্ঞাসায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (চলচ্চিত্র-১) মো. সাইফুল ইসলাম জানান, সিনেমা হল বন্ধ করা হবে কিনা সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। […]