রোববার
দুপুরে সিভিল সার্জন কার্যালয় থেকে দেওয়া প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
গত ২৪
ঘণ্টায় নতুন করে চট্টগ্রামে ২৩২ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।
ডেপুটি
সিভিল সার্জন ডা. আসিফ খান এসব তথ্য জানিয়েছেন।
মৃতদের
মধ্যে একজন চট্টগ্রাম জেনারেল
হাসপাতালে, একজন মা ও শিশু জেনারেল হাসপাতালে এবং অপর দুজন বেসকারি পার্ক ভিউ
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সিভিল
সার্জন কার্যালয়ের হিসেব মতে,
নতুন করে
আক্রান্ত ২৩২ জনের মধ্যে শহরের ২১৯ জন। সংক্রমণ
হার সাড়ে ১৩ শতাংশ। এ নিয়ে চট্টগ্রামে মোট রোগী দাঁড়ায় ৪১ হাজার ৫০০জন।
এ
পর্যন্ত করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ৩৯৩ জন।