শনিবার রাতে তিনি ছাড়া পরিবারের বাকি সদস্যদের করোনাভাইরাস রিপোর্ট ‘পজিটিভ’ এসেছে বলে জানান ওমর সানী।
করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে রয়েছেন-চিত্রনায়িকা মৌসুমী, তাদের ছেলে ফারদিন এহসান স্বাধীন, মেয়ে ফাইজা ও স্বাধীনের নববধূ সাদিয়া রহমান আয়েশা।
কয়েকদিন ধরেই জ্বর ও গলাব্যথাসহ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বাসায় চিকিৎসাধীন ছিলেন তারা।
এর মধ্যে তাদের সংস্পর্শে কেউ এলে তাদের সতর্কতা অবলম্বনের অনুরোধ করেছেন সানী-মৌসুমীর ছেলে স্বাধীন।
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন তারা।
ফেব্রুয়ারিতে করোনাভাইরাসের টিকা নিয়েছিলেন মৌসুমী ও ওমর সানী।