কুয়েতে প্রবাসী ক্রিকেট লীগের ফাইনাল অনুষ্ঠিত

শুক্রবার সকালে দেশটির আব্বাসিয়া ক্রিকেট মাঠে অনুষ্ঠিত এ খেলায় ‘ওসমানী ক্রিকেট ক্লাবকে’ হারিয়ে চ্যাম্পিয়ন হয় ‘মানিকগঞ্জ স্পোর্টিং ক্লাব’। আয়োজকরা জানান, ২০১৯ এর শেষের দিকে ১০টি ক্রিকেট দলের অংশগ্রহণে ক্রিকেট চ্যাম্পিয়ন লীগের পঞ্চম বার্ষিকী ২০২০-২০২১ এর টুর্নামেন্ট শুরু হয়। কুয়েতে মহামারী পরিস্থিতির কারণে প্রায় দেড় বছর পর ফাইনাল অনুষ্ঠিত হলো। খেলার প্রথম ইনিংসে ওসমানী ক্রিকেট ক্লাব […]
একচেটিয়া ব্যবসা: চীনে আলিবাবাকে ২৭৫ কোটি ডলার জরিমানা

দেশটিতে এ ধরনের ক্ষেত্রে এর আগে কখনোই এত বিপুল পরিমাণ অর্থ জরিমানা করা হয়নি বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। তবে বিশাল অংকের এ জরিমানাও আলিবাবার গায়ে লাগার কথা নয়। তাদেরকে যে টাকা জরিমানা দিতে হচ্ছে, তা তাদের ২০১৯ সালের আয়ের ৪ শতাংশের কাছাকাছি। গত কয়েক বছর ধরে চীন তাদের দেশি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর কঠোর […]
‘কঠোর লকডাউনের’ আগে ১২ এপ্রিল শেষ হচ্ছে বইমেলা

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদকে উদ্ধৃত করে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান শনিবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এতথ্য জানান। তিনি বলেন, “উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় পূর্ণ লকডাউন শুরুর আগেই ১২ এপ্রিল বইমেলা শেষ হচ্ছে। “মন্ত্রী ঢাকার বাইরে আছেন। তিনি আমাকে এ সিদ্ধান্তের কথা জানিয়ে দিতে বলেছেন।” এবিষয়ে বাংলা একাডেমির সচিব এ এইচ এম লোকমান বিডিনিউজ টোয়েন্টিফোর […]
পশ্চিমবঙ্গে ভোট: কোচ বিহারে বিজেপি-তৃণমূল সংঘর্ষে গুলিতে নিহত ৫

তৃণমূল কংগ্রেস নিহত পাঁচজনকে তাদের কর্মী বলে দাবি করেছে বলে জানায় এনডিটিভি। এনডিটিভি জানায়, কোচ বিহারের মাথাভাঙা শহরে বিজেপি-তৃণমূল সংঘর্ষের সময় ভোটকেন্দ্র লক্ষ্য করেও গুলি চালানো হয়। সেখানে চারজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। তার আগে, কোচ বিহারের শীতলকুচিতে ভোটের দিন সকালেই সংঘর্ষ বেঁধে গেলে ভোটের লাইনে দাঁড়ানো এক ভোটার গুলিবিদ্ধ হয়ে মারা যান বলে জানায় […]
পশ্চিমবঙ্গে ভোট: কোচ বিহারে বিজেপি-তৃণমূল সংঘর্ষে গুলিতে নিহত ৪

এনডিটিভি জানায়, সংঘর্ষের সময় ভোটকেন্দ্র লক্ষ্য করেও গুলি চালানো হয়। নির্বাচন কমিশন থেকে এ ঘটনার বিষয়ে পূর্ণ প্রতিবেদন চাওয়া হয়েছে।
‘কঠোর লকডাউনে’ সিনেমা হল, চলচ্চিত্র-নাটকের শুটিং বন্ধ

কঠোর লকডাউনে জরুরি সেবা দেওয়া প্রতিষ্ঠান ছাড়া সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ থাকবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন । দেশে চলমান এক সপ্তাহের লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে সিনেমা হল, চলচ্চিত্র ও টিভি নাটকের দৃশ্যধারণ চললেও ‘কঠোর লকডাউনে’ সিনেমা হল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান প্রদর্শক সমিতির সহ সভাপতি মিয়া […]
সিরাজগঞ্জের কামারখন্দে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

নিহত খোকা শেখ (৬৫) উপজেলার স্বল্প মাহমুদপুর গ্রামের মৃত সাবের আলী শেখের ছেলে। শুক্রবার গভীর রাতে স্থানীয় একটি চায়ের দোকান থেকে বাড়ি ফেরার পথে তার উপর হামলা হয় বলে কামারখন্দ থানার ওসি কে এম রাকিবুল হুদা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যায়। […]
শেরপুরে গরম বাতাসে ধানে চিটা

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মোহিত কুমার দে জানান, চলতি এপ্রিল মাসের ৪ তারিখ এ জেলায় টানা সাড়ে তিন ঘণ্টা ধরে ঝড়ো হাওয়া বয়ে যায়। এর মধ্যে প্রায় এক ঘন্টার মতো গরম হাওয়া বয়ে যায়। এ সময় তাপমাত্রা ছিল ৩৫ থেকে ৩৬ ডিগ্রী সেন্টিগ্রেড। “এতে হিট ইনজুরিতে আক্রান্ত হয়ে আনুমানিক সাড়ে ৪০০’শ হেক্টর […]
‘টাইমলেস’ ডি ভিলিয়ার্সে মুগ্ধ লারা-হেইডেন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর বিশ্বের নানা প্রান্তে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সক্রিয় ছিলেন ডি ভিলিয়ার্স। তবে আপাতত খেলছেন স্রেফ আইপিএলই। গত আইপিএলে দলের শেষ ম্যাচে তিনি খেলেছিলেন ৫৬ রানের ইনিংস। এরপর কোনো ধরনের ক্রিকেট খেলেননি। এবার আইপিএলের প্রথম ম্যাচেই শুক্রবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে বেঙ্গালোরের দারুণ জয়ে খেললেন ২৭ বলে ৪৮ রানের মহামূল্য ইনিংস। বিরাট কোহলির বিদায়ের […]
কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

মৃত জাহাঙ্গীর আলম (৪০) গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে। শুক্রবার রাতে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে থেকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জেলার মো. আবু সায়েম জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শুক্রবার রাতে হঠাৎ কারাগারের ভেতর তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। “এক […]