ক্যাটাগরি

পদ্মা সেতুতে যান চলবে জুনে: কাদের

রোববার রাতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রীকে উদ্ধৃত করে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের মূল সেতুর কাজের অগ্রগতি ৯৭ শতাংশ শেষ হয়েছে। নদীশাসন কাজের বাস্তব অগ্রগতি হয়েছে ৯০ দশমিক ৫০ শতাংশ। আর প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা ৯২ ভাগ […]

পাকিস্তান আবারও জটিলতার আবর্তে

বিরোধীদের অনাস্থা প্রস্তাব এড়াতে নাটকীয় এক পদক্ষেপে প্রেসিডেন্টকে দিয়ে পার্লামেন্ট বিলোপ করে অসম্মানজনক বিদায় এড়ালেন ইমরান। কিন্তু তাতেও শেষ রক্ষা হবে কি না, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে, কেননা পাকিস্তানের সর্বোচ্চ আদালত বিষয়টিতে হস্তক্ষেপ করেছে। রোববার পাকিস্তানের পার্লামেন্টে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব ডেপুটি স্পিকার কাশিম সুরি বাতিল করে দেওয়ার পর তা সংবিধানসম্মত হয়েছে কি না, […]

‘ক্রিকেটে এরকম হতেই পারে’, শেষ বিকেলে ধস নিয়ে খালেদ মাহমুদ

ডারবান টেস্টের চতুর্থ দিনে দারুণ বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাকে ২০৪ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। চতুর্থ ইনিংসে লক্ষ্য দাঁড়ায় ২৭৪। দিনের খেলার তখনও বাকি ছিল ২৬ ওভার। তবে আলোকস্বল্পতায় যে অত ওভার খেলা হবে না, তা নিশ্চিতই ছিল। শেষ পর্যন্ত খেলা হতে পেরেছে স্রেফ ৬ ওভার। বাংলাদেশের টপ অর্ডার শেষ ওইটুকুতেই। ১১ রানেই নেই ৩ উইকেট! বাউন্সি […]

জয়ের আশা ছাড়ছে না বাংলাদেশ

২৭৪ রানের লক্ষ‍্য তাড়ায় চতুর্থ দিন শেষ বেলায় স্রেফ ৬ ওভার ব‍্যাট করেই বাংলাদেশ দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়ের সঙ্গে হারিয়েছে অধিনায়ক মুমিনুল হকের উইকেট। দিন শেষে বাংলাদেশের রান ৩ উইকেটে ১১। ক্রিজে আছেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উইকেটে বাড়ছে টার্ন। নিচু হওয়া বলের সং‍খ‍্যা আর […]

রনবীর-আলিয়ার বিয়ে এপ্রিলেই?

সম্প্রতি সংবাদ মাধ্যমে দেওয়া রনবীরের সাক্ষাৎকারে এপ্রিল মাসেই তাদের ছাদনাতলায় যাওয়ার কথা চাউর হয়। ঋষি কাপুরপুত্র বিনোদন সাময়িকী ফিল্ম কম্প্যানিয়নকে বলেন, “আমি জানি না, কবে বিয়ে করতে যাচ্ছি। আমরা এখনও তারিখ ঠিক করিনি। তবে এটা দ্রুতই ঘটার সম্ভাবনা বেশি।” এনডিটিভিকেও এ অভিনেতা বলেন, “মিডিয়ার সাথে কথা বলার সময় আমি তারিখ নিয়ে কোনো কথা বলব না। […]

রাজশাহীতে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় চেয়ারম্যান কারাগারে

পাবলিক প্রসিকিউটর আব্দুল ওয়াহাব জেমস জানান, রাজশাহীর অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. ইকবাল বাহার রোববার এ আদেশ দেন। জেলার দুর্গাপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন আসামিরা। রোববার আদালতে হাজির হয়ে ফের জামিন চাইলে আদালত না নাকচ করে। মামলার আসামিরা হলেন পানানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহার আলী খান, […]

মোমেন-ব্লিংকেন বৈঠক সোমবার, যা থাকছে আলোচনায়

দুই দেশের সম্পর্কের ৫০ বছর পূর্তির দিনে এ বৈঠকে র‌্যাব ও এর সাবেক-বর্তমান কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞাসহ বিনিয়োগ, দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরার কথা জানিয়েছেন মোমেন। আবারও বঙ্গবন্ধুর সাজাপ্রাপ্ত খুনী রাশেদ চৌধুরীকে ফেরানোর বিষয়টিও বৈঠকে তোলার কথা বলেছেন তিনি। পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল শনিবার রাতে ঢাকা থেকে রওনা দিয়ে রোববার সকালে ওয়াশিংটন পৌঁছেন। আইএডি বিমানবন্দরে […]

নারায়ণগঞ্জেও ডায়রিয়া রোগী বাড়ছে

পচা বাসি খাবার, বাইরের খোলা খাবার, দূষিত পানি থেকে ডায়ারিয়া ছড়াচ্ছে উল্লেখ করে এসব এড়িয়ে চলা পরামর্শ দিয়েছে নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ।   নারায়ণগঞ্জ শহরের জামতলা, কায়েমপুর, হাজীগঞ্জ, শিবু মার্কেট, সদর উপজেলার বক্তাবলীসহ নানা স্থান থেকে রোগীরা হাসপাতালে এসেছেন। দুই সপ্তাহ আগে শুরু হওয়া ডায়রিয়া রোগী প্রতিদিন আসছে হাসপাতালে। ঢাকার আইসিডিডিআর,বি হাসপাতালে প্রতিদিন হাজার খানেক রোগী […]