হাওরে ডুবেছে ‘বোরো’, কৃষকের কপালে ভাঁজ

শনিবার থেকে হাওরের বেশ কয়েকটি নদ-নদীর পানি বাড়লেও তা এখনও বিপৎসীমার অনেক নিচে রয়েছে এবং ফসল রক্ষা বাঁধ নিয়ে দুঃশ্চিন্তার কিছু নেই বলে মনে করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এফ এম মোবারক আলী রোববার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ বছর জেলার হাওরাঞ্চলে ৪০ হাজার হেক্টর […]
৩০ রকম খেজুর আসে দেশে, বিক্রি বেশি ইরাকিটির

ব্যবসায়ীরা বলছেন, জাত ও আকার অনুযায়ী দেশে কমপক্ষে ৩০ রকমের খেজুর বিক্রি হচ্ছে। এর মধ্যে দাম কম হওয়ায় সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ‘জাহেদী’ খেজুরের, এটি আসে ইরাক থেকে। রোজায় চাহিদা বেড়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে খেজুর আমদানিও বাড়ে। তবে দেশের বাজারে খেজুর কিনতে গিয়ে নাম-দাম আর মান নিয়েও ধন্দে পড়েন অনেকে। ঢাকায় ফলের সবচেয়ে […]
টিভি সূচি (সোমবার, ০৪ এপ্রিল ২০২২)

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট (পঞ্চম দিন), দুপুর ২টা টি স্পোর্টস আইপিএল সানরাইজার্স হায়দরাবাদ-লক্ষ্ণৌ সুপার জায়ান্টস, রাত ৮টা টি স্পোর্টস টিভি, স্টার স্পোর্টস সিলেক্ট ১, স্টার স্পোর্টস ১ বিপিএল ফুটবল শেখ রাসেল-রহমতগঞ্জ, বিকাল ৩:৩০ টি স্পোর্টস ডিজিটাল প্রিমিয়ার লিগ ক্রিস্টাল প্যালেস-আর্সেনাল, রাত ১টা স্টার স্পোর্টস সিলেক্ট ২ লা লিগা রিয়াল সোসিয়েদাদ-এস্পানিওল, রাত […]
বিতর্কিত গোলে ইউভেন্তুসের অজেয় যাত্রা থামাল ইন্টার

প্রতিপক্ষের মাঠে রোববার রাতে সেরি আর ম্যাচে খেলার ধারার বিপরীতে হাকান কালহানোগ্লুর একমাত্র গোলে জিতেছে ইন্টার। পুরো ম্যাচে বল দখলে এগিয়ে থাকা ইউভেন্তুস গোলের উদ্দেশে ২২টি শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রাখতে পারে। বিপরীতে ইন্টারের পাঁচ শটের একটিই মাত্র লক্ষ্যে থাকে এবং সেটিতেই সফল তারা। ম্যাচের শুরু থেকে শিরোপাধারীদের ওপর প্রবল চাপ বাড়ানো ইউভেন্তুস প্রথম ৩০ […]
সেভিয়াকে রেকর্ড গড়তে দিল না বার্সা

লা লিগার ম্যাচে রোববার রাতে ১-০ গোলে জিতেছে শাভি এর্নান্দেসের দল। দ্বিতীয়ার্ধে একমাত্র গোলটি করেন পেদ্রি। এই ম্যাচের আগে টানা ১৫ ম্যাচ অপরাজিত ছিল সেভিয়া। এখানে হার এড়াতে পারলেই স্পেনের শীর্ষ লিগে নিজেদের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড হতো। সেটি ব্যর্থ করে দিয়ে গত বছরের এপ্রিলের পর প্রথমবারের মতো লা লিগায় টানা ছয় […]
পিএসজির নায়ক এমবাপে, গোল পেলেন মেসি-নেইমারও

ঘরের মাঠে রোববার রাতে লিগ ওয়ানের ম্যাচটি ৫-১ গোলে জিতেছে পিএসজি। বলা যায়, পিএসজির সবকিছুই ছিল এমবাপেকে ঘিরে। নিজে জোড়া গোল করার পাশাপাশি দুই সতীর্থের তিনটি গোলেই অবদান রাখেন তিনি। নেইমারও করেছেন দুটি গোল। পয়েন্ট তালিকার নিচের দিকের দলটির বিপক্ষে গত ডিসেম্বরে ১-১ ড্র করেছিল পিএসজি। এবার তাদের উড়িয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরও মজবুত করল […]
শ্রীলঙ্কায় মন্ত্রিসভা থেকে মাহিন্দা রাজাপাকসের ছেলের পদত্যাগ

শ্রীলঙ্কার সংবাদপত্র সিলোন টুডে রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তরুণ নামাল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, উন্নয়ন মন্ত্রণালয় এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এক টুইটে নামাল জানিয়েছেন, তিনি মন্ত্রিসভার সব পদ থেকেই পদত্যাগ করেছেন। আর তার এই সিদ্ধান্ত দেশে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে ও প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের চেষ্টায় সহায়ক হবে। অস্থির শ্রীলঙ্কায় রোববার […]
আইসিডিডিআর,বিতে ডায়রিয়া রোগী কমেছে

রোববার বেলা ৩টা পর্যন্ত ১৫ ঘণ্টায় মহাখালীর এই হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয় ৬৬৪ জন রোগী। ঢাকা ও আশপাশের এলাকায় মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে ডায়রিয়ার প্রাদুর্ভাব বাড়তে শুরু করে। প্রতিদিন হাজারের বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকার আইসিডিডিআরবিতে। গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার টানা তিন দিন দৈনিক ১৩শর বেশি রোগী আসে এই হাসপাতালে। শুক্রবার রোগী কিছুটা […]
যদি এমন হয়, পুতিন আসলে হিসাবে ভুল করেননি?

তিনি ভেবেছিলেন রুশ ভাষাভাষী ইউক্রেনীয়রা তার সেনাদের স্বাগত জানাবে। তারা স্বাগত জানায়নি। পুতিন আশা করেছিলেন, তিনি দ্রুত ভলোদিমির জেলেনস্কির সরকারের পতন ঘটাবেন। তিনি পারেননি। রাশিয়ার নেতা পরিকল্পনা করেছিলেন, তিনি নেটোকে বিভক্ত করতে পারবেন। কিন্তু যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ওই জোট আরও ঐক্যবদ্ধ হয়েছে। তিনি বিশ্বাস করেছিলেন, তার অবরোধ দিয়ে রাশিয়ার অর্থনীতিকে বেকায়দায় ফেলা যাবে […]
প্রকৌশলীকে মারধরের অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী মো. আজিজুর রহমানের অভিযোগ, রোববার দুপুরে সদর উপজেলা পরিষদ ভবনে তার কক্ষেই তাকে মারধর করা হয়েছে। মামলার আসামি হলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সৈয়দ সোহেল ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের স্বামী ঠিকাদার মো. জামাল হোসেন। পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সরকারি […]