এক ঘণ্টার ব্যবধানে চট্টগ্রাম কারাগারের দুই বন্দির মৃত্যু

তাদের মধ্যে ৪৫ বছর বয়সী রফিক উদ্দিনের বাড়ি চন্দনাইশের ধোপাছড়ি ইউনিয়নে। আর ৪০ বছর বয়সী বাবুল মিয়া ছিলেন হাছনদণ্ডীর বাসিন্দা। রফিক মারামারি এবং বাবুল মাদক মামলায় কারাগারে ছিলেন। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার দেওয়ান মো. তারিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রফিক ও বাবুল দুজনই চন্দনাইশ থানার আলাদা দুটি মামলায় কারাগারে ছিলেন। তাদের মধ্যে রফিক গত […]
ইউক্রেইনে প্রায় ৩৫০০ বেসামরিক হতাহত: জাতিসংঘ

এদের মধ্যে নিহত ১৪০০ জনেরও বেশি এবং আহত ২ হাজারেরও বেশি বলে জানিয়েছে তারা। বিবিসি জানিয়েছে, একটি রক্ষণশীল হিসাব থেকে এসব সংখ্যা পাওয়া গেছে এবং প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হবে বিশ্বাস জাতিসংঘের। সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে ইউক্রেইনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলে। সম্প্রতি স্বঘোষিত এই স্বাধীন প্রজাতন্ত্র দুটিকে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। এই প্রজাতন্ত্র […]
টেকনাফের জেলের বড়শিতে ১৬ কেজির কোরাল

উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজরপড়া গ্রামের মোস্তাক আহমেদ ছেলে জেলে মাহারাজারের (২৫) বড়শিতে রোববার দুপুরে মাছটি ধরা পড়ে। হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহজালাল বলেন, “মোস্তাক (২৫) নাফ নদীতে বড়শি ফেলার পর কিছু সময়ের মধ্যে তা ভারি হয়ে ওঠে। পরে কোরাল মাছটি তীরে তুলে কানজরপাড়া বাজারে নিয়ে গেলে মাছটি দেখতে উৎসুখ জনতার ভিড় লেগে যায়।” পরে […]
‘সুপারলেটিভ’ পেদ্রি শট নিয়েই বুঝেছিলেন, ‘কাজ হয়ে গেছে’

বার্সেলোনার পুনর্জাগনের পথে একদম শুরু থেকেই কোচ শাভির বড় সহায় পেদ্রি। ১৯ বছর বয়সী মিডফিল্ডারের প্রতিভার বিচ্ছুরণ এর মধ্যেই যথেষ্ট দেখে ফেলেছে বার্সেলোনা ও স্পেন জাতীয় দল। লা লিগায় রোববার সেভিয়ার বিপক্ষে ম্যাচেও তিনি ম্যাচ জেতানো অসাধারণ গোলে দেখান নিজের ঝলক। ম্যাচের ৭২তম মিনিটে উসমান দেম্বেলের কাছ থেকে ডি-বক্সের একটু বাইরে বল পেয়ে তিনি বাঁ […]
সেহেরির পর হাঁটতে বেরিয়ে গুলিতে প্রাণ গেল ব্যবসায়ীর
সোমবার ভোর ৫টায় উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে নবীনগর থানার ওসি আমিনুর রশীদ জানান। প্রতীকী ছবি নিহত আতিকুর রহমান সুমন (২৮) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলিপুর গ্রামের মৃত আবু মিয়ার ছেলে। ওসি বলেন, “বাঘাউড়া গ্রামের বাজারে একটি ফার্নিচারের দোকান চালাতেন সুমন। তিনি ওই গ্রামের একটি বাড়িতে বেশ কয়েকবছর ধরে ভাড়া ছিলেন। “সোমবার […]
টিপ পরায় হেনস্তা: সেই পুলিশ কনস্টেবল চিহ্নিত

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার বিপ্লব কুমার সরকার সোমবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, “ওই কনস্টেবলের নাম নাজমুল তারেক। ঘটনার সাথে জড়িত হিসেবে তাকে চিহ্নিত করেছি আমরা। শিক্ষক যে জিডি করেছিলেন, তার যথাযথ তদন্ত হবে।” ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে জানতে চাইলে ঢাকার পুলিশ কমিশনার মোহা. […]
কিইভের কাছে ৪১০ মৃতদেহ: ইউক্রেইন

রোববার দেশটির শীর্ষ সরকারি আইন কর্মকর্তা জানান, ভয়াবহ নৃশংসতার মধ্য দিয়ে যাওয়া কিছু প্রত্যক্ষদর্শী মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়ে পড়েছেন যে তারা কথাই বলতে পারছেন না। কিইভের আশপাশের কিছু এলাকা থেকে রাশিয়ার বাহিনীগুলোকে প্রত্যাহার করে নেওয়ার পর ইউক্রেইনের রাজধানী থেকে ৩৭ কিলোমিটার দূরের মুক্ত শহর বুচার মেয়র জানিয়েছেন, এলাকাটি চেচেন যোদ্ধাদের নিয়ন্ত্রণে থাকার সময় রাশিয়ার বাহিনীগুলো […]
চুয়াডাঙ্গায় ট্রলি চাপায় শ্রমিকের মৃত্যু

উপজেলার গঙ্গাদাসপুর গ্রামে সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার দাস জানান। ট্রলির শ্রমিক হাসান আলী (১৬) একই উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলী মণ্ডলের ছেলে। ওসি বলেন, হাসান ট্রলিতে করে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের একটি ইটভাটার জন্য মাটি নিয়ে যাচ্ছিলেন। পথে ট্রলিটি উল্টে গেলে তাতে চাপা পড়ে ঘটনাস্থলেই হাসানের মৃত্যু হয়। […]
দোহারে কিশোরী ধর্ষণ মামলায় কথিত প্রেমিক গ্রেপ্তার

রোববার রাতে দোহার থানার ওসি (তদন্ত) মো. আজহারুল ইসলাম জানান, উপজেলার বড় রামনাথপুর এলাকার বাড়ি থেকে আগের রাতে বাবুল মাঝি নামের ওই যুবককে গ্রেপ্তার করেন তারা। ২৫ বছর বয়সী বাবুল ওই এলাকার বাদশা মাঝির ছেলে। মামলার বরাতে ওসি বলেন, “১৬ বছরের এক কিশোরীর সঙ্গে বাবুলের প্রেমের সম্পর্ক ছিল। গত ৩০ মার্চ রাতে বাবুল মেয়েটিকে মোবাইলে […]
বিক্ষোভের মধ্যে শ্রীলঙ্কায় মন্ত্রিসভার পদত্যাগ

বিবিসি জানিয়েছে, শ্রীলঙ্কার মন্ত্রিসভার ২৬ সদস্য রোববার একযোগে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে এবং তার ভাই প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে পদত্যাগ করেননি। শ্রীলঙ্কার ডেইলি মিরর জানিয়েছে, মন্ত্রীদের পদত্যাগপত্র নিয়ে মাহিন্দা রাজাপাকসে সোমবার প্রেসিডেন্টের সঙ্গে দেখা করবেন। পরে তিনি জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন। সেখানে বিরোধী দলের প্রতিনিধিদের নিয়ে সর্বদলীয় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা থাকতে […]