ক্যাটাগরি

বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের সালমা

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ শেষ হওয়ার পরদিন সোমবার আইসিসি ঘোষণা করে টুর্নামেন্টের ‘মোস্ট ভ্যালুয়েবল ইলেভেন।’ আইসিসির প্রতিনিধিসহ ধারাভাষ্যকার ও সংবাদকর্মীদের মিলিয়ে ছয় জনের একটি প্যানেল বেছে নেয় এই একাদশ। সালমা বাংলাদেশের মেয়েদের ক্রিকেটের প্রায় শুরুর অভিযাত্রী। যাদের হাত ধরে এ দেশের মেয়েদের ক্রিকেট নড়বড়ে ভিত খানিকটা থিতু হয়েছে এবং এগিয়ে গেছে সামনের পথে, তাদেরই একজন তিনি। […]

লৌহজংয়ে ভেঙে পড়া সেতু মেরামত হতে আরও এক সপ্তাহ

উপজেলার টঙ্গীবাড়ি-বালিগাঁও-মাওয়া সড়কের এ সেতুটি গত ১৯ মার্চ কাঠের গুঁড়ি বোঝাই একটি ট্রাকসহ ভেঙে পড়ে। এতে যান চলাচল বন্ধ হয়ে গেলে ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা। স্থানীয়রা বলছেন, মুন্সীগঞ্জ সদর, টঙ্গীবাড়ি ও লৌহজং উপজেলার লোকজন ছাড়াও বিভিন্ন অঞ্চলের হাজার হাজার মানুষ প্রতিদিন সেতুটি ব্যবহার ব্যবহার করেন। ১৭ দিনেও সংস্কারের কাজ শেষ না হওয়ায় মাওয়া-লৌহজং, টঙ্গীবাড়ী মুন্সীগঞ্জ উপজেলার […]

নজরদারিতে হাওরের বাঁধ, স্বেচ্ছাশ্রমে কাজ

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে সোমবার জানানো হয়েছে, গত তিন দিনে ভারতের চেরাপুঞ্জিতে ৩৫৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিপাত ১০০ মিলিমিটার হওয়ার কথা ছিল। রোববার পর্যন্ত চেরাপুঞ্জিতে প্রায় ৫৪৫ মিলিমিটার বৃষ্টিপাতের ফলে সীমান্তবর্তী সব নদ-নদীতে ঢল নেমেছে। পাউবোর জেলা নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চার বছরের […]

মোংলা বন্দরের জন্য নতুন আইন

সোমবার নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বিলটি সংসদে পাসের প্রস্তাব করেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়। এর আগে বিলের ওপর দেওয়া জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করা হয়। গত বছরের ৩ এপ্রিল বিলটি সংসদে ওঠানোর পর দুই মাসের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় […]

গ্র্যামির আসরে জেলেনস্কি চমক; জন বাতিস্তের জয়জয়কার

আর এই সন্ধ্যায় ট্রেভর নোয়ার উপস্থাপনায় এবারের আসরে সর্বোচ্চ পাঁচটি গ্র্যামি ঝুলিতে পুরেছেন যুক্তরাষ্ট্রের জন বাতিস্ত। ব্যান্ড দল ‘সনিক’ গ্র্যামি জিতেছে চার বিভাগে। বিনোদন সাময়িকী ভ্যারাইটি জানায়, দুই মাসের বিলম্বের পর রোববার রাতে লাস ভেগাসের এমজিএম গ্র্যান্ড গার্ডেন অ্যারেনায় বসে ৬৪তম বার্ষিক গ্র্যামি পুরস্কারের আসর। লাস ভেগাসে রোববার ট্রেভর নোয়ার অসাধারণ উপস্থাপনায় উৎসবমুখর ৬৪তম গ্র্যামি […]

রাজধানীতে কভার্ডভ্যানের ধাক্কায় যুবকের মৃত্যু

সোমবার ভোরে রামপুরা টেলিভিশন সেন্টারের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে রামপুরা থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান। নিহত সাদমান সাকিবের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। তার বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। ওসি বলেন, “একটি কভার্ডভ্যানের ধাক্কায় সাকিব গুরুতর আহত হলে ওই চালকই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েছিল। সেখানে চিকিৎসক তাকে […]

মানসিক চাপ থেকে ত্বকের সমস্যা

দিনের পর দিন ব্যস্ত সময় পার করে আজ অনেকেই মানসিক চাপ নিয়েই বেঁচে থাকতে অভ্যস্ত হয়ে পড়েছেন। তবে মানসিক চাপের সঙ্গে আপস করা শিখে গেলেও শরীর কি তা শিখেছে? ওয়াশিংটন ডিসি’র বোর্ড স্বীকৃত ত্বক বিশেষজ্ঞ শারলিন সেইন্ট. সুরিন লর্ড’য়ের মতে, “আপনি হয়ত মনে করছেন বেশ তো আছি, কিন্তু আপনার মানসিক চাপের ছাপ বোঝা যায় আপনার […]

পানির অপচয়টা বন্ধ করতে হবে: প্রধানমন্ত্রী

‘বিশ্ব পানি দিবস’ উপলক্ষে সোমবার এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা সকলের কাছে একটা আহ্বান জানাব, এই যে ঢাকা শহরে আমরা পানি দিই বা সেই সাথে সাথে বিভিন্ন সিটি কর্পোরেশনসহ উপজেলা পর্যায় পর্যন্ত আমরা পানি পরিশুদ্ধ করে পাইপে সরবরাহ করার ব্যবস্থা নিয়েছি, এগুলো করতে কিন্তু অনেক খরচ হয়। কাজেই পানির অপচয়টা বন্ধ করতে হবে।” নির্মাণ কাজ, […]

ছলছল চোখে বিদায়, শেষ ম্যাচে অল্পতে শেষ টেইলর

রস টেইলরের শেষের শুরুটা হলো এমনই আবেগময়। এরপর ব্যাটিংয়ে নামার পালা। সেটির জন্য দীর্ঘ অপেক্ষা। গাপটিল ও উইল ইয়াং দ্বিতীয় উইকেটে গড়লেন দুই শতাধিক রানের জুটি। প্রায় ৩৪ ওভারের সেই জুটিতে প্যাড পরে অপেক্ষা টেইলরের। অবশেষে গাপটিলের আউট তাকে সুযোগ করে দিল ৩৯তম ওভারে। ব্যাট হাতে তিনি নামলেন, শেষবারের মতো। ড্রেসিং রুমে সতীর্থরা আর গোটা […]

বিজয়নগরে আকরাম টাওয়ারে অগ্নিকাণ্ড

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম জানান, সোমবার সকাল পৌনে ৭ টার দিকে আকরাম টাওয়ার নামের ১৫ তলা ওই ভবনের দ্বাদশ তলায় আগুন লাগার খবর পান তারা। এরপর পাঁচটি ইউনিট সেখানে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। লিমা খানম বলেন, “ওই তলায় বিশ্বাস বিল্ডার্ডের অফিস রয়েছে। সেখানে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লাগে। ওই […]