সোমবার ভোরে রামপুরা টেলিভিশন সেন্টারের সামনের সড়কে
এ দুর্ঘটনা ঘটে বলে রামপুরা থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান।
নিহত সাদমান সাকিবের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। তার
বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
ওসি বলেন, “একটি কভার্ডভ্যানের ধাক্কায় সাকিব গুরুতর
আহত হলে ওই চালকই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েছিল। সেখানে চিকিৎসক তাকে
মৃত ঘোষণা করেন।”
কভার্ডভ্যানের চালক পুলিশকে বলেছেন, সাকিব ‘হঠাৎ গাড়ির
সামনে দিয়ে দৌড় দেওয়ায়’ এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় চালক ও তার সহকারীকে আটক করে ভ্যানটিও জব্দ করা
হয়েছে বলে জানান ওসি।