‘টিপ পরা না পরা নারীর ইচ্ছা’: প্রেস ক্লাবের সামনে প্রতিবাদে নারীরা

সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘নারী প্রগতি সংঘ’ ব্যানারে এক মানবন্ধন থেকে নারী হয়রানি বন্ধে সোচ্চার হওয়ারও আহ্বানও জানানো হয়। নানা ধরনের প্রতিবাদী প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে অংশ নেন নারীরা। তাতে লেখা ছিলো ‘টিপ পরা না পরা নারীর ইচ্ছা’, ‘নারীর সমান অধিকারের বিরোধিতা মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশের সংবিধানের বিরোধিতা’, ‘জেন্ডার সংবেদনশীল ও নারীবান্ধব পুলিশ চাই’, ‘হয়রানিকারী […]
সিরাজগঞ্জে জামায়াত ও ছাত্র শিবিরের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার

রোববার রাতে শহরের কাজিপুর মোড় এলাকার একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই মেহেদী হাসান জানান। গ্রেপ্তারকৃতরা হলেন- সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম, জেলা ছাত্র শিবিরের সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ উদ্দিন, সাবেক সভাপতি ইমরান হোসেন, অফিস সম্পাদক আজিজুল হক, সদস্য রেজুয়ানুল্লাহ সোয়াইব, মনিরুল ইসলাম, […]
অধিপত্য বিস্তার: সালথায় দফায় দফায় সংঘর্ষ, ‘আহত ২০’

উপজেলার গট্টি ইউনিয়নের কয়েকটি এলাকায় রোববার রাত ১০টা থেকে ২টা পর্যন্ত চলা এ সংঘর্ষে অন্তত ২০ জন আহত হওয়ার খবর জানিয়েছে স্থানীয়রা। আহতদের মধ্যে কয়েকজনকে সালথা হাসপাতালে ভর্তি করা হয়েছে, এমন তথ্যও জানিয়েছেন তারা। এ বিষয়ে জানতে চাইলে সালথা থানার ওসি মো. আসিকুজ্জামান প্রত্যক্ষদর্শীদের বরাতে বলেন, অধিপত্য বিস্তারের জেরে গট্টি ইউনিয়নের ইউপি সদস্য নুরু মাতুব্বর […]
২০২১ ছিল ক্রিপ্টো মুদ্রার ‘ব্লকবাস্টার’ বছর

২০২১ সালের নভেম্বর মাস থেকে ২০২২ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত বিশ্বের ২০টি দেশের ৩০ হাজার মানুষের ওপর জরিপ চালিয়েছে যুক্তরাষ্ট্রের ক্রিপ্টো মুদ্রা এক্সচেঞ্জ জেমিনাই। ওই গবেষণা বলছে, জরিপে অংশ নেওয়া দেশগুলোর ক্রিপ্টো মালিকদের প্রায় অর্ধেক প্রথমবারের মতো ডিজিটাল সম্পদের মালিক হয়েছেন ২০২১ সালেই। বার্তাসংস্থা রয়টার্স বলছে, নানা বিচারে ২০২১ ছিল ক্রিপ্টো মুদ্রার জন্য ব্লকবাস্টার বছর। […]
রাস্তা পারপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল প্রকৌশলীর

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বাস টার্মিনাল এলাকার জয়পুরহাট-বগুড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জয়পুরহাট সদর থানার ওসি আলমগীর জাহান জানান। মৃত হালিমুর রশীদের (৬৫) বাড়ি জয়পুরহাট পৌর শহরের হাউজিং এস্টেট এলাকায়। তিনি পাঁচবিবি উপজেলা এলজিইডির সাবেক প্রকৌশলী। ওসি বলেন, হালিমুর বাড়িতে সেহরি খেয়ে ফজরের নামাজ পড়তে বাস টার্মিনাল মসজিদে যান। সেখান থেকে ফেরার […]
পাঁচ বছরে ৫১,৩০০ কৃষি যন্ত্রপাতি পাবে কৃষক: মন্ত্রী

সোমবার জাতীয় সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নুর প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী এ কথা জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়। আব্দুর রাজ্জাক বলেন, “কৃষিতে শ্রমিকের ঘাটতি দেখা দিচ্ছে। বিশেষ করে ধানের চারা রোপন এবং ধান কাটার সময় কৃষি শ্রমিকের সংকট চরম আকার ধারণ করে। এ সংকট উত্তরণে […]
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ ইউক্রেইনের

ওই মৃতদেহগুলোর কয়েকটির হাত পিছমোড়া করে বাঁধা এবং তাদের খুব কাছ থেকে গুলি করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কিইভ অঞ্চল থেকে রাশিয়ার বাহিনীগুলো সরে যাওয়ার পর সেখানকার কয়েকটি ছোট শহরে এসব লাশ পাওয়া যায়। ইউক্রেইনের অন্যান্য অংশে আক্রমণ জোরদার করার জন্য এসব শহর থেকে রাশিয়ার সেনাদের প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে জানা গেছে। […]
ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ে নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ১০

সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলার ইছাপুরা ইউনিয়নের ডালপা গ্রামে এ ঘটনা ঘটে বলে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন জানান। আহতদের মধ্যে পাঁচজনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এরা হলেন- দুলাল (৫৫), নুরুজ্জামান (৪৫), লিটন মিয়া (৫৫), রজব আলী (৫০) ও আবু হানিফ (৪৫)। বিজয়নগর থানার এসআই ইউনুস বলেন, ডালপা গ্রামের খুরশিদ মিয়ার […]
৫৩ রানে গুটিয়ে বাংলাদেশের বড় হার

পঞ্চম দিন (সংক্ষিপ্ত স্কোর) দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ১২১ ওভারে ৩৬৭ বাংলাদেশ প্রথম ইনিংস: ১১৫.৫ ওভারে ২৯৮ দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংস: ৭৪ ওভারে ২০৪ বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ১৯ ওভারে ৫৩ (লক্ষ্য ২৭৪) দুই বোলারেই শেষ কেশভ মহারাজ ও সাইমন হার্মার মিলেই শেষ করে দিয়েছেন বাংলাদেশের ইনিংস। স্রেফ দুই বোলার মিলে পূর্ণাঙ্গ ইনিংস শেষ […]
নতুন প্রধানমন্ত্রী না পাওয়া পর্যন্ত ইমরান খানই পাকিস্তানের দায়িত্বে

সোমবার পাকিস্তানের প্রেসিডেন্টের দপ্তরের একটি বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয় বলে দেশটির ইংরেজি দৈনিক ডনের এক প্রতিবেদনে জানানো হয়। সেখানে বলা হয়, সংবিধানের ২২৪-এ(৪) ধারার অধীনে নতুন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব চালিয়ে যাবেন ইমরান। পাকিস্তানের সংবিধানের ২২৪(এ) ধারায় তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগের বিষয়টি রয়েছে। যদি পার্লামেন্টের নেতা বা বিরোধী দলীয় নেতা […]