শিরোপা স্বপ্ন শেষ, বললেন ইউভেন্তুস কোচ

ঘরের মাঠে রোববার রাতের ম্যাচে আধিপত্য করা ইউভেন্তুস ২২টি শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রাখতে পারে। কিন্তু সাফল্য পায়নি তারা। সেখানে কোণঠাসা হয়ে থাকা ইন্টার বিতর্কিত এক পেনাল্টি পেয়ে সেটা কাজে লাগিয়ে জিতে যায় ১-০ ব্যবধানে। বিরতির আগে ডেনজেল ডামফ্রিস ডি-বক্সে ফাউলের শিকার হওয়ার ওই ঘটনায় পেনাল্টি দেওয়ায় প্রবল প্রতিবাদ জানায় ইউভেন্তুস। তাদের দাবি ছিল, অল্পতেই […]
মানিকগঞ্জে সড়কে প্রাণ গেল ছাত্রলীগ নেতার

সোমবার দুপুরে উপজেলার ভাড়ারিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার ওসি আব্দুল রউফ জানান। নিহত রোমান ইসলাম (২৩) হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। তিনি বলড়া ইউনিয়নের উত্তর পিপুলিয়া গ্রামের ইসমাইল শিকদারের ছেলে। হরিরামপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে রোমান ছিটকে পড়েন। হরিরামপুর উপজেলার শেষ […]
চট্টগ্রামে ফ্রোবেল অ্যাকাডেমির নতুন ক্যাম্পাস

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল রোববার এ ক্যাম্পাসের উদ্বোধন করেন বলে স্কুলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সেখানে বলা হয়, কেমব্রিজ সহযোগী এবং এসটিইএম সার্টিফায়েড এ স্কুলের নতুন ক্যাম্পাসের আয়তন সোয়া ১ লাখ বর্গফুট। ইকে আর্কিটেক্টের স্থপতি এহসান খানের নকশায় গড়া বিশাল এ ক্যাম্পাসে আছে রোবোটিক্স ল্যাব, রন্ধনসম্পর্কীয় ল্যাব, মেকারস্পেস, স্টেম ল্যাব। খেলাধুলার জন্য […]
সাংহাইয়ের ২ কোটি ৬০ লাখ বাসিন্দার কোভিড পরীক্ষা করা হচ্ছে

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এটি জনস্বাস্থ্য বিষয়ে চীনের অন্যতম বৃহত্তম পদক্ষেপ। শহরটির কিছু বাসিন্দা সোমবার ভোরে উঠে তাদের আবাসিক কম্পাউন্ডে আসা স্বাস্থ্য কর্মীদের নিউক্লিক অ্যাসিড পরীক্ষার জন্য সোয়াব দেয়। তাদের অনেকেই লাইনে পরস্পর থেকে দুই মিটার দূরত্বে দাঁড়িয়ে নমুনা দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। চীনের সশস্ত্র বাহিনীর সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার গণমুক্তি ফৌজ সেনাবাহিনী, নৌবাহিনী […]
হারানো ওয়াই-ফাই পাসওয়ার্ডের খোঁজ মিলবে যেভাবে

যে কোনো ম্যাক বা উইন্ডোজ কম্পিউটার প্রথমবার কোনো ওয়াই-ফাই নেটওয়ার্কে সংযুক্ত করার সময়েই নেটওয়ার্কের নাম ও পাসওয়ার্ড জমা হয়ে যায় কম্পিউটার স্টোরেজে। ফলে, পুরনো ম্যাক বা উইন্ডোজ কম্পিউটার থেকে ভুলে যাওয়া ওয়াই-ফাই পাসওয়ার্ড পুনরুদ্ধার করা বেশ সহজ কাজ। ম্যাক ওএসে ওয়াই-ফাই পাসওয়ার্ড খুঁজবেন যেভাবে: ম্যাক কম্পিউটারে ব্যবহৃত এবং সেইভ করে রাখা সব পাসওয়ার্ড জমা থাকে […]
অসহায় আত্মসমর্পণে ৫৫ মিনিটেই শেষ বাংলাদেশ

দিনের একেবারে শুরু থেকে ব্যাটসম্যানদের আসা-যাওযায় ৫৩ রানে গুটিয়ে গেছে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। মুমিনুল হকের দল প্রথম টেস্ট হেরেছে ২২০ রানে। ২৭৪ রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশের এই রান কিংসমিডের সর্বনিম্ন। এই মাঠে ১৯৯৬ সালে ভারতের ৬৬ ছিল আগের সর্বনিম্ন। ৩২ রানে ৭ উইকেট নিয়ে সফরকারীদের গুঁড়িয়ে দিয়েছেন মূলত বাঁহাতি স্পিনার মহারাজ। অফ স্পিনার হার্মার ৩ […]
বেশি দামে পণ্য বিক্রি, শ্রীমঙ্গলে ভোক্তা অধিকারের জরিমানা

সোমবার সকালে শ্রীমঙ্গল নতুন বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে র্যাব-৯ ফোর্সের সহযোগিতায় এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আলামিন। আলামিন বলেন, রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্য ও খাবারে দাম নিয়ন্ত্রণে রাখতে এ অভিযান পরিচালনা করতে হয়। এ সময় অতিরিক্ত দামে লেবু বিক্রি […]
শত্রুতা করে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

সোমবার ভোরে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মাটিকোড়া উত্তরের বিলের সরকারি পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করা হয় বলে রায়গঞ্জ থানার এসআই আসাদ হোসেন জানান। তিনি আরও বলেন, “অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেছি। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” বেংনাই মৎস্যজীবী সমিতির সভাপতি সুমঙ্গল চন্দ্র হাওলাদার বলেন, সরকারি নিয়ম মেনে সমিতির সদস্যরা লিজ নিয়ে ১৫ বিঘা […]
এনআরবিসি ব্যাংকের নবম বর্ষপূর্তি উদযাপন

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনআরবিসি ব্যাংক জানিয়েছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার ব্যাংকের সব শাখা ও উপশাখায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রাজধানীতে ব্যাংকের প্রধান কার্যালয়ের অনুষ্ঠানের সভাপতি ছিলেন চেয়ারম্যান এসএম পারভেজ তমাল। পরিচালক ও উদোক্তারা অনুষ্ঠানে সরাসরি ও ভার্চুয়ালি অংশ নেন। এনআরবিসি ব্যাংককে ‘সুশাসনের মাইলফলক’ হিসেবে বর্ণনা করে ব্যাংকের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মিঞা আরজু […]
‘পিএসজি-এমবাপে-রিয়াল’ নাটকে নতুন মোড়

গত মৌসুমের শেষভাগে তো অনেকে ধরেই নিয়েছিল, এবারই সান্তিয়াগো বের্নাবেউয়ে নোঙর ফেলবেন এমবাপে। সেসময় রিয়ালও উঠে পড়ে লেগেছিল তাকে দলে টানতে। পিএসজির সঙ্গে তখন চুক্তির এক বছর বাকি থাকা এই তারকাকে পেতে স্পেনের ক্লাবটি রেকর্ড ট্রান্সফার ফি দিতেও প্রস্তুত ছিল। কিন্তু কোনোভাবে তাকে ছাড়তে রাজি হয়নি পিএসজি। আগামী জুনে পিএসজির সঙ্গে এমবাপের চুক্তি শেষ হবে। […]