বেতনের দাবিতে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

সোমবার সকালে এ সংঘর্ষের পর বোয়ালখালীর আরাকান সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছিল শ্রমিকরা। বেতন পাওয়ার আশ্বাস পেয়ে বিকালে সড়ক ছেড়ে যায় শ্রমিকরা। স্থানীয়রা জানায়, কালুরঘাট সেতু সংলগ্ন বোয়ালখালী উপজেলায় রিজেন্ট টেক্সটাইল মিলে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সকাল ৮টায় কারখানা ফটকের সামনে বিক্ষোভ শুরু করে। মালিকপক্ষ তাদের কারখানার ভেতরে ঢুকতে না দিলে শ্রমিকরা রাস্তা আটকে […]
সূচকের সঙ্গে লেনদেন কমেছে পুঁজিবাজারে

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫৩ পয়েন্ট কমে ৬ হাজার ৭১৮ দশমিক ৯১ পয়েন্ট হয়েছে। ঢাকার বাজারে এদিন ৬২০ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে আগের দিনের চেয়ে ২৫ দশমিক ৮১ শতাংশ কম। রোববার ৮৩৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল। ডিএসইতে মোট ৩৮১টি কোম্পানির শেয়ার ও […]
মোহামেডান, শেখ রাসেলের ড্র

এদিকে, কুমিল্লাতেও জয়ের দেখা পায়নি মোহামেডান স্পোর্টিং ক্লাব। বসুন্ধরা কিংস অ্যারেনায় সোমবার শেখ রাসেল ও রহমগঞ্জের ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়েছে। আর দিনের আরেক ম্যাচে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়েছে বাংলাদেশ পুলিশ এফসি। ১০ রাউন্ড শেষে ১৪ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে মোহামেডান। ১৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে […]
স্প্যাম বন্ধে নতুন ফিচার আসছে হোয়াটসঅ্যাপের আইওএস সংস্করণে

সংশ্লিষ্টরা বলছেন, স্প্যাম এবং ভুয়া তথ্যের প্রচারণা মোকাবেলা করতেই মেসেজ ফরোয়ার্ড করার ফিচারের ওপর সীমাবদ্ধতা আনছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ বিষয়ক সাইট ‘ডব্লিউএ বেটাইনফো’ এক প্রতিবেদনে জানিয়েছে, আইওএসের হোয়াটসঅ্যাপ বেটা সংস্করণ ২২.৭.০.৭৬-এ ইতোমধ্যেই যোগ হয়েছে ফিচারটি। ‘ডব্লিউএ বেটাইনফো’ এবং আরেক প্রযুক্তিবিষয়ক সাইট ৯টু৫ ম্যাকের প্রতিবেদন বলছে অনুমোদিত সংখ্যার বেশি মানুষের কাছে মেসেজ ফরোয়ার্ড করতে গেলেই নোটিফিকেশন দিয়ে […]
পর্যটন সাংবাদিক সংবর্ধনা পেল ১৪ জন

শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘বিটিইএ পর্যটন সাংবাদিক সংবর্ধনা-২০২১’ দেওয়া হয়। আয়োজকেরা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, দেশের পর্যটন শিল্প বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য এই সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা পেয়েছেন ইলেকট্রনিক মিডিয়া বিভাগে ইনডিপেনডেন্ট টেলিভিশনের সোহেল রানা, বাংলাভিশনের কেফায়েত উল্লাহ চৌধুরী, বাংলা টিভির মো. আসাদ রিয়েল, দেশ টিভির আনোয়ার হোসেন, স্পাইসি টিভি নাঈম […]
দক্ষিণ আফ্রিকা ‘বাজেভাবে অ্যাবিউস’ করেছে, অভিযোগ মুমিনুলের

টেস্টের শেষ দিকে বাংলাদেশের ব্যাটিং মুখ থুবড়ে পড়ে প্রবলভাবে। ৭ উইকেট নিয়ে দিন শুরু করলেও তারা টিকতে পারে স্রেফ ৫৫ মিনিট। কেশভ মহারাজ ও সাইমন হার্মার দুই প্রান্ত থেকে বোলিং করে শেষ করে দেন বাংলাদেশের ইনিংস। ৫৩ রানে গুটিয়ে বাংলাদেশ ম্যাচ হারে ২২০ রানে। ব্যাটিংয়ে বাজে প্রদর্শনীর পর সংবাদ সম্মেলনে মুমিনুল বললেন, মাঠে বাজে পরিস্থিতির […]
‘ডাবল ক্লিনজিং’য়ের উপকারিতা

এই বিষয়ে ফেমিনা ডটইন’য়ে প্রকাশিত প্রতিবেদনে, ভারতের ‘ইয়াভানা অ্যাস্থেটিক্স ক্লিনিক’য়ের প্রতিষ্ঠাতা ডা. মাধুরী আগরওয়াল বলেন, “যেহেতু এখানে দুটি পরিষ্কারক ব্যবহার করা হয় তাই তা ভারী মেইকআপ এবং ‘টিন্টেড সানস্ক্রিন’ দূর করার ক্ষেত্রে কার্যকর।” ডাবল ক্লিঞ্জিং কী? ডা. আগারওয়াল বলেন, “ত্বকের ময়লা ভালোভাবে অপসারণ করতে এবং ব্রেকআউট প্রতিরোধ করার জন্য ডাবল ক্লিনজিং প্রয়োজন।” ডাবল ক্লিঞ্জিং সম্পর্কে […]
ব্যাটারিচালিত ৩ চাকার যান মহাসড়কে উঠতে পারবে না: আদালত

আপিল বিভাগের এই আদেশের ফলে মহাসড়ক ছাড়া অন্য সব সড়কে এই যানগুলো চলার বৈধতা পেল বলে স্বস্তি প্রকাশ করা হয়েছে শ্রমিক নেতাদের পক্ষ থেকে। বিদ্যুৎচালিত তিন চাকার যানগুলো অটো, ইজিবাইকসহ নানা নামে পরিচিত। দেশে কয়েক লাখ থ্রি হুইলার ও ইজিবাইক চললেও এসব যানবাহন চলাচলের সরকারি অনুমতি নেই। একটি রিট আবেদনে গত ১৫ ডিসেম্বর সারাদেশে ব্যাটারিচালিত […]
হাওরে ফসলহানি হলে হাহাকার দেখা দেবে: সুনামগঞ্জের এমপি

সোমবার সংসদে অনির্ধারিত আলোচনায় তিনি বলেন, “সুনামগঞ্জ হাওর এলাকার একমাত্র ফসল বোরো। এই ফসল ঘরে তুলতে ১০-১৫দিন সময় প্রয়োজন। কিন্তু এই মুহূর্তে বোরো ফসল হুমকির মুখে।” তিনি বলেন, ১৩ লাখ টন উৎপাদন লক্ষ্যমাত্রা নিয়ে ১২টি উপজেলার ৫২টি হাওরে ২২ লাখ ২২ হাজার ২৯৫ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে এবার। কিন্তু সীমান্তের ওপার থেকে ঢল নেমে […]
কোভিড: এক সপ্তাহে শনাক্ত কমেছে ২৭.৫%

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৮ মার্চ থেকে গত সাত দিনে সারা দেশে ৪৮৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তের এই সংখ্যা আগের সপ্তাহের তুলনায় ২৭ দশমিক ৫ শতাংশ কম। আগের সপ্তাহে ৬৭৩ জন কোভিড রোগী শনাক্ত হয়েছিল। করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত এক সপ্তাহে চার জনের মৃত্যু হয়েছে। আগের সপ্তাহে মৃত্যু হয়েছিল এক জনের। সেই হিসাবে এক […]