৫৩ রান, ১৯ ওভার, ২ বোলার ও বিব্রতকর যা কিছু

৫৩ টেস্টে বাংলাদেশের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর এটি। আগের দ্বিতীয় সর্বনিম্ন ছিল ২০০৭ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে ৬২। সর্বনিম্ন রানের রেকর্ডটি হয়েছিল ২০১৮ সালে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অ্যান্টিগায় ৪৩। টেস্টের চতুর্থ ইনিংসে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর এটিই। আগের সবচেয়ে কম ছিল দক্ষিণ আফ্রিকায় সবশেষ সফরে, পচেফস্ট্রুমে ৯০। ১৯২৩ সাল থেকে এ পর্যন্ত ৪৫ টেস্ট হয়েছে ডারবানের কিংসমিড […]
সুপ্রিম কোর্টেই ঝুলে ইমরানের ভাগ্য

রোববার নাটকীয় পরিস্থিতিতে পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়। বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব ডেপুটি স্পিকার খারিজ করে দেয়ার পর প্রধানমন্ত্রী ইমরানের প্রস্তাব মেনে নিয়ে প্রেসিডেন্ট পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচনের সিদ্ধান্তের কথা জানান। আগামী ৯০ দিনের মধ্যেই নির্বাচন হওয়ার কথা পাকিস্তানে। তবে এত সহজে হার মানতে নারাজ বিরোধীরাও। রোববারেই তারা সুপ্রিম কোর্টে গেছে। শীর্ষ আদালতের পক্ষ থেকে সব […]
‘সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত’ করার অভিযোগ, জগন্নাথের ১১ শিক্ষার্থীকে বহিষ্কার

সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১১ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের কথা জানানো হয়। এতে বলা হয়, “বহিষ্কৃতরা সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত করাসহ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা, আইন শৃঙ্খলার অবনতি ঘটানো, বিভিন্ন স্থানে সরকারবিরোধী স্লোগান দিয়ে জনগণের মধ্যে ভীতি সঞ্চার করা এবং স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অন্তর্ঘাতমূলক কাজের মাধ্যমে দেশে অরাজকতা সৃষ্টি করে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন […]
দূরের স্বপ্ন, তবু লিগ শিরোপায় চোখ শাভির

লিগে রোববারের ম্যাচে সেভিয়াকে ১-০ গোলে হারিয়ে গোল পার্থক্যে পয়েন্ট টেবিলে দলটিকে পেছনে ফেলেছে বার্সেলোনা। ২৯ ম্যাচে ১৬ জয় ও ৯ ড্রয়ে ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা। তাদের সমান ৫৭ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে যথাক্রমে আতলেতিকো মাদ্রিদ ও সেভিয়া। তারা অবশ্য এক ম্যাচ বেশি খেলেছে। ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা রিয়ালও খেলেছে ৩০ […]
রোজায় স্কুল ও কলেজের ক্লাস ২০ এপ্রিল পর্যন্ত

তবে প্রাথমিক বিদ্যালয় আগের সিদ্ধান্ত মতই ২০ রোজা (২২ এপ্রিল) পর্যন্ত চালু থাকবে। ২২ এপ্রিল শুক্রবার হওয়ায় আগের দিন বৃহস্পতিবারই ঈদের ছুটির আগে শেষ ক্লাস হবে। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সভায় ২৪ রোজা পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ক্লাশ চালু রাখার আগের সিদ্ধান্ত বদলে ২০ এপ্রিল ১৮ রোজা পর্যন্ত খোলা রাখার এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন […]
টেইলরের বিদায়ী ম্যাচে গাপটিল ও ইয়াংয়ের সেঞ্চুরি

হ্যামিল্টনে সোমবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ডাচদের ১১৫ রানে হারায় নিউ জিল্যান্ড। তিন ম্যাচের সিরিজে তারা হোয়াইটওয়াশ করল সফরকারীদের। সেডন পার্কে টস জিতে ব্যাটিংয়ে নেমে গাপটিলের ১০৬ রান ও ইয়াংয়ের ১২০ রানের ইনিংসে ৮ উইকেটে ৩৩৩ রান করে নিউ জিল্যান্ড। রান তাড়ায় ২১৮ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস। গাপটিল ও ইয়াং দ্বিতীয় উইকেটে গড়েন ২০৩ […]
জয়পুরহাটে গির্জায় তিনটি মূর্তি ভাঙচুর, যুবক আটক

সোমবার ভোরে কালাই উপজেলার হাটশেখা আদর্শ গ্রামের খ্রিস্টানপল্লিতে মাদার তেরেসা গির্জায় এ ঘটনা ঘটে বলে কালাই থানার ওসি এস এম মঈনুদ্দীন জানান। আটক জান্নাতুল ইসলাম (১৮) কালাই পৌরসভার মূলগ্রাম পূর্বপাড়া মহল্লার জাহিদুল ইসলামের ছেলে। হাটশেখা আদর্শ গ্রামের মাথুর মুর্মু সাংবাদিকদের বলেন, গ্রামে হিন্দু-মুসলমান-খ্রিস্টান মিলে দেড়শ পরিবার। সবাই মিলেমিশে আছে। ভোরে ওই যুবক গির্জায় প্রবেশ করে […]
টিপ পরায় হেনস্তা: সেই পুলিশ কনস্টেবল বরখাস্ত

সোমবার বিকালে পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “অভিযোগকারিনীর সাথে বাক বিতণ্ডায় লিপ্ত হওয়ার কথা প্রাথমিকভাবে স্বীকার করায় তাকে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।” দুদিন আগের ওই ঘটনা খতিয়ে দেখতে দুই সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) ফারুখ হোসেন। পুলিশের প্রটেকশন বিভাগের একজন অতিরিক্ত উপ কমিশনার […]
ঈদ-বর্ষার আগে সব সড়ক মেরামতের নির্দেশ

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সোমবার সচিবালয়ে সড়ক ও মহাসড়ক বিভাগে মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকতাদের সঙ্গে এক সভায় এই নির্দেশ দেন। বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার এই সভায় কাদের বলেন, ঈদ ও বর্ষাকে সামনে রেখে সারাদেশের ক্ষতিগ্রস্ত সড়ক ও মহাসড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের জন্য সচল রাখার জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। তিনি বলেন, “দায়সারাভাবে কাজ […]
১৩ শিক্ষার্থীকে ধর্ষণ, ইন্দোনেশিয়ায় শিক্ষকের মৃত্যুদণ্ড

ওই শিক্ষককে প্রথমে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল নিম্ন আদালত, কিন্তু তার মৃত্যুদণ্ড চেয়েছিলেন সরকারি কৌঁসুলিরা; তাদের আপিল আবেদনে সাড়া দিয়ে সোমবার নতুন রায় দেয় উচ্চ আদালত। শিক্ষক হেরি উইরাওয়ানের (৩৬) এ ঘটনা ইন্দোনেশিয়াকে স্তম্ভিত করে দিয়েছে। আবাসিক মাদ্রাসাগুলোতে যৌন সহিংসতা থেকে শিশুদের রক্ষা করা কতোটা দরকার, এ ঘটনা তা সামনে নিয়ে আসে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, […]