সোমবার
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১১ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের কথা
জানানো হয়।
এতে
বলা হয়, “বহিষ্কৃতরা
সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত করাসহ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা, আইন শৃঙ্খলার অবনতি
ঘটানো, বিভিন্ন স্থানে সরকারবিরোধী স্লোগান দিয়ে জনগণের মধ্যে ভীতি সঞ্চার করা এবং
স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অন্তর্ঘাতমূলক কাজের মাধ্যমে দেশে
অরাজকতা সৃষ্টি করে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় তাদেরকে পুনরায় আদেশ
না দেওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হল।”
বহিষ্কৃত
শিক্ষার্থীরা হলেন- ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ইব্রাহীম
আলী, ইতিহাস বিভাগের ইসরাফিল হোসেন, লোকপ্রশাসন বিভাগের মেহেদী হাসান, ২০১৯-২০
শিক্ষাবর্ষের সংগীত বিভাগের আল মামুন রিপন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মো. মেহেদী
হাসান ও ওবায়দুল ইসলাম, ২০২০-২১ শিক্ষাবর্ষের হিসাববিজ্ঞান বিভাগের রওসন উল ফেরদৌস
ও শাহিন ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের আব্দুর রহমান অলি, বাংলা বিভাগের শ্রাবণ
ইসলাম রাহাত এবং ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ব্যবস্থাপনা বিভাগের ফাহাদ হোসেন।
কী
কাজের মাধ্যমে এই শিক্ষারথীরা সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত করেছেন, তা বিশ্ববিদ্যালয়
কর্তৃপক্ষের বিবৃতিতে স্পষ্ট করা হয়নি।
এবিষয়ে
বহিষ্কৃত শিক্ষার্থীদের কোনো প্রতিক্রিয়াও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।