ক্যাটাগরি

প্রদীপের অবৈধ সম্পদ অর্জনের মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু 

দুর্নীতি দমন কমিশনের এই মামলায় এর আগে আরেক আসামি প্রদীপের স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে গত ১৭ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছিল। কিন্তু উচ্চ আদালতে প্রদীপের বিরুদ্ধে এ মামলায় অভিযোগ গঠনের বিপরীতে করা একটি আবেদন নিষ্পত্তির অপেক্ষায় থাকায় সেদিন তার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হয়নি। সোমবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মুন্সী আব্দুল মজিদের আদালতে এ মামলায় তিন সাক্ষীকে রিকল […]

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল মঙ্গলবার

স্বাস্থ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলনের পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক ফলাফল প্রকাশ করবেন। সোমবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা.এ এইচ এম এনায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। তিনি বলেন, “ফলাফল মোটামুটি প্রস্তুত। কাল মাননীয় মন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে তা প্রকাশ করা হবে।” গত শুক্রবার সারাদেশের ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন শিক্ষার্থী […]

চাঁদাবাজি বন্ধে ‘স্বরাষ্ট্রমন্ত্রী ব্যবস্থা নেবেন’ বললেন বাণিজ্যমন্ত্রী

সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্স কমিটির প্রথম সভা শেষে তিনি একথা জানান। বাণিজ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিক নানা উদ্যোগের পর এ মন্ত্রণালয় যেসব পণ্য নিয়ে কাজ করে সেগুলোর অধিকাংশের দাম এখন স্থিতিশীল বলেও জানান বাণিজ্যমন্ত্রী। এসময় সবজি-ফলসহ অভ্যন্তরীণ পণ্য পরিবহনে সড়কে চাঁদাবাজি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, কিছুক্ষণ আগেও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে […]

টিপ পরায় হেনস্তা: শাবিতে প্রতিবাদ, শাস্তি দাবি

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা সোমবার বিকালে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনের সড়কে এই কর্মসূচির আয়েজন করে। মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাবি শাখার উপদেষ্টা অধ্যাপক নারায়ণ সাহা, সভাপতি অধ্যাপক হিমাদ্রী শেখর রায়, সাধারণ সম্পাদক অশোক বর্মন অসীম এবং সাংস্কৃতিক সম্পাদক পূরবী চ্যাটার্জি। শনিবার টিপ পরায় এক পুলিশ সদস্যের হাতে […]

চুয়াডাঙ্গায় ট্রাক উল্টে খাদে, চালক ও সহকারী নিহত

সোমবার দুপুরে আলমডাঙ্গা-কুষ্টিয়া সড়কে শ্রীরামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে বলে জানান আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম। নিহত ট্রাক চালক আল আমিন (৪০) দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামের ওহিদুল ইসলামের ছেলে এবং তার সহকারী একই গ্রামের হাফিজুর রহমানের ছেলে মোহাম্মদ আশিক (২৪)। ওসি সাইফুল ইসলাম বলেন, ভুট্টা বোঝাই ট্রাকটি শ্রীরামপুর গ্রামে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারান এবং ট্রাকটি […]

‘বিদেশে এসে স্পিনারদের উইকেট দেওয়া বড় ক্রাইম’

ডারবান টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের প্রথম চার উইকেটই নিয়েছিলেন প্রায় সাড়ে ৬ বছর পর টেস্টে ফেরা অফ স্পিনার সাইমন হার্মার। এরপর ওই ইনিংসে আর স্পিনে উইকেট পড়েনি। কিন্তু দ্বিতীয় ইনিংসে প্রোটিয়া স্পিনে যেন চোখে স্রেফ সর্ষে ফুল দেখতে থাকেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। চতুর্থ দিন শেষ বিকেলে ৬ ওভার বোলিং করেই বাংলাদেশের তিন উইকেট তুলে নেন কেশভ […]

নিজের ফর্ম নিয়ে উদ্বিগ্ন নন মুমিনুল

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২২০ রানে হেরে যাওয়া ডারবান টেস্টে প্রথম ইনিংসে ২ রান করার পর মুমিনুল দ্বিতীয় ইনিংসে খুলতে পারেননি রানের খাতা। বাঁহাতি এই ব‍্যাটসম‍্যান গত বছর শেষ দিকে পাকিস্তানের বিপক্ষে দেশের মাটিতে সিরিজের চার ইনিংসেই ছিলেন ব‍্যর্থ। খেলেন ৬, ০, ১ ও ৭ রানের ইনিংস। আর এ বছরের শুরুতে রানে ফেরার আভাস দিয়ে মাউন্ট […]

রমজানে বিকাশে দাম পরিশোধে ২০% পর্যন্ত ক্যাশব্যাক

গ্রাহকরা দেশজুড়ে প্রায় ১০ হাজার ব্র্যান্ড আউটলেট, এলাকার ছোট বড় দোকান, সুপারশপ, রেস্তোরাঁ, বেকারিসহ দেশসেরা অনলাইন ও ফেইসবুক শপে কেনাকাটায় বিকাশে মূল্য পরিশোধে মিলবে ৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আগামী ৩ মে পর্যন্ত গ্রাহকরা বিকাশ অ্যাপ, ইউএসএসডি কোড *২৪৭# কিংবা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অফারগুলো উপভোগ করতে পারবেন বলে বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান […]

ধ্বংসস্তুপ থেকে ঘুরে দাঁড়ানোর আশায় মুমিনুল

কিংসমিডে দ্বিতীয় ইনিংসের নিদারুণ ব‍্যর্থতায় ২২০ রানে প্রথম টেস্টে হেরেছে বাংলাদেশ। সাত উইকেট হাতে নিয়ে সোমবার তারা ব‍্যাট করতে পারে কেবল ১৩ ওভার। কেশভ মহারাজ ও সাইমন হার্মারের স্পিনের কোনো জবাব জানা ছিল না মুশফিকুর রহিম, লিটন দাস, ইয়াসির আলি চৌধুরিদের। এমন ভরাডুবির পরও ইতিবাচক অনেক কিছুই চোখে পড়ছে মুমিনুলের। ম‍্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি […]

মেগা রকেটের ‘ড্রেস রিহার্সাল’ পেছালো নাসা

পরীক্ষাটি ‘ওয়েট ড্রেস রিহার্সাল’ নামে পরিচিত। রকেটটির পরীক্ষা সোমবার ৪ এপ্রিল পর্যন্ত পেছানোর ঘোষণা নিজস্ব ওয়েবসাইটের ব্লগ পোস্টে দিয়েছে নাসা। মোবাইল লঞ্চারের ওপরই উৎক্ষেপণের আগ পর্যন্ত রকেট অবস্থান করে। উৎক্ষেপণের গোটা চাপটিই এর ওপর এসে পড়ে। ফলে লঞ্চারের নিজেরও পাল্টা চাপ তৈরি করতে হয় যেটি অনেকগুলো ফ্যানের সাহায্যে তৈরি হয়। এর আরও একটি কাজ হলো […]