ক্যাটাগরি

শত্রুতা করে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

সোমবার ভোরে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের মাটিকোড়া উত্তরের বিলের সরকারি পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করা হয় বলে রায়গঞ্জ থানার এসআই আসাদ হোসেন জানান।

তিনি আরও বলেন, “অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেছি। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

বেংনাই মৎস্যজীবী সমিতির সভাপতি সুমঙ্গল চন্দ্র হাওলাদার বলেন, সরকারি নিয়ম মেনে সমিতির সদস্যরা লিজ নিয়ে ১৫ বিঘা পুকুরটিতে মাছ চাষ করছে। আরেকটি পুকুর লিজ নেওয়ার জন্য আবেদন করা হয়েছে।

“লিজ না পাওয়ায় একটি পক্ষ আমাদের ওপরে ক্ষুব্দ। ধারণা করা হচ্ছে, তারাই পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়েছে। এ কারণে সব মাছ মরে ভেসে উঠেছে।”

এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি করে সুমঙ্গল বলেন, থানায় অভিযোগ দেওয়া হয়েছে।