‘যেন নিজ বাড়িতে ডাকাতির শিকার বার্সেলোনা’

প্রতিপক্ষের মাঠে প্রথম লেগে ১-১ ড্র করার পর গত বৃহস্পতিবার ফিরতি লেগে আইনট্রাখটের বিপক্ষে ৩-২ গোলে হেরে যায় বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলের অগ্রগামিতায় আইনট্রাখট পা রাখে শেষ চারে। প্রথম লেগে ড্র করার পরই ঘরের মাঠে জিততে সমর্থকদের পাশে চেয়েছিলেন শাভি। যেনতেনভাবে নয়, তুমুল উৎসাহে মাঠে এসে যেন তারা প্রতিপক্ষের জন্য কাম্প নউকে ‘প্রেসার […]
মৌলভীবাজারে শিলা বৃষ্টিতে ফসলের ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’

শ্রীমঙ্গল শহর ও শহরতলী এরং কয়েকটি চা বাগান, লেবু বাগান, পান পুঞ্জি ও আনারস বাগান এলাকায় রোববার বিকাল সাড়ে পাঁচটার দিকে শিলা বৃষ্টি হয়। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে প্রচণ্ড শিলা বৃষ্টি হয়েছে। শিলার আকারও অনেক বড় ছিল। প্রাথমিকভাবে চা, আনারস, লেবু, পান ও গ্রীষ্মকালীন শাকসবজির […]
মোশতাককে ‘শ্রদ্ধা’ জানিয়ে বিপাকে ঢাবি শিক্ষক সমিতির সভাপতি
অধ্যাপক মো. রহমত উল্লাহ। ফাইল ছবি তবে অধ্যাপক রহমত উল্লাহর দাবি, তিনি বক্তব্যে মুজিবনগর সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তদের নাম উল্লেখ করেছিলেন, খন্দকার মোশতাককে শ্রদ্ধা জানাননি। তবে বক্তব্যের রেকর্ডে সত্যতা প্রমাণিত হলে তিনি দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইবেন বলেও জানান আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের নীল দলের এই নেতা। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে রোববার টিএসসি মিলনায়তনে আলোচনা […]
‘প্রথম প্রকাশ্যে’ ডুবে যাওয়া রুশ যুদ্ধজাহাজ মস্কভার ক্রুরা

মস্কভা ছিল রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের ফ্লাগশিপ। সেই জাহাজ ডুবে যাওয়া নিঃসন্দেহে রাশিয়ার জন্য বিশাল ধাক্কা। মিসাইল ক্রুজার মস্কভা ছিল রাশিয়ার সমর শক্তির প্রতীক। কৃষ্ণ সাগর থেকে ইউক্রেইনে হামলার নেতৃত্ব দিচ্ছিল জাহাজটি। গত বুধবার বিস্ফোরণে জাহাজটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর সেটির ৫১০ জন ক্রুকে সরিয়ে পরদিন বৃহস্পতিবার জাহাজটি টেনে বন্দরে ফিরিয়ে নেওয়া হচ্ছিল। সে সময় বিক্ষুব্ধ […]
তিন মোটরবাইক আরোহী নিহত: কভার্ড ভ্যান চালকের জবানবন্দি

রোববার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ শেখ সাদী তার খাস কামরায় এ জবানবন্দি রেকর্ড করেন। এদিন বশিরকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ পরিদর্শক (নিরস্ত্র) আব্দুল আলিম খান। ভ্যান চালক স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্র […]
ফাইনালে লিভারপুলের সামনে চেলসি

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে রোববার সেমি-ফাইনালে ২-০ গোলে জিতেছে টমাস টুখেলের দল। রুবেন লোফ্টাস-চিক দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান ম্যাসন মাউন্ট। একই মাঠে আগামী ১৪ মে শিরোপা লড়াইয়ে চেলসি লড়বে লিভারপুলের বিপক্ষে। আগের দিন শেষ চারের আরেক ম্যাচে ম্যানচেস্টার সিটিকে ৩-২ গোলে হারিয়ে ২০১২ সালের পর প্রথমবার দেড়শ বছর পুরনো প্রতিযোগিতাটির ফাইনালে ওঠে অ্যানফিল্ডের দলটি। […]
বগুড়ায় জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত

রোববার দুপুরে শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের খেউনি বিন্নারচাপরে সংঘর্ষে তিনি আহত হন; সন্ধ্যায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নিহত বুলু মিয়া (৪৫) খেউনি বিন্নারচাপরের আজগর আলীর ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীকে আটক করা হয়েছে বলে শিবগঞ্জ থানার এসআই নাসির উদ্দিন জানিয়েছেন। এসআই নাসির জানান, খেউনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে […]
স্পাইডারম্যান দেখে রেকর্ড

সিএনএনের এক প্রতিবেদনে রামিরোর সিনেমা দেখায় গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পাওয়ার কথা জানানো হয়। এর আগে ২০১৯ সালে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ ১৯১ বার দেখে রেকর্ড গড়েছিলেন রামিরো; কিন্তু ২০২১ সালে আর্নড ক্লেইন ‘কেমেলট: ফার্স্ট ইনস্টলেশন’ ২০৪ বার দেখে নতুন রেকর্ড গড়েন। এখন ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’ ২৯২ বার দেখে রেকর্ডটি আবার নিজের করে নেন […]
এলডিসি থেকে উত্তরণে প্রস্তুতির সময় এখনই: বাণিজ্যমন্ত্রী

রোববার রাজধানীর আগারগাঁওয়ে পযর্যটন ভবনে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ (এলডিসি গ্র্যাজুয়েশন) পরবর্তী সময়ের প্রস্তুতি বিষয়ক দিনব্যাপী কর্মশালার সমাপনী বক্তব্যে তিনি একথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেল আয়োজিত এ কর্মশালায় ‘প্রেফারেন্সিয়াল মার্কেট এক্সসেজ অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট’ ও ‘ডব্লিউটিও ইস্যুজ (আদার দেন) মার্কেট এক্সেস অ্যান্ড ট্রিপস’ শীর্ষক দুই পর্বের আলোচনা অনুষ্ঠিত হয়। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, বেসরকারি […]
আর এক জয় দূরে বায়ার্ন

পয়েন্ট টেবিলের অবনমন অঞ্চলের দলটির মাঠে রোববার লিগ ম্যাচে ৩-০ গোলে জিতেছে বায়ার্ন। বরুশিয়া ডর্টমুন্ডে চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে রইলো তারা। বাকি আর চার রাউন্ড। দশম মিনিটে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন সের্গে জিনাব্রি। আর ৮৪তম মিনিটে শেষ গোলটি করেন জামাল মুসিয়ালা। চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে […]