সীমান্তে আফগানিস্তানের হামলা বাড়ার দাবি পাকিস্তানের

পাকিস্তানের সঙ্গে বিরোধ না বাড়িয়ে বরং আফগানিস্তানের তালেবান প্রশাসনকে জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে পাক পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘‘গত কয়েক দিনে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সংঘাত উল্লেখযোগ্য হারে বেড়েছে। যেখানে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সীমান্তের ওপার থেকে হামলার লক্ষ্যবস্তু হচ্ছে।” পাকিস্তানের দাবি, গত বৃহস্পতিবার তাদের উত্তর ওয়াজিরিস্তান সীমান্ত এলাকায় সাত পাকিস্তানি […]
সাংগ্রেংয়ে মেতেছে রাখাইনরা

‘মাহা সাংগ্রেং পোয়ে’ নামে রাখাইনদের সর্ববৃহৎ এই সামাজিক উৎসবকে ঘিরেই এখন মাতোয়ারা রাখাইন পল্লিগুলো। বইছে আনন্দ-উচ্ছ্বাস। শিশু-কিশোর ও তরুণ-তরুণীরা নাচে-গানে মেতে উঠেছে। আয়োজকরা জানান, শনিবার ছিল রাখাইন বর্ষ ১৩৮৩ সালের শেষ দিন। আর রোববার শুরু হয়েছে নতুন ১৩৮৪ রাখাইন বর্ষ। জলকেলি বা মাহা সাংগ্রেং পোয়ে ধর্মীয় কোনো আচার নয়, এটি সামাজিক রীতি। উৎসব চলবে মঙ্গলবার […]
খড়ের গাদায় পাওয়া নবজাতক পেল বাবা-মা

রোববার শিশুটিকে তাদের হাতে তুলে দেওয়া হয় বলে শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসনা শারমিন মিথি জানান। শনিবার রাতে আকরাম হোসেন নামের এক ব্যক্তির কাছ থেকে ৯৯৯-এ ফোন পেয়ে উপজেলা সদরের প্রেসক্লাবের সামনে যশোর-বেনাপোল সড়ক থেকে শিশুটিকে পুলিশ উদ্ধার করে। সহকারী কমিশনার বলেন, জন্মাবার পর খড়ের গাদায় রেখে যাওয়া শিশুটিকে নেওয়ার জন্য ছয় নিঃসন্তান দম্পত্তি […]
শামীম এস্কান্দারের দুদকের মামলা বাতিলের শুনানি ২৯ মে

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে তিন বিচারপতির সমন্বয়ে গঠিত আপিল বিভাগের বেঞ্চ রোববার এ দিন নির্ধারণ করে আদেশ দেয়। বেঞ্চের অপর দুই বিচারপতি হলেন, ওবায়দুল হাসান ও এম. ইনায়েতুর রহিম। প্রকৌশলী শামীম ইস্কান্দারের পক্ষে আদালতে ছিলেন আইনজীবী এএম মাহবুব উদ্দিন খোকন। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের পর অনুসন্ধানে নেমে শামীম ইস্কান্দারকে সম্পদ বিবরণী জমা দিতে […]
শেষ ওভারে শূন্য রানে ৩ উইকেট, অবিশ্বাস্য উমরান মালিকে মুগ্ধতা

মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমি মাঠে রোববার দিনের প্রথম ম্যাচে তাক লাগিয়ে দেওয়া কাজটি করেন উমরান। সাবেক ভারতীয় স্পিনার হরভজন সিংয়ের চোখে যা ‘অবাস্তব।’ নিজের প্রথম ৩ ওভারে ২৮ রান দিয়ে একটি উইকেট নেওয়া উমরানের হাতে শেষ ওভারে বল তুলে দেন হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন। আগের ওভারের শেষ বলে বিপজ্জনক লিয়াম লিভিংস্টোনকে ফিরিয়ে দেন ভুবনেশ্বর […]
সময়সীমার মধ্যে ইইউ ছাড়ার মুখে আটকা সারি সারি ট্রাক

শনিবারের সময়সীমার মধ্যে ইইউ ছাড়ার অপেক্ষায় থাকা এই ট্রাকের সারি ৮০ কিলোমিটার দীর্ঘ। কোনও কোনও ট্রাক আটকা পড়ে আছে দীর্ঘ ৩৩ ঘণ্টা ধরে। ওষুধ, চিঠি কিংবা পেট্রোলিয়াম বহন করা ট্রাক ছাড়া আর কোনও ট্রাক ইইউ দেশগুলোতে ঢোকা কিংবা অবস্থান করা নিষিদ্ধ করেছে ইইউ। ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের জেরে আরোপিত ইইউ নিষেধাজ্ঞার আওতায় ট্রাক চলাচলে এই বিধি […]
এবার বলী খেলার খরচ দেবে চট্টগ্রাম সিটি করপোরেশন: মেয়র

রোববার বলী খেলা ও মেলার স্থান পরির্দশন করতে গিয়ে তিনি এই ঘোষণা দেন। আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও মেলা কমিটির নেতারাও এসময় তার সাথে ছিলেন। মেয়র রেজাউল বলেন, “জব্বারের বলী খেলা শুধু একটি খেলা নয়, এটি আমাদের ঐতিহ্য। এ ঐতিহ্যকে ধরে রাখতে আমাদেরকে সকলের সহযোগিতা করতে হবে। “সময় স্বল্পতার কারণে স্পন্সরের বদলে সম্পূর্ণ আয়োজনের […]
দল ক্ষমতায় না থাকলে ‘পায়ের নিচে মাটি’ থাকবে না: নাছির

রোববার নগরীর একটি কনভেনশন সেন্টারে ঐতিহাসিক ১৭ এপ্রিল মুজিব নগর সরকার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। সাবেক সিটি মেয়র নাছির বলেন, “আমাদের মধ্যে মত ভিন্নতা ও নেতৃত্বের প্রতিযোগিতাসহ যা কিছুই থাকুক না কেন, মনে রাখতে হবে আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে তাহলে আমাদের কারও পায়ের নিচে […]
‘আইপিএল দেখতে’ সীমান্ত পার হতে গিয়ে ধরা

শুক্রবার তাকে আটকের পর পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। এক টুইটে বিএসএফ সাউথ বেঙ্গল জানিয়েছে, মুম্বাইয়ে আইপিএল ম্যাচ দেখার জন্য উত্তর ২৪ পরগণা সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করার সময় আটক হন ৩১ বছর বয়সি ওই যুবক। এরপর ’মানবিক কারণ ও বন্ধুত্বের বহিঃপ্রকাশ’ হিসাবে তাকে বিজিবির কাছে হস্তান্তর করা হয় […]
পাঞ্জাবির দাম তিনবার বদলে ৫০% ছাড়, লাখ টাকা জরিমানা

রোববার এক ক্রেতার কাছ থেকে পাওয়া সংবাদের ভিত্তিতে রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডে অবস্থিত ওই ফ্যাশন হাউজের এমন প্রতারণা উদঘাটন করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানের সময় বেশ কিছু পাঞ্জাবিতে দামের ‘এমন পরিবর্তন’ ধরা পড়ায় আইরো ফ্যাশন হাউজকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান ভোক্তা অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ আব্দুর জব্বার মণ্ডল। এ […]