মুন্সীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কুকুটিয়া ইউনিয়নের রানা গ্রামে রোববার সকালে এ ঘটনা ঘটে বলে স্থানীয় ইউপি সদস্য মো. নজরুল জানান। নিহত মো. আব্দুল্লাহ ওই গ্রামের আল-আমিনের ছেলে। ইউপি সদস্য বলেন, পরিবারের অগোচরে শিশুটি খেলতে গিয়ে বাড়ির পাশের একটি পুকুরে ডুবে যায়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।
নওগাঁয় স্কুলে হিজাব নিয়ে ‘গুজব’: জেলহাজতে প্রধান শিক্ষক

রোববার নওগাঁর মহাদেবপুর আমলী আদালত-৩ এর বিচারক মো. তাইজুল ইসলাম তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। এ নিয়ে এই ঘটনায় দায়ের করা মামলায় তিনজন গ্রেপ্তার হলেন। এর আগে গ্রেপ্তার হয়েছেন মহাদেবপুর উপজেলা সদরের মৃত কাজী দেলোয়ার হোসেনের ছেলে কিউএম সাঈদ টিটো ও কুশারসেন্টার পাড়ার কাজী ময়েন উদ্দিনের ছেলে কাজী সামছুজ্জোহা মিলন। মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন […]
ভিটামিন ই’র অভাব বোঝার উপায়

সাধারণভাবে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয় ভিটামিন ই দেহের রোগপ্রতিরোধ ক্ষমতা থেকে শুরু করে, কোষের ক্ষয় ও রক্ত জমাট বাঁধা রোধে কাজে লাগে। তবে এই ভিটামিন শরীরে আরও অনেক কাজ করে। সাধারণত অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও শারীরিক কোনো সমস্যা থেকে ভিটামিন ই’র অভাব হতে পারে। যেভাবেই হোক, এই ভিটামিনের অভাব বোঝার রয়েছে বেশ কয়েকটি উপায়। পেশির দুর্বলতা: […]
গরম পানিতে ঝলসে ফেনীর সাবেক ক্রিকেটারকে ‘হত্যা’, স্ত্রী গ্রেপ্তার

ঘটনার এক সপ্তাহ পর রোববার দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে পুলিশ জানায়। নিহত কাউসার আলম চৌধুরী তৈমুর (৪৫) ফেনী পৌরসভার নাজির রোড এলাকার ‘স্বপ্ন কুঠির’ বাড়ির আবু তৈয়ব চৌধুরীর ছেলে। তিনি ফেনীর ঐতিহ্যবাহী ‘ফ্রেন্ডশিপ ক্রিকেট ক্লাব’র সাবেক খেলোয়াড় ছিলেন। মানুষ তাকে ‘ফেনীর ইনজামাম’ বলে […]
‘চারে ৪’ স্বপ্ন পূরণে লড়ে যেতে চান মানে

তিনিও জানেন, লক্ষ্যটা স্পর্শ করতে হলে পাড়ি দিতে হবে ভীষণ কঠিন পথ। হয়ে উঠতে হবে অপ্রতিরোধ্য। তবে চেষ্টার কমতি না রাখার অঙ্গীকার করলেন সেনেগালের এই ফরোয়ার্ড। এফএ কাপের সেমি-ফাইনালে শনিবার রোমাঞ্চকর লড়াইয়ে সিটিকে ৩-২ গোলে হারায় লিভারপুল। ম্যাচে জোড়া গোল করেন মানে। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইব্রাহিমা কোনাতে প্রথম এগিয়ে দেন লিভারপুলকে। এরপর মানের জোড়া গোলে […]
মানবাধিকার প্রতিবেদন: ওয়াশিংটনের কাছে ‘ব্যাখ্যা চাইবে’ সরকার
শাহরিয়ার আলম। ফাইল ছবি তিনি বলেছেন, প্রতিবেদনের বিভিন্ন বিষয়ে ওয়াশিংটনের কাছে ব্যাখ্যা চাইবে বাংলাদেশ সরকার। গত মঙ্গলবার প্রকাশিত মার্কিন পররাষ্ট্র দপ্তরের বার্ষিক প্রতিবেদনে ২০২১ সালে অন্যান্য দেশের মতো বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়েও যুক্তরাষ্ট্রের মূল্যায়ন তুলে ধরা হয়। বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ‘বিচারবহির্ভূত হত্যা, গুম ও নির্যাতনের’ মতো অভিযোগ থাকলেও তারা ‘দায়মুক্তি’ পেয়ে আসছে বলে যুক্তরাষ্ট্রের […]
আবুধাবিতে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস’ পালন

স্থানীয় সময় রোববার সকালে আবুধাবিতে দূতাবাস ভবনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দূতাবাসে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীরা ছাড়াও আমিরাতের বঙ্গবন্ধু পরিষদ, জনতা ব্যাংক, বাংলাদেশ স্কুল ও বাংলাদেশ এসোসিয়েশনের নেতারা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার স্থানীয় প্রতিনিধিবৃন্দ এবং প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরের সভাপতিত্বে এবং দূতাবাসের শ্রম সচিব […]
বিশ্ববিদ্যালয়গুলোতে ই-নথি বাস্তবায়ন চায় ইউজিসি

রোববার কমিশনের ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি সংক্রান্ত সভায় এ বিষয়ে আলোচনা করা হয় বলে সংস্থার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। সভায় ইউজিসি সদস্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর বলেন, “উচ্চশিক্ষা সংক্রান্ত সেবা সহজলভ্য করতে সংশ্লিষ্টদের উদ্ভাবন, সেবা সহজীকরণে সক্ষমতা বৃদ্ধি এবং পরিবর্তিত পরিস্থিতিতে নিজেদের দক্ষতা বাড়াতে হবে।” উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সেবা প্রত্যাশীদের ভোগান্তি কমাতে সেবা সহজীকরণ, গুণগত […]
লঞ্চ কেবিনের অগ্রিম টিকেট ২০ এপ্রিল থেকে

রোববার বিআইডব্লিউটিএ, প্রশাসন ও লঞ্চ মালিকদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপপরিচালক (মিডিয়া) মোবারক হোসেন মজুমদার জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ঈদের ৫ দিন আগে থেকে লঞ্চে করে কোনো মোটরসাইকেল পরিবহন করা যাবে না। ঈদের পরের ৫ দিনও এই নির্দেশনা বলবৎ থাকবে। “ঈদের পাঁচ দিন আগে ও পাঁচ দিন […]
বৈশাখের শুরুতে বৃষ্টি নেই, গরম লাগছে বেশি

তাপমাত্রা গত দুই দিনে কিছুটা কমলেও পহেলা বৈশাখ থেকে শুরু হওয়া এমন ভ্যাপসা গরম এখনও অব্যাহত রয়েছে। তাপপ্রবাহের সঙ্গে এ অবস্থা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাস বলছে। রোববারও দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার চলতি মৌসুমে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা […]