দিল্লিতে সাম্প্রদায়িক সহিংসতা: গ্রেপ্তার ১৪

রোববার এক টুইটে দিল্লি পুলিশ গ্রেপ্তারের এ খবর দেয় বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। বাকি দাঙ্গাবাজদের চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনা হবে বলেও জানিয়েছে পুলিশ। দিল্লির শহরতলী জাহাঙ্গীরপুরিতে শনিবার দাঙ্গার এই ঘটনায় ছয় পুলিশ কর্মকর্তাসহ আরো বেশ কয়েকজন আহত হন। তবে এ ঘটনায় নিহতের কোনও সংবাদ এখন পর্যন্ত পাওয়া যায়নি। ভারতে সাম্প্রতিক সময়ে হিন্দু […]
জিয়া মুজিবনগর সরকারের চাকুরে হলেও দিবসটি পালন করে না বিএনপি: হাছান

রোববার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা এবং ‘সংবাদ শিরোনামে বঙ্গবন্ধু’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। হাছান মাহমুদ বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে ছিলেন বিধায় তিনি শপথ নিতে পারেননি, তার নেতৃত্বেই গঠিত সরকার ১৯৭১ সালের এই দিনে তৎকালীন কুষ্টিয়ার মুজিবনগরে শপথ নিয়েছিল। “বাংলাদেশের প্রথম সরকার এই […]
ঈদ উপলক্ষে নতুন পোশাক ও সুগন্ধির সুবাস

কিউরিয়াসের ঈদ কালেকশন নিয়ে ফ্যাশন শো ও প্রদর্শনী নতুন ঈদ সংগ্রহ নিয়ে সম্প্রতি ফ্যাশন শো’র আয়োজন করে কিউরিয়াস। একই সঙ্গে ‘আর্ট অফ গিফট’ ও ‘ওয়াজিদ আলী শাহ পাঞ্জাবি’র সংগ্রহ নিয়ে করে বিশেষ প্রদর্শনী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বনানীর কিউরিয়াসের ফ্ল্যাগশিপ আউটলেটের গ্যালারি কিউ’তে বিকালে বিশেষ প্রদর্শনীর উম্মোচন করেন ডেকো লিগ্যাসি গ্রুপের চেয়ারম্যান এম শাহাদাত […]
ক্রিপ্টো মুদ্রায় অনুদান নিতে উইকিমিডিয়ার ‘না’

উইকিমিডিয়া ফাউন্ডেশনের প্রকল্প মেটা-উইকির ‘রিকোয়েস্ট ফর কমেন্ট’-এ সদস্যরা তিন মাস ধরে বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা করেছেন। এ আলোচনা চলেছে ১০ জানুয়ারি থেকে ১২ এপ্রিল পর্যন্ত। মেটা-উইকি পরিচালক ‘ভারমন্ট’ জানিয়েছেন, উইকিমিডিয়া ফাউন্ডেশনের ২৩২ জন সদস্য ক্রিপ্টো মুদ্রা অনুদান গ্রহন বন্ধের পক্ষে ভোট দিয়েছেন; বিপরীতে অনুদান চালিয়ে যাওয়ার পক্ষে ভোট দিয়েছেন ৯৪ জন। কী বলছেন পক্ষ-বিপক্ষের লোকজন? ক্রিপ্টো […]
ফরিদপুরে বিএনপির নবগঠিত কমিটি বাতিলের দাবি দলের ভেতর

এই দাবিতে রোববার দুপুরে ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে ‘তৃণমূল বিএনপি’র ব্যানারে তারা সংবাদ সম্মেলন করেন; পরে বিক্ষোভ মিছিলে অংশ নেন। এ কর্মসূচিতে নবগঠিত দুই কমিটির এক-তৃতীয়াংশের বেশি সদস্য উপস্থিত ছিলেন বলে সংবাদ সম্মেলনে বলা হয়। গত শুক্রবার ফরিদপুর জেলা ও মহানগর (সাংগঠনিক) বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটি। সেখানে জেলার আহ্বায়ক করা হয়েছে মোদারেরছ আলী […]
মুখ্য সচিবের বক্তব্য বিভ্রান্তিকর: টিআইবি

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবি বলেছে, মুখ্য সচিবের বক্তব্য বিভ্রান্তিকর এবং ভুল ধারণাভিত্তিক। শনিবার এফবিসিসিআই আয়োজিত এক কর্মশালায় আহমদ কায়কাউস কোভিড টিকা পেতে ঘুষের যে অভিযোগ টিআইবি তুলেছিল, তা উড়িয়ে দিয়েছিলেন। সেই সঙ্গে তিনি বলেছিলেন, “টিআইবিকে অর্থায়ন করছে অস্ট্রেলিয়ান ফার্ম বিএইচপি। প্রতিষ্ঠানটি পরিবেশের ক্ষতি করার জন্য বার বার জরিমানার সম্মুখীন হয়েছে।” ঈমান ধরে টানাটানি করলে […]
মাল্টার ভেতরে ইয়াবা, ঢাকায় ধরা রোহিঙ্গা

শান্তিনগর থেকে শনিবার রাত ৮টার দিকে আয়াছ (১৮) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে জানান পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দীন মিয়া। রোববার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শান্তিনগর এলাকার গ্রিন হোমিও হলের সামনে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিল কক্সবাজার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা আয়াছ। “পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাকে গ্রেপ্তার […]
জাপানে মুক্তি পেল ‘শিমু’

বাংলাদেশে নারীর ক্ষমতায়নে ও আত্মনির্ভরশীলতা অর্জনে পোশাকশিল্পের ভূমিকা নিয়ে নির্মিত সিনেমাটি রাজধা্নী টোকিওসহ কয়েকটি শহরের ১৫ সিনেমা হলে মুক্তি পেয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বাংলাদেশের খনা টকিজ ও ফ্রান্সের লা ফিল্মস দ্য এপ্রেস-মিডির ব্যানারে নির্মিত ছবিটির প্রযোজক ফ্রঁসোয়া দক্তেমা ও আশিক মোস্তফা এবং সহ-প্রযোজক পিটার হিলডাল, পেদ্রো বোর্হেস, আদনান ইমতিয়াজ আহমেদ ও রুবাইয়াত […]
মারিউপোলের সেনারা আত্মসমর্পণ করবে না: ইউক্রেইন

বিবিসি-কে ইউক্রেইনের ওডেসা নগরীর এমপি ওলেক্সি গনচারেঙ্কো বলেছেন, “মারিউপোলে ইউক্রেইনীয় সেনারা আত্মসমর্পণ করবে না। আমি গতকালই তাদের সঙ্গে কথা বলেছি। আমি জানি, তারা শেষ পর্যন্ত লড়ে যাবে।” ওদিকে, মারিউপোলের মেয়রের উপদেষ্টা পেত্রো আন্দ্রিউসচেঙ্কো টেলিগ্রামে বলেছেন, “রাশিয়া অবশিষ্ট সেনাদের জন্য ‘আত্মসমর্পণ করিডোর’ এর ব্যবস্থা করার প্রস্তাব দেওয়ার পরও আমাদের প্রতিরক্ষা সেনারা তাদের প্রতিরোধ অক্ষুন্ন রেখেছে।” ইউক্রেইনের […]
ভিজিট ভিসায় আমিরাতগামীদের হয়রানি নয়: সংসদীয় কমিটি

রোববার সংসদ ভবনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। সংসদীয় কমিটি প্রবাসী কর্মীদের সহজে ই-পাসপোর্ট প্রাপ্তি নিশ্চিত করতেও তাগিদ দিয়েছে। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিজিট ভিসায় আরব আমিরাতগামী যাত্রীদের ইমিগ্রেশনে হয়রানি করা হয়- এমন খবর গণমাধ্যমে প্রকাশ হয়েছে। দুই বছর আগে এ নিয়ে একটি সংবাদ সম্মেলন […]