ব্যাটিং তাণ্ডবে সাকিবের ২১ বলে ফিফটি, ৯০ রানে আউট সাব্বির

ভিত ছিল শক্ত, মঞ্চ ছিল প্রস্তুত। আদর্শ উপলক্ষ পেয়ে উত্তাল হয়ে উঠল সাকিবের ব্যাট। তার বিধ্বংসী ব্যাটিংয়ের দিনে সাব্বির রহমান আউট হলেন সেঞ্চুরি থেকে ১০ রান দূরে। ঢাকা প্রিমিয়ায়ার লিগের ম্যাচে মঙ্গলবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে বিকেএসপিতে দুর্দান্ত ব্যাটিং করেন লেজেন্ডস অব রূপগঞ্জের সাকিব ও সাব্বির। রূপগঞ্জের উদ্বোধনী জুটি ৭১ রান তোলার পর ষোড়শ ওভারে […]
চোখের নিচে কালো দাগ, সমাধান কী

এই দাগ কেন হয় তা নিয়ে অনেক গবেষণাই চলছে। ভেরিওয়েলহেলথ ডটকম এর কয়েকটি কারণ তুলে ধরেছে। জিনগত কারণেও অনেকের চোখের নিচে কালচে দাগ হতে পারে। কারো কারো চোখের নিচের অংশে চামড়ার ঠিক নিচেই শিরা দেখা যায়; তাতে ওই অংশ কালচে দেখাতে পারে। সবসময় মানসিক চাপে থাকা এবং অতিরিক্ত ক্লান্তি থেকেও চোখের নিচে কালচে ছোপ হতে […]
জাফর ইকবাল হত্যাচেষ্টায় হামলাকারীর যাবজ্জীবন

সিলেটের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমীন বিপ্লব মঙ্গলবার দুপুরে আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মমিনুর রহমান টিটু জানান। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হলেন ফয়জুল হাসান। আর চার বছরের কারাদণ্ড পেয়েছেন তার বন্ধু সোহাগ মিয়া। খালাস পেয়েছেন ফয়জুলের বাবা মাওলানা আতিকুর রহমান, মা মিনারা বেগম, মামা ফজলুল হক ও ভাই এনামুল হাসান। রায়ের […]
মাস্কের অধীনে কোম্পানির ভবিষ্যৎ খারাপ: কর্মীদের সতর্ক বার্তা টুইটার সিইওর

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা কোম্পানি টেসলার মালিক ইলন মাস্কের ক্রয় প্রস্তাবে সোমবার টুইটারের পরিচালনা পর্ষদ সম্মতি জানানোর পর আগরাওয়ালের এই বক্তব্য আসে। রয়টার্স জানায়, কোম্পানিজুড়ে আয়োজিত একটি টাউন হল সভায় টুইটারের সিইও কর্মীদের উদ্দেশে এই সতর্ক বাণী দেন- যা উপস্থিত রয়টার্সের সাংবাদিক শুনেছেন। সোমবার ৪৪ বিলিয়ন বা ৪ হাজার ৪ কোটি ডলার খরচ করে টুইটারের মালিক […]
‘আন্ডারডগ’ থেকে সেমি-ফাইনাল, জার্সি ও ইতিহাসই রিয়ালের প্রেরণা

সেই ছুটে চলায় রিয়ালের সামনে এখন আরেকটি বড় পরীক্ষা। চ্যাম্পিয়ন্স লিগর সেমি-ফাইনালের প্রথম লেগে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে আনচেলত্তির দল। খেলার গতিময়তা, ধারাবাহিকতা আর শক্তির গভীরতা মিলিয়ে ম্যাচের আগে হয়তো কিছুটা এগিয়ে থেকে নামছে ম্যানচেস্টার সিটি। খেলাও তাদের মাঠেই। তবে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আনচেলত্তি মনে করিয়ে দিলেন, অনেককে ভুল প্রমাণ করেই এই পর্যায়ে […]
লন্ডনে এক বাড়িতে ছুরিকাঘাতে ৩ নারীসহ নিহত ৪

স্থানীয় সময় সোমবার রাত দুপুরে (প্রায় ১টা ৪০ মিনিট) প্রতিবেশীদের ফোন পেয়ে ঘটনাস্থল বারমানজি এলাকার ডেলাফোর্ড রোডের ওই বাড়িতে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ। বিবিসি জানিয়েছে, সেখানে ষাটোর্ধ্ব একজন নারী ও একজন পুরুষ এবং ত্রিশোর্ধ্ব ও চল্লিশোর্ধ্ব দুই নারীকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের কর্মীরা। পুলিশ জানিয়েছে, খুনের সঙ্গে জড়িত সন্দেহে বিশোর্ধ্ব […]
জাফর ইকবাল হত্যাচেষ্টা মামলার রায়ের অপেক্ষা

দুপুরে সিলেটের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমীন বিপ্লবের আদালতে এ রায় ঘোষণা করা হবে। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মমিনুর রহমান টিটু জানান, ২২ মার্চ উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের দিন ঠিক করা হয়। এর আগে গত ১০ মার্চ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। মামলার ৫৬ জন সাক্ষীর মধ্যে ৩৫ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। ২০১৮ সালের […]
লিবিয়া উপকূল থেকে ‘৫০০ বাংলাদেশি আটক’

লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামীম উজ জামানের বরাত দিয়ে ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগ এক প্রতিবেদনে জানিয়েছে, ইউরোপে পাড়ি দেওয়ার প্রস্তুতির সময় গত ২৩ এপ্রিল ত্রিপোলির পূর্ব উপকূল থেকে তাদের আটক করা হয়। রাষ্ট্রদূত বলেন, “’প্রাথমিকভাবে লিবিয়ার পুলিশ আমাদেরকে ৫০০ জন বাংলাদেশিকে আটকের কথা জানিয়েছে। তবে, আমরা এ পর্যন্ত ২৪০ জনের সঙ্গে […]
শেষ মুহূর্তে ভাঙল হালির হাওরের বাঁধ

জামালগঞ্জ ও বিশ্বম্ভরপুর উপজেলা নিয়ে বিস্তৃত এই হাওরের আসানপুর ফসল রক্ষা বাঁধ ভেঙে সোমবার রাত থেকে পানি ঢুকতে শুরু করেছে বলে জানিয়েছেন জামালগঞ্জ উপজলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বজিৎ দত্ত। মঙ্গলবার সকালে তিনি আরও বলেন, “জামালগঞ্জ উপজেলার আসানপুর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্মিত ২১ নম্বর প্রকল্পের বাঁধ ভেঙে হাওরে পানি প্রবেশ করতে থাকে। ২৫ দিন […]
মকবুলের মুক্তির দাবিতে মাদুর বিছিয়ে বিক্ষোভ বিএনপির

মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মাদুর বিছিয়ে মহানগর বিএনপি উত্তর ও দক্ষিণে শাখার নেতা-কর্মীরা এই বিক্ষোভ শুরু করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনসহ মহানগর ও অঙ্গসংগঠনের নেতারা অংশ নিচ্ছেন এই সমাবেশে। নেতা-কর্মীরা নিউ মার্কেট থানা বিএনপির সা্বেক সভাপতি ও বর্তমান মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মকবুল হোসেনের মুক্তি এবং নেতা-কর্মীদের মামলা […]