ক্যাটাগরি

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়েই কিয়েল্লিনির শেষ

ইউরোপ ও লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন দলের যে মহারণ হতে যাচ্ছে আগামী জুনে, সেটিই হবে কিয়েল্লিনির শেষ ম্যাচ। ‘ফিনালিস্সিমা’ নামের এই ম্যাচে আগামী ১ জুন লন্ডনের ওয়েম্বলিতে মুখোমুখি হবে ইতালি ও আর্জেন্টিনা। গত জুলাইয়ে এই মাঠেই কিয়েল্লিনির নেতৃত্বে ইউরো চ্যাম্পিয়ন হয় ইতালি। ক্যারিয়ারের সেরা সাফল্য যেখানে পেয়েছেন, সেই মঞ্চ থেকেই বিদায় নিতে চান তিনি। “ওয়েম্বলিতেই জাতীয় […]

যাত্রাবাড়ীতে দগ্ধ বাবা-মায়ের পর ফাতেমাও চলে গেল

ঢাকার যাত্রাবাড়ীতে গ্যাসের আগুনে দগ্ধ পরিবারের তিনজনের কাউকেই আর বাঁচানো গেল না। মঙ্গলবার সকাল ৭টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ফাতেমার মৃত্যু হয় বলে তার চাচা কামাল হোসেন জানান। এ হাসপাতালেই সোমবার ভোরে সেহেরির পরপর অল্প সময়ের ব্যবধানে মারা যান ফাতেমার বাবা আব্দুল করিম (৩০) এবং মা খাদিজা আক্তার (২৫) । সোমবারই […]

টিকার সুরক্ষা দিয়ে গেছে যারা, সবার জন্য ইউনিসেফের ভালোবাসার চিঠি

যার সঙ্গে কখনো দেখা হয়নি তার উদ্দেশে লেখা ভালোবাসার চিঠি তার নাম জেমস ফিপস। ১৭৯৬ সালে তার বয়স যখন মাত্র ৮ বছর, তখন তাকেই প্রথম আধুনিক টিকা দিয়েছিলেন এডওয়ার্ড জেনার। এই টিকা তাকে গুটিবসন্তের হাত থেকে রক্ষা করেছিল। উত্তর আফ্রিকার চিকিৎসক, কনস্টান্টিনোপলের দাদি-নানি এবং চিনের মিং রাজবংশের ডাক্তাররা পরবর্তী প্রজন্মকে অসুস্থতা ও মৃত্যু থেকে রক্ষার […]

ভোগান্তি এড়াতে আগেই ঈদযাত্রা

দক্ষিণাঞ্চলের ‘প্রবেশদ্বার’ হিসেবে খ্যাত পাটুরিয়া-দৌলতদিয়া, শিমুলিয়া-বাংলাবাজার, শিমুলিয়া-মাঝিরকান্দি ঘাটে ঘরমুখো মানুষের ভিড় রোববার থেকেই বাড়তে শুরু করেছে; সৃষ্টি হয়েছে যানজটের। সোমবার দিনভর সরজমিনে দেখা গেছে, যাত্রীদের পদ্মা পরাপারে ঘণ্টার পর ঘণ্টা রোদ আর গরমের মধ্যে অপেক্ষা করতে হচ্ছে ফেরিতে উঠার জন্য। ফেরি না পেয়ে কেউ কেউ লঞ্চ বা স্পিডবোটে পদ্মা পাড়ি দিচ্ছেন। ফেরি সঙ্কট, ঘাটে উপযুক্ত […]

নিউ মার্কেটে সংঘর্ষ: অ্যাম্বুলেন্স ভাঙচুরের ঘটনায় মামলা, আসামি ২০০

ওই অ্যাম্বুলেন্সের মালিক মো. সুজন শনিবার রাতে নিউ মার্কেট থানায় মামলাটি দায়ের করেন বলে ওসি স ম কাইয়ুম জানান। মঙ্গলবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মামলায় অজ্ঞাতপরিচয় ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। গত ১৮ এপ্রিল ইফতারের টেবিল বসানো নিয়ে নিউ মার্কেটের দুই দোকানের কর্মীদের বচসার পর এক পক্ষ ঢাকা কলেজ ছাত্রাবাস থেকে […]

‘গুরুতর’ পারমাণবিক যুদ্ধের ঝুঁকি অবমূল্যায়ন করা অনুচিত: রাশিয়া

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, “এই ঝুঁকি এখন যথেষ্ট। আমি কৃত্রিমভাবে এই ঝুঁকিগুলো বাড়াতে চাই না। অনেকেই এটা চায়। “বিপদ গুরুতর, বাস্তব। আর আমাদের উচিত হবে না এটা অবমূল্যায়ন করা।”    তৃতীয় বিশ্বযুদ্ধ এড়ানোর গুরুত্ব নিয়ে প্রশ্নের জবাবে ল্যাভরভ এসব কথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ১৯৬২ সালে কিউবা মিসাইল সঙ্কটের […]

টিভি সূচি (মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২)

আইপিএল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর-রাজস্থান রয়্যালস, রাত ৮টা টি স্পোর্টস টিভি, স্টার স্পোর্টস ১, গাজী টিভি   ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শেখ জামাল ধানমণ্ডি ক্লাব-আবাহনী লিমিটেড, সকাল ৯টা টি স্পোর্টস ডিজিটাল, টি স্পোর্টস টিভি লেজেন্ডস অব রূপগঞ্জ-গাজী গ্রুপ ক্রিকেটার্স, সকাল ৯টা প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব-রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, সকাল ৯টা টি স্পোর্টস ডিজিটাল   চ্যাম্পিয়ন্স […]

ট্রান্সজেন্ডারদের নিয়ে বৃহন্নলার ইফতার

সোমবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ক্যাফেটেরিয়ায় এই ইফতারের আয়োজন করা হয়। সেখানে ট্রান্সজেন্ডারদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা ইফতারে অংশ নেন। বৃহন্নলার উদ্যোগে সোমবার দেশের ৭টি জেলায় একযোগে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে বলে জানায় সংগঠনটি। ঢাকাসহ দেশের ৮টি জেলায় অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে প্রায় ১৩৫ জন ট্রান্সজেন্ডার অংশ নিয়েছে বলে জানান বৃহন্নলার প্রতিষ্ঠাতা […]

প্রধানমন্ত্রীর উপহারের ঘরে জাগছে স্বপ্ন

মুজিববর্ষে ভূমিহীন-গৃহহীন সব অসহায় মানুষকে নতুন ঘর উপহার দেওয়ার যে প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন, তার আওতায় আরও যে ৩৩ হাজার পরিবার নতুন ঘর পেতে যাচ্ছে; সে সব পরিবারেরই একজন ভিক্ষুক বিল্লাল। আশ্রয়ণ-২ প্রকল্প থেকে জানানো হয়েছে, এবার তৃতীয় ধাপে দেশের ৪৯২টি উপজেলার অসহায় পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে বিনামূল্যে দুই শতক জমিসহ সেমি পাকা […]

৪৪ বিলিয়ন ডলারে টুইটার হয়ে যাচ্ছে মাস্কের

বিশ্বের প্রভাবশালী সোশাল মিডিয়া টুইটারের কর্তৃপক্ষ সোমবার বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের প্রস্তাবে রাজি হয়ে যায় বলে জানিয়েছে সিএনএন। মাস্ক বলে আসছেন, আরও উন্নয়নের জন্য এবং বাকস্বাধীনতার প্রকৃত প্ল্যাটফর্ম হওয়ার জন্য ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান হতে হবে টুইটারকে। তিনি এক দিন আগেই বলেছিলেন, আমি আশা করব, “আমার চূড়ান্ত সমালোচকটিও টুইটারে থাকবেন, কারণ মুক্তভাবে মত প্রকাশের মানে […]