ক্যাটাগরি

চট্টগ্রামে বাস উল্টে ফুটপাতে, পথচারীর মৃত্যু

বুধবার ভোরে বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডের বায়েজিদ অংশের আরেফিন নগর গেইটে এ ঘটনা ঘটে বলে বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. কামরুজ্জামান জানান। নিহত মোহাম্মদ হোসেন (৫৫) সীতাকুণ্ড জঙ্গল সলিমপুরের মাস্টার কলোনীর বাসিন্দা। ওসি কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইউনাইটেড ট্রাভেলস পরিবহনের বাসটি ময়মনসিংহ থেকে চট্টগ্রামে আসছিল। চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি ফুটপাতে উঠে পড়ে এবং বৈদ্যুতিক খুঁটির […]

কান উৎসবের বিচারকমণ্ডলীতে দিপীকা পাড়ুকোন

বিচারকমণ্ডলীর সভাপতির দায়িত্বে থাকছেন ‘টাইটান’ ও ‘ফায়ার’ সিনেমার তারকা ফরাসি অভিনয় শিল্পী ভিনসেন্ট লিনডন। মঙ্গলবার সন্ধ্যায় কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল ওয়েবসাইটে বিচারকদের নামের তালিকা প্রকাশ করা হয়। এক দশক পর কোনো ফরাসি কানের বিচারকমণ্ডলীর সভাপতির দায়িত্ব পেলেন। কান চলচ্চিত্র উৎসবে এবারের প্রতিযোগিতা বিভাগের বিচারকমণ্ডলী। ছবি: টুইটার এবার বিচারকমণ্ডলীতে জায়গা পেয়েছেন বলিউডের তারকা দিপীকা পাড়ুকোন। নয় […]

‘গ্রেট ক্রিকেটারদের বাজে সময় আসেই’, কোহলিকে নিয়ে দু প্লেসি

টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হওয়ার শঙ্কা নিয়ে মঙ্গলবার রাজস্থান রয়্যালসের বিপক্ষ ম্যাচে নামেন কোহলি। এবারের আসরে আগের ৮ ইনিংসের সবকটিতে প্রিয় পজিশন তিন নম্বরে খেললেও এই ম্যাচে দু প্লেসির সঙ্গে ইনিংস শুরু করেন তিনি। ইনিংসের তৃতীয় বলেই ক্যাচের মতো দেন। সামান্য একটুর জন্য তা যায়নি ফিল্ডার ড্যারিল মিচেলের হাতে। হ্যাটট্রিক শূন্যের স্বাদ শেষ […]

দিনাজপুরে ঝড়ের সময় দেয়ালচাপায় কিশোরীর মৃত্যু

মঙ্গলবার রাত সাড়ে ৯টায় উপজেলার হরিরামপুর ইউনিয়নের মুন্সীপাড়া গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া দেড় মিনিটের এই কালবৈশাখী ঝড়ে অসংখ্য গাছপালা উপড়ে গেছে, ক্ষতি হয়েছে অন্তত ৩০০ বাড়িঘরের। ঘটনার পর রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসমাইল হোসেন এবং বুধবার সকালে দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। ইউএনও সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে […]

মুনাফা কমার খবরে দর হারাল জিপির শেয়ার

গ্রামীণ ফোন জানিয়েছে, ২০২২ সালের প্রথম তিন মাসে তাদের শেয়ার প্রতি মুনাফা হয়েছে ৬ টাকা। আগের বছর একই সময়ে তাদের শেয়ার প্রতি মুনাফা ছিল ৬ টাকা ৬০ পয়সা। এ হিসাবে দেশের সবচেয়ে বড় এ মোবাইল অপারেটরের শেয়ার প্রতি মুনাফা আগের বছরের এই সময়ের তুলনায় ৬০ পয়সা বা ৯ দশমিক ১০ শতাংশ কমেছে। বুধবার ঢাকা স্টক […]

পণ্য বাজারে ‘৫০ বছরের সবচেয়ে বড় ধাক্কা’ আসছে: বিশ্ব ব্যাংক

মঙ্গলবার এ সংস্থার পূর্বাভাসে বলা হয়েছে, ইউক্রেইনে রাশিয়ার সামরিক অভিযানের কারণে গ্যাস থেকে গম ও তুলা পর্যন্ত বিভিন্ন পণ্যে দাম অনেক বাড়িয়ে দিয়েছে এবং এই ধাক্কা ১৯৭০ এর দশকের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। বিশ্ব ব্যাংকের এই প্রতিবেদনের সহ-লেখক পিটার ন্যাগল বিবিসিকে বলেন, পণ্যের দামের এই ঊর্ধ্বগতি এরইমধ্যে বড় ধরনের অর্থনৈতিক ও মানবিক প্রভাব ফেলতে […]

দামেস্কের কাছে ইসরায়েলি ক্ষেপণাস্ত্রে ৪ সিরীয় সেনা নিহত

ফেইসবুকে দেওয়া এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ওই হামলায় আরও তিন সেনা আহত হওয়ার পাশাপাশি বস্তুগত ক্ষয়ক্ষতিও হয়েছে।   এর আগে সিরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা জানায়, ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের তাইবেরিয়াস থেকে ছোড়া হয়েছে। সিরিয়ার এয়ার ডিফেন্স অধিকাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিয়েছে বলে জানিয়েছে তারা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলার এ প্রতিবেদনের বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনীর […]

গাইবান্ধায় হাটে সবজি বিক্রি করতে এসে বাসচাপায় নিহত ৩

বুধবার সকাল সোয়া ৮টায় রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার মহেশপুরের বিটিসি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পলাশবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) রূপ কুমার জানান। নিহতরা হলেন- রংপুরের পীরগঞ্জ উপজেলার মধ্য চেরাগপুর গ্রামের রাজা মিয়ার ছেলে তাজু মিয়া (২৫), একই এলাকার দুলা মাস্টারের ছেলে সবুজ মিয়া (৩০) এবং পলাশবাড়ী উপজেলার দাড়িয়াপুর গ্রামের সোলায়মান আলীর ছেলে ভ্যানচালক সোহেল মিয়া […]

ঘরের মাঠের জাদুর ছোঁয়ায় ফাইনাল খেলার আশায় রিয়াল

সেমি-ফাইনালের প্রথম লেগে মঙ্গলবার ম্যানচেস্টার সিটির মাঠে ৪-৩ গোলে হেরেছে রিয়াল। ‘অ্যাওয়ে’ গোলের নিয়ম এখন আর নেই বলে প্রতিপক্ষের মাঠে এত গোলের বাড়তি সুবিধা রিয়াল পাবে না। তবে ব্যবধান স্রেফ এক গোলের বলে তাদের সম্ভাবনা এখনও জিইয়ে আছে ভালোভাবেই। সেই সম্ভাবনাকে বাস্তব রূপ দেওয়ার পথে বড় শক্তি নিজেদের মাঠের দর্শক। সান্তিয়ার্গো বের্নাবেউয়ের গ্যালারি ঠাসা দর্শকের […]

টেকনাফে বাড়ি থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার, আটক ২

মঙ্গলবার রাতে উপজেলার শাহপরীর দ্বীপ কোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয় বলে টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলীম জানান।  আটকরা হলেন- উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ কোনাপাড়া এলাকার তছলিমা আক্তার (২৪) ও একই ইউনিয়নের দক্ষিণ পাড়া এলাকার মোহাম্মদ আলম (২৪)। ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। এ সময় […]