ক্যাটাগরি

ঈদযাত্রা: সড়কে বালুবাহী ট্রাক আর তিন চাকার যান নিয়ে শঙ্কা

চালকরা বলছেন, কম গতির শ্যালোমেশিন চালিত থ্রি-হুইলার, ভটভটি, ব্যাটারিচালিত অটোরিকশা, রিকশাভ্যান, ইজিবাইক, সিএনজিচালিত অটোরিকশা, বালুবাহী ট্রাক মহাসড়কে চললে বাস সঠিক গতিতে চলতে পারে না। ফলে মহাসড়কে যানজটের তৈরি হয়; দুর্ঘটনার আশঙ্কাও থাকে। বগুড়া থেকে ঢাকাগামী বাসের চালক শাহিন সেখ বলেন, “কম গতির যানবাহনগুলো আশপাশের সংযোগ সড়ক থেকে হঠাৎ করেই মহাসড়কে উঠে পড়ে। এতে মহাসড়কে প্রতিবন্ধকতা […]

পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করলো রাশিয়া

ক্রেমলিনের কট্টর বিরোধী পোল্যান্ড ইউরোপের সেই দেশগুলোর একটি যারা ইউক্রেইন আক্রমণের জন্য রাশিয়ার বিরুদ্ধে সম্ভাব্য সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা দিতে সচেষ্ট, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পোল্যান্ডের রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস কোম্পানি পিজিএনআইজি জানিয়েছে, বুধবার ইউরোপের কেন্দ্রীয় সময় (সিইটি) সকাল ৮টা থেকে ইউক্রেইন ও বেলারুশ হয়ে আসা গ্যাজপ্রমের সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। ওয়ারশ জানিয়েছে, গ্যাস সংরক্ষণাগারগুলো ৭৬ শতাংশ […]

‘ভাই’ বেনজেমার জন্য ব্যালন ডি’অর চান ভিনিসিউস

এই মৌসুমে বেনজেমা আছেন ক্যারিয়ারের সেরা ফর্মে। রিয়ালের গোলমেশিন হয়ে উঠেছেন যেন তিনি। মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রথম লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষেও ফরাসি এই ফরোয়ার্ড করেন দুই গোল। সিটির মাঠে এ দিন চার গোল হজম করলেও বেনজেমার দুটি ও ভিনিসিউসের অসাধারণ এক গোলে ফাইনালের আশা রিয়াল জিইয়ে রেখেছে ভালোমতোই। সেমি-ফাইনালে ওঠার পথে পিএসজি ও চেলসির […]

এবার দুর্নীতি মামলায় সু চিকে ৫ বছরের জেল

মামলার কার্যক্রম সম্পর্কে ‘ওয়াকিবহাল একটি সূত্রের’ বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইয়াংগনের সাবেক মুখ্যমন্ত্রী ফিও মিন থেইনের কাছ থেকে ৬ লাখ ডলার এবং ১১ দশমিক ৪ কেজি সোনা ঘুষ নেওয়ার মামলায় বুধবার এ রায় এসেছে। ফিও মিন থেইনকে একসময় সু চির উত্তরসূরী হিসেবে বিবেচনা করা হত। গত বছরের অক্টোবরে দেওয়া সাক্ষ্যে তিনি সু চিকে ঘুষ দেওয়ার […]

ময়মনসিংহে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে দুজন নিহত

বুধবার সকাল পৌনে ৯টার দিকে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে উপজেলার বাগুন্দা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে তারাকান্দা থানার ওসি আবুল খায়ের জানান। নিহতদের মধ্যে একজন নারী (৫০), একজন পুরুষ (৩০)। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। ওসি বলেন, যাত্রীবাহী মাইক্রোবাসটি ময়মনসিংহের দিকে আসছিল। ট্রাকটি যাচ্ছিল শেরপুরের দিকে। দুটি যানের মুখোমুখি সংঘর্ষে দুজন ঘটনাস্থলেই নিহত হন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ […]

ভারতে রথযাত্রার মিছিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১১ মৃত্যু

বুধবার স্থানীয় সময় সকালে রাজ্যটির থাঞ্জাবুর জেলায় এ ঘটনা ঘটেছে বলে পুলিশের বরাতে জানিয়েছে এনডিটিভি। পুলিশ জানিয়েছে, কালিমেদুর আপ্পার মন্দিরের যে রথে লোকজন দাঁড়িয়ে ছিলেন তা উচ্চ বিভবের বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে আসলে ঘটনাটি ঘটে। কর্মকর্তারা বলেছেন, “মন্দিরের রথটি বাঁক নেওয়ার সময় কিছুটা বাধার সম্মুখীন হয় আর তখনই সেটি বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে আসে।” নিহতদের মধ্যে দু’টি […]

ঈদযাত্রা: বড় বাস ‘ট্রিপ’ কমাচ্ছে, ছোট বাস তৈরি হচ্ছে

চাঁদ দেখা সাপেক্ষে আগামী সপ্তাহে ৩ মে হতে পারে রোজার ঈদ। তার আগে আগামী বৃহস্পতিবার থেকেই শুরু হবে ঈদযাত্রা, কেননা সাপ্তাহিক ছুটি আর মে দিবসের ছুটি এবার মিলে যাচ্ছে ঈদের ছুটির সঙ্গে। ঈদে প্রধান প্রধান মহাসড়কগুলোতে বিপুল সংখ্যক যাত্রী ও পরিবহন সামলাতে নানা পদক্ষেপ নেওয়ার কথা সড়ক বিভাগ বললেও তাতে আস্থা পাচ্ছে না বড় পরিবহনগুলোর […]

টিভি সূচি (বুধবার, ২৭ এপ্রিল ২০২২)

আইপিএল   গুজরাট টাইটান্স-সানরাইজার্স হায়দরাবাদ, রাত ৮টা টি স্পোর্টস টিভি, স্টার স্পোর্টস ১, গাজী টিভি   চ্যাম্পিয়ন্স লিগ   লিভারপুল-ভিয়ারিয়াল, রাত ১টা সনি টেন ২

লাল ও সাদা বলে আলাদা কোচ চায় ইংল্যান্ড

কিছুদিন আগে ছেলেদের ক্রিকেটে ইংল্যান্ডের ক্রিকেট পরিচালক হিসেবে রব কি এর নিয়োগের পর থেকে সংস্করণ ভেদে আলাদা কোচের বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর মঙ্গলবারের প্রতিবেদনে বলা হয়, ইসিবি এবার আনুষ্ঠানিকভাবে দুই জন নতুন প্রধান কোচের জন্য বিজ্ঞাপন দিয়েছে।  প্রার্থীরা পছন্দের পদে আবেদন করতে পারবেন আগামী ৬ মে পর্যন্ত। প্রথম রাউন্ডের সাক্ষাত্কারের জন্য নির্ধারণ […]

৭ গোলের রোমাঞ্চে সিটির কাছে রিয়ালের হার

ইতিহাদ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রথম লেগে কখনোই এগিয়ে যেতে পারেনি রিয়াল। শুধু লড়ে গেছে পেছন থেকে। শেষ পর্যন্ত ৪-৩ গোলে জিতেছে পেপ গুয়ার্দিওলার দল। কেভিন ডে ব্রুইনের গোলে সিটি এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন গাব্রিয়েল জেসুস। বেনজেমা একটি গোল শোধ দিয়ে আশা জাগালেও ফিল ফোডেনের হেডে আবারও তা মিউয়ে যায়।  তবে […]