৭ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে রিয়ালকে হারাল সিটি

ইতিহাদ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ের প্রথম লেগে ৪-৩ গোলে জিতেছে পেপ গুয়ার্দিওলার দল। (বিস্তারিত আসছে)
হানিফ সংকেতের ঈদের নাটকে চঞ্চল ও মম

ঈদের দিন রাত পৌনে ৯টায় এটিএন বাংলায় নাটকটি প্রচার করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে নির্মতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন। সাভারে ফাগুন অডিও ভিশনের নিজস্ব শুটিং স্পটে নাটকের দৃশ্যধারণ করা হয়েছে। পরিচালনার পাশাপাশি নাটকের সূচনা সংগীতের সুরও করেছেন হানিফ সংকেত। মোহাম্মদ রফিকউজ্জামানের কথায় মেহেদীর সংগীতায়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন শাহীন ও রিয়াদ। চঞ্চল ও মম […]
ঈদযাত্রা: সড়কে অনেক প্রস্তুতি, তবুও শঙ্কা

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম রোববার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, কোভিডের পর এবার ঈদযাত্রায় সড়কে বেশি চাপের আশঙ্কার পাশাপাশি চাপ সামলাতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। “পরিবহন মালিকদের কিছু সুপারিশ ছিল, আমরা সেগুলো বিবেচনায় নিয়েছি। যানজট যাতে সহনীয় পর্যায়ে থাকে, ডেডলক যাতে না থাকে।” তবে এখনও কিছু কিছু জায়গায় সড়ক উন্নয়নের কাজ অসম্পন্ন […]
গবেষণা নিয়ে প্রশ্ন: স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা চায় টিআইবি
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবি স্বাস্থ্যমন্ত্রীর কয়েকটি বক্তব্য খণ্ডন করে বলেছে, “তিনি অন্য যেসব বিষয়ে টিআইবির প্রতিবেদনের সাথে দ্বিমত প্রকাশ করেছেন, সে সম্পর্কে বিস্তারিত বিশ্লেষণসহ টিআইবি মন্ত্রীর সম্মতি সাপেক্ষে তার সাথে সরাসরি আলোচনা করার উদ্যোগ গ্রহণ করবে।” তবে স্বাস্থ্যমন্ত্রী যেভাবে প্রতিবেদনটিকে ‘গুরুত্ব দিয়েছেন’, সেজন্য তাকে ধন্যবাদ জানিয়েছে টিআইবি। গত ১২ এপ্রিল ‘করোনা ভাইরাস সংকট মোকাবিলায় […]
অনৈতিক প্রস্তাবের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে: ঢাবির এমআইএস বিভাগে নিয়োগ স্থগিত

প্রভাষক পদে আবেদনকারী ওই বিভাগের সাবেক এক শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে বুধবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এমআইএস বিভাগের দুজন প্রভাষকের নিয়োগ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “অভিযোগটা খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী সেলে পাঠানো হয়েছে। সিন্ডিকেট সভায় যে দুজন প্রভাষকের নিয়োগ অনুমোদন দেওয়ার কথা ছিল, […]
কোভিড আক্রান্ত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস

মঙ্গলবার অ্যালেন বলেছেন, কোভিড আক্রান্ত হলেও ভাইস প্রেসিডেন্ট হ্যারিসের শরীরে কোনও উপসর্গ নেই।তিনি এখন কোয়ারেন্টিনে থাকবেন এবং নিজের বাসভবনের দফতর থেকেই দায়িত্ব পালন করে যাবেন। ব্যক্তিগত সফরে ব্যস্ত থাকায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বা ফার্স্ট লেডির সংস্পর্শে কমলা হ্যারিস আসেননি। আপাতত বাড়িতে স্বাভাবিক কাজকর্ম চালানোর পর কোভিড পরীক্ষার ফল ‘নেগেটিভ’ এলে তবেই হ্যারিস হোয়াইট হাউজে […]
বৃত্ত ভাঙার জেদ ছিল চ্যাম্পিয়ন অধিনায়ক ইমরুলের

ঢাকা প্রিমিয়ার লিগে মঙ্গলবার মিরপুরে আবাহনীকে ৪ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের ধরা ছোঁয়ার বাইরে নিয়ে গেছে শেখ জামাল। এক ম্যাচ বাকি থাকতেই তারা নিশ্চিত করেছে একদিনের ম্যাচের ক্রিকেটে দেশের সেরা আসরে প্রথমবার ট্রফি জয়। সাদা বলের ক্রিকেটে দেশের সবচেয়ে আকর্ষণীয় দুই টুর্নামেন্টেরই চ্যাম্পিয়ন অধিনায়ক এখন ইমরুল। এবারের বিপিএলে তার নেতৃত্বই শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। […]
কুমিল্লা পাসপোর্ট অফিসে সেবা গ্রহীতাকে ‘পিটুনি’: তদন্তের নির্দেশ

মঙ্গলবার বিকালে কুমিল্লা ১ নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. আব্বাস উদ্দিন স্বতঃপ্রণোদিত হয়ে এই আদেশ দেন। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেনকে তদন্ত করে প্রতিবেদন আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত ১৮ এপ্রিল দুপুরে কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক (ডিডি) তিন সেবা গ্রহীতাকে চেয়ার দিয়ে […]
শূন্যের হ্যাটট্রিক থেকে বেঁচে গেলেও ব্যর্থতার বৃত্তেই কোহলি

আগের দুই ম্যাচে কোহলির যে অভিজ্ঞতা হয়েছিল, এবার গ্লেন ম্যাক্সওয়েল পেলেন সেই তেতো স্বাদ- গোল্ডেন ডাক! আইপিএলে মঙ্গলবার পুনেতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ১৪৪ রান তাড়ায় ফাফ দু প্লেসির সঙ্গে ওপেনিংয়ে নামেন কোহলি। বোল্টের করা প্রথম ওভারের প্রথম তিন বলে তিনি নিতে পারেননি কোনো রান। তৃতীয় বলটিতে অল্পের জন্য বেঁচে গিয়ে পরের বলে অবশ্য দারুণ ফ্লিক […]
‘আপনি পরশ পাথর, আমার জীবনটাই পাল্টে গেল’

মঙ্গলবার প্রধানমন্ত্রী ভূমিহীন-গৃহহীনদের মধ্যে যে ৩৩ হাজার পরিবারকে ঘর বুঝিয়ে দেন, তাদের মধ্যে ছিলেন ফরিদপুরের নগরকান্দার সাবিরুন আক্তার। গণভবনে থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানে যুক্ত হয়ে শেখ হাসিনা নতুন ঘর হস্তান্তরের পাশাপাশি চারটি উপজেলা প্রান্তে থাকা সুবিধাভোগীদের কথা শোনেন। এসময় নগরকান্দার পোড়াদিয়া বালিয়া আশ্রয়ণ প্রকল্পে এক বছর আগে ঘর পাওয়া সাবিরুন বলেন, “চার বছর […]