ক্যাটাগরি

মাস্ক মন বদলাবেন? শঙ্কায় টুইটারের বিনিয়োগকারীরা

এর প্রভাবে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমটির শেয়ারের দাম মাস্কের অধিগ্রহণের চুক্তি ঘোষণার পর সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা কোম্পানি টেসলার প্রধান নির্বাহীর কাছে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার বিক্রি করতে সোমবার রাজি হয় কোম্পানির পরিচালনা পর্ষদ। কিন্তু মাস্কের কাছে এত বেশি নগদ অর্থ আছে কি না, টুইটার কিনে নিতে নগদ ২ হাজার ১০০ কোটি […]

২-০ গোলে জিতে ক্লপ বলছেন, ‘কেবল হাফ-টাইম’

চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রথম লেগে নিজেদের মাঠে বুধবার দারুণ দাপুটে ফুটবল উপহার দেয় লিভারপুল। স্কোরলাইন যা বলছে, ম্যাচ ছিল তার চেয়েও একতরফা। ভিয়ারিয়ালকে বলা যায় তেমন কোনো সুযোগই দেয়নি ক্লপের দল। ভিয়ারিয়াল অবশ্য সুযোগ তেমন একটা নিতেও চায়নি। তারা চেয়েছে খেলাটাকে মন্থর করে দিতে, সময় কাটিয়ে খেলাটাকে টেনে নিতে। প্রথমার্ধে রক্ষণ সামলে প্রতিপক্ষকে স্তিমিত করে […]

ট্রেনের টিকেট কালোবাজারি: গ্রেপ্তার সহজকর্মী চাকরিচ্যুত

গত মঙ্গলবার ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে আটক হওয়ার পর রেজাউল করিম নামের ওই কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে বলে সহজের তরফ থেকে জানানো হয়েছে। বৃহস্পতিবার সকালে র‌্যাবের এক বার্তায় বলা হয়, “রেলওয়ের টিকিট কালোবাজারি চক্রের খোঁজে র‌্যাবের অনুসন্ধানে টিকেট কালোবাজারি চক্রের ‘হোতা’ সিস্টেম ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিমসহ (৩৮) দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১।” বিকালে কারওয়ানবাজারে র‌্যাবের […]

তামিমের আরেকটি সেঞ্চুরি, এনামুল আউট ৯৬ রানে

ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরের শেষ দিনে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে প্রাইম ব্যাংককে দারুণ শুরু এনে দেন অভিজ্ঞ এই দুই ব্যাটসম্যান। ১৩২ বলে ১৩৭ করে আউট হন তামিম, লিস্ট ‘এ’ ক্রিকেটে যা তার ২১তম সেঞ্চুরি। এনামুল ফেরেন ৮৫ বলে ৯৬ রান করে। উদ্বোধনী জুটিতে দুজন তোলেন ১৯১ বলে ২১৫ রান। আগের ম্যাচে দুজনের ২৩৪ রানের […]

মারিউপোলের কারখানার বেসামরিকদের সরানো নিয়ে কাজ চলছে: গুতেরেস

ইউক্রেইনের বন্দরনগরীটির বিশাল ওই কারখানার ভূগর্ভস্থ টানেল ও বাংকারে কয়েক হাজার সামরিক, বেসামরিক ও আহত সেনারা আটকা পড়ে আছে আর তাদের রসদও ফুরিয়ে এসেছে বলে খবর হয়েছে। যুদ্ধে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া মারিউপোল এখন রাশিয়ার বাহিনীগুলোর নিয়ন্ত্রণে আছে। কিন্তু ১১ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত ভূগর্ভস্থ টানেল আর ওয়ার্কশপের গোলকধাঁধায় পূর্ণ আজভস্তাইল ইস্পাত কারখানা এখনও তাদের […]

গরমে প্রাণ জুড়াতে দুই পানীয়

গ্রীষ্মের গরম চরমে উঠেছে। শরীরে ঘাম হচ্ছে প্রচুর; পানির তেষ্টাও পাচ্ছে যখন তখন। রোজার সময় বলে ইফতার পর্যন্ত অপেক্ষা করতে হবেই। তবে যারা রোজা করছেন এবং বয়স ও অন্য কারণে যাদের রোজা করতে হয় না, তারা ইফতারে কিংবা দিনের যে কোনো সময়ে চটজলদি ঘরেই বানিয়ে নিতে পারেন দুটো পানীয়। এই পানীয়গুলো শরীরে পুষ্টি তো দেবেই, […]

নিউ মার্কেটে সংঘর্ষ: নাহিদ হত্যায় ঢাকা কলেজের ৫ ছাত্র গ্রেপ্তার

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হাফিজ আকতার বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান,  ঢাকা বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী আব্দুল কাইয়ুম (২৪), একই বর্ষের  সমাজবিজ্ঞান বিভাগের পলাশ মিয়া (২৪) ও মাহমুদ ইরফান (২৪), বাংলা বিভাগের ফয়সাল ইসলাম (২৪) […]

বোয়ালখালীর খালপাড় থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের বামন খাল থেকে বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করা হয় বলে বোয়ালখালী থানার ওসি আব্দুল করিম জানান। নিহত চালক মো. জাবেদ হোসেনের (৩০) বাড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে। তার শরীরে ধারালো অস্ত্রের জখমের চিহ্ন ছিল এবং অটোরিকশাটি সেখানে পাওয়া যায়নি বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে […]

পাটুরিয়ায় ঈদযাত্রার জট, চাপ বেশি ছোট গাড়ির

শিবালয় উপজেলার এ ঘাটে বৃহস্পতিবার সকাল থেকে ছোট গাড়ির চাপ বেশি বলে বিআইডব্লিউটিসির পাটুরিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মহীউদ্দিন রাসেল জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ২০টি ফেরি দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। কিন্তু ঈদকে সামনে রেখে ঘুরমুখোদের গাড়ির চাপে ঘাট এলাকায় জট তৈরি হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপও বাড়ছে; তবে বড় গাড়ির তেমন চাপ নেই। সরেজমিনে […]

বিধ্বংসী ব্যাটিংয়ে ম্যাচ জিতিয়ে রশিদ বললেন ‘অসম্ভব নয় কিছুই’

ব্যাটিং নিয়ে বেশ কিছু দিন ধরেই কাজ করছেন রশিদ। অলরাউন্ডার হয়ে ওঠার তাড়নার কথাও বলেছেন বারবার। চাওয়া পূরণের পথে থাকার প্রমাণই যেন দিচ্ছেন তিনি এবারের আইপিএলে। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ওয়াংখেড়ে স্টেডিয়ামে বুধবার যখন তিনি উইকেটে যান, গুজরাটের প্রয়োজন তখন ৪ ওভারে ৫৬ রান। সেই সমীকরণ ৩ ওভারে দাঁড়ায় ৪৭ রানে। অষ্টাদশ ওভারে ভুবনেশ্বর কুমারকে চোখধাঁধানো […]