ফেইসবুকের সক্রিয় ব্যবহারকারী আবার বাড়ছে

ফেইসবুকের মূল কোম্পানি মেটা বুধবার জানিয়েছে, এ বছরের প্রথম তিন মাসে তাদের দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা বেড়ে ১৯৬ কোটিতে পৌঁছেছে। মেটার কর্ণধার মার্ক জাকারবার্গ অবশ্য জানিয়েছেন, তার কোম্পানির আয়ের প্রবৃদ্ধি এক দশকের মধ্যে এখনই সবচেয়ে ধীর। গত বছরের শেষ তিন মাসে সামাজিক নেটওয়ার্কিং প্ল্যাটফর্মটি তাদের ইতিহাসে প্রথমবার দৈনিক ব্যবহারকারীর সংখ্যা কমার ঘোষণা দিয়েছিল। তাতে পুঁজিবাজারে […]
ইউক্রেইনে বিদেশি হস্তক্ষেপে ‘ত্বরিত’ প্রতিক্রিয়ার হুমকি পুতিনের

বুধবার সেইন্ট পিটারবুর্গ শহরে রাশিয়ার আইনপ্রণেতাদের সঙ্গে কথা বলার সময় পুতিন এ মন্তব্য করেন বলে বিবিসি জানিয়েছে। তিনি বলেন, “বাইরের কেউ ইউক্রেইনে হস্তক্ষেপের চেষ্টা করলে এবং রাশিয়ার জন্য কৌশলগত হুমকি সৃষ্টি করলে আমাদের প্রতিক্রিয়া হবে বিদ্যুৎ গতির। যে কারও গর্ব থামিয়ে দেওয়ার মতো সব সরঞ্জাম আমাদের আছে। আর আমরা এগুলো নিয়ে বড়াই করব না, প্রয়োজন […]
নারায়ণগঞ্জে ট্রাক দুর্ঘটনায় ৩ শ্রমিকের মৃত্যু

বৃহস্পতিবার ভোরে ঢাকা-গাজীপুর বাইপাস সড়কের জিন্দাপার্ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে হাইওয়ে পুলিশের গাজীপুরের নাওজোর থানার এসআই মো. ফরিদুজামামান জানান। মৃতরা হলেন- জয়পুরহাট জেলার কালায় থানার শিকতা গ্রামের ধানকাটা শ্রমিক আবদুল মজিদ (৪৫), শহিদুল ইসলাম (৫০) ও মো. আয়েদ (৪৫)। এসআই বলেন, তিন শ্রমিক কুমিল্লায় ধানা কাটা শেষে রাতে একটি টিনবোঝাই ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। […]
মসজিদে জমি দিয়েছেন হিন্দু, শ্মশানে মুসলমান

জমিদাতা দুজন হলেন ফকিরহাট আজাহার আলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক প্রণব কুমার ঘোষ এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ফকিরহাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ মিজানুর রহমান। সম্প্রতি জেলায় আয়োজিত এক সাম্প্রদায়িক সম্প্রীতির মিলনমেলায় বিষয়টি আলোচনায় এলে ব্যাপকভাবে প্রচার হয়। ফকিরহাটের উপর দিয়ে কয়েক বছর আগে খুলনা-মাওয়া মহাসড়ক চালু হলে ফকিরহাট সদর ইউনিয়নের আট্টাকি […]
ডেনিশ যুবরাজ্ঞীকে মনের কথা বলতে পেরে খুশি উপকূলবাসী

বুধবার সকাল সোয়া ১০টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এসে সুন্দরবন সংলগ্ন দারিদ্রপীড়িত মানুষের সঙ্গে প্রায় সাত ঘণ্টা সময় কাটান মেরি। উপজেলার কুলতলী গ্রামের পুষ্প রানী মণ্ডল বলেন, “রাজকুমারীর আগমনে আমরা খুবই খুশি। রাজকুমারীকে বলেছি কুলতলী খাল খননের ফলে এলাকায় মিষ্টি পানির যোগান বেড়েছে। খালের মিষ্টি পানির বদৌলতে এক ফসলের পরিবর্তে এখন দুটো ফসল হচ্ছে- এসব […]
পিঙ্ক লেডি পুরস্কারজয়ী বাংলাদেশের ছবিগুলো
নিউজ ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম Published: 28 Apr 2022 08:49 AM BdST Updated: 28 Apr 2022 01:58 PM BdST পিঙ্ক লেডি ফুড ফটোগ্রাফার অব দ্য ইয়ার প্রতিযোগিতার এবারের আসরে চারটি বিভাগে সেরার পুরস্কার জিতেছেন বাংলাদেশের আলোকচিত্রীরা। ইংল্যান্ডের ফুড অ্যাওয়ার্ডস কোম্পানির এ আয়োজন ইতোমধ্যে খাবার বিষয়ে সবচেয়ে বড় আলোকচিত্র প্রতিযোগিতার নাম কুড়িয়েছে। আয়োজকরা জানিয়েছেন, বিশ্বের […]
টিভি সূচি (বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২)

আইপিএল দিল্লি ক্যাপিটালস-কলকাতা নাইট রাইডার্স, রাত ৮টা টি স্পোর্টস, গাজী টিভি, স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ২ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শেখ জামাল ধানমণ্ডি ক্লাব-লেজেন্ডস অব রূপগঞ্জ, সকাল ৯টা টি স্পোর্টস টিভি, টি স্পোর্টস ডিজিটাল আবাহনী লিমিটেড-রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, সকাল ৯টা প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব-গাজী গ্রুপ ক্রিকেটার্স, সকাল […]
ভিয়ারিয়ালের দেয়াল ভেঙে ফাইনালের পথে লিভারপুল

অ্যানফিল্ডে সেমি-ফাইনালের প্রথম লেগে বুধবার রাতে ২-০ গোলে জিতেছে ছয়বারের ইউরোপ চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন সাদিও মানে। শেষ ষোলোয় ইউভেন্তুস ও কোয়ার্টার-ফাইনালে বায়ার্ন মিউনিখকে বিদায় করে দেওয়া ভিয়ারিয়ালের ওপর শুরু থেকে প্রবল চাপ তৈরি করে লিভারপুল। দ্বাদশ মিনিটে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগও পেয়ে যায় তারা; কিন্তু ডান দিক থেকে […]
বাসের ধাক্কায় কভার্ডভ্যানের নিচে পড়ে বাইক আরোহী নিহত
প্রতীকী ছবি নিহতের নাম স্বপন (২৬)। বুধবার রাত ১০টার দিকে আহত হওয়ার পর রাত ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মোটর সাইকেলটি চালাচ্ছিলেন সবুজ নামে এক যুবক, যিনি স্বপনেরই বন্ধু। তিনি নিজেও আহত হয়েছেন। সবুজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা দুজন মাতুয়াইল থেকে ডেমরা স্টাফ কোয়ার্টার হয়ে দক্ষিণ বাড্ডা […]
দঙ্গলকেও ছাড়িয়ে যাচ্ছে ‘কেজিএফ ২’

টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, ‘কেজিএফ ২’র হিন্দি সংস্করণ মুক্তির দ্বিতীয় সপ্তাহের মধ্যেই ৩৩০ কোটি রুপি আয় করেছে। মুক্তির ত্রয়োদশ দিনে আয় ছিল ৭ কোটি রুপি। বক্স অফিস ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, এভাবে এগোতে থাকলে অচিরেই হিন্দি সিনেমার ‘বক্স অফিস চ্যাম্পিয়ন’ অভিনেতা আমির খানের ‘দঙ্গল’কে ছাড়িয়ে যাবে এ সিনেমা। সুপারহিট তকমা পাওয়া ‘কেজিএফ ২’র হিন্দি সংস্করণটি ইতোমধ্যে […]