মন্দা কাটলেও কারিগর সংকটে চাপ দর্জিপাড়ায়

আগের বছরগুলোর মতই এবার ঈদের আগে প্রচুর অর্ডার এসেছে, কিন্তু কারিগরের অভাবে অনেক কাজ নিতে পারেননি কাটিং মাস্টার ও দোকান মালিকরা। টেইলার্স মালিকরা বলছেন, গত দুই বছরে কোভিডের কারণে সেলাইয়ের কাজ চুকিয়ে অনেক কারিগর পেশা পরিবর্তন করেছেন। ফলে মহামারীর ধাক্কা কিছুটা সামলে উঠলেও পুরনো ছন্দ ফেরেনি পুরোপুরি। ঈদে নির্দিষ্ট সময়ের মধ্যে পোশাক ডেলিভারি দেওয়ার তাগাদা […]
বন্দরে দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

বুধবার দুপুরে বন্দরের ১৩ নম্বর জেটিতে দাঁড়ানো একটি বিদেশি জাহাজে দুর্ঘটনার পর ওই শ্রমিক বিকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে পুলিশ জানিয়েছে। নিহত শ্রমিকের নাম আমিন উল্লাহ (৫৫)। তিনি নগরীর বন্দর থানাধীন ফকিরহাট এলাকার ৩ নম্বর বড়বাড়িতে থাকতেন। তবে তার বাড়ি ফেনী জেলার দাগনভূইয়া এলাকায়। চট্টগ্রাম নৌপুলিশের ওসি মিজানুর রহমান বলেন, […]
শিমুলিয়া-বাংলাবাজার ফেরি চলছে রাতেও

বুধবার সারাদিন নয়টি ফেরি চলেছে শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাঝিরকান্দি রুটে। তবে সন্ধ্যার পর তিনটি বন্ধ রেখে ছয়টি চালু রাখা হয়েছে। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল আহমেদ বুধবার রাতে একথা জানান। পদ্মা সেতুর খুঁটির সঙ্গে কয়েকবার ফেরির ধাক্কা লাগার পর গত বছরের ১৮ অগাস্ট থেকে এই পথে পদ্মা সেতু অতিক্রম করে ফেরি চলাচল বন্ধ হয়। […]
শেষ ৪ বলে ৩ ছক্কায় দলকে জেতালেন রশিদ খান

আইপিএলে বুধবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে রশিদ সাত নম্বরে যখন ব্যাটিংয়ে নামেন, ১৯৬ রানের লক্ষ্য তাড়ায় শেষ ৪ ওভারে গুজরাট টাইটান্সের দরকার ছিল ৫৬ রান। রাহুল তেওয়াতিয়ার সঙ্গে রশিদের ২৪ বলে অবিচ্ছিন্ন ৫৯ রানের বিস্ফোরক জুটিতে শেষ বলে গুজরাট জিতে যায় ৫ উইকেটে। বোলিংয়ে ৪ ওভারে ৪৫ রান দিয়ে উইকেটশূন্য থাকায় ম্যাচের প্রথম ভাগে রশিদ ছিলেন […]
মারামারির পর ভোট ‘পুনর্গণনা’ শেষে সুপ্রিম কোর্ট বারের সম্পাদক পদে দুলালকে বিজয়ী ঘোষণা

বুধবার বিকালে বিএনপি সমর্থক আইনজীবীদের বিরোধিতা এবং মারামারির পর ব্যালট রাখার কক্ষে অবস্থান নেন সমিতির বিদায়ী সহসভাপতি মো. অজি উল্লাহর নেতৃত্বে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা। নিজেকে নির্বাচন পরিচালনা উপ-কমিটির নতুন আহ্বায়ক হিসেবে পরিচয় দিয়ে রাত ১০টায় ভোট পুনর্গণনার ফল ঘোষণা করেন অজি উল্লাহ। তিনি জানান, আবদুর নুর দুলাল ২ হাজার ৮৯১ ভোট পেয়েছেন, অন্যদিকে তার […]