ক্যাটাগরি

জাফলংয়ে পর্যটকের উপর হামলা: টিকিট ফ্রি হলো এক সপ্তাহ

বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসক মো. মজিবর রহমান সাংবাদিকদের এ কথা জানান। এর আগে দুপুরে গোয়াইনঘাট উপজেলার এই পর্যটন কেন্দ্রে ঈদে বেড়াতে যাওয়া পর্যটকদের উপর প্রশাসন নিযুক্ত কয়েকজন স্বেচ্ছাসেবক হামলা চালিয়েছে। এখানে প্রবেশ করার জন্য প্রত্যেক পর্যটককে ১০ টাকা দিয়ে টিকিট কিনতে হয়। মজিবর রহমান সাংবাদিকদের বলেন, পর্যটকদের উপর হামলার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ […]

ঈদের পর প্রথম দিনে ব্যাংকে গ্রাহক কম

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ঢাকার বিভিন্ন ব্যাংকের শাখায় ঘুরে মানুষের আনাগোনা বেশ কম দেখা যায়। কেন্দ্রীয় ব্যাংকসহ শাখা ব্যাংকগুলোতে ছিল ঈদের আমেজ, কাজের চাপও ছিল কম। সকাল সাড়ে ১০টায় দি সিটি ব্যাংক লিমিটেডের মগবাজার শাখায় টাকা তোলা এবং জমা দেওয়ার কাউন্টারে মাত্র দুইজন গ্রাহককে দেখা যায়। বেলা সাড়ে ১১টায় সোনালী ব্যাংকের অগ্রণী […]

ডাচ-বাংলার এটিএমে টাকা মিলবে না ৩ দিন

ডাচ-বাংলা ব্যাংকের ফেইসবুক পেইজে এক ‘ডাউনটাইম নোটিসে’ জানানো হয়েছে, বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে রোববার রাত ১২টা পর্যন্ত গ্রাহকরা এসব সেবা পাবেন না। এ ছাড়া বৃহস্পতিবার মধ্যরাত থেকে শনিবার দুপুর ১২টার পর্যন্ত ৩৬ ঘণ্টা ডাচ-বাংলা ব্যাংকের পিওএস সেবাও বন্ধ থাকবে। অর্থাৎ এই সময়ে গ্রাহকরা কেনাকাটা করে ডাচ-বাংলা ব্যাংকের পিওএস মেশিনে কার্ড ব্যবহার করে দাম পরিশোধ […]

নির্মাতাদের বিজ্ঞাপনী আয়ের ভাগ দেবে টিকটক

টিকটকের সাম্প্রতিক পরিকল্পনার সঙ্গে ইউটিউবের ব্যবসা কাঠামোর মিল রয়েছে বলে উঠে এসেছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদনে। পরিকল্পনা কার্যকর হলে সরাসরি টিকটক থেকে উল্লেখযোগ্য পরিমাণ আয়ের পথ তৈরি হবে নির্মাতাদের জন্য। টিকটক কনটেন্ট নির্মাতাদের সঙ্গে বিজ্ঞাপনী আয় ভাগাভাগির নতুন প্রকল্পটির নাম দিয়েছে ‘টিকটক পালস’। এই প্রকল্পে টিকটকের শীর্ষ ৪ শতাংশ ভিডিওর পাশেই থাকবে বিজ্ঞাপন। তবে, এই […]

বাগেরহাটে ডায়রিয়া: হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের

হাসপাতালে প্রতিদিন গড়ে ১৫ থেকে ৩৫ জন রোগী ভর্তি হচ্ছে বলে ডায়রিয়া ওয়ার্ডের সেবিকা নাসরিন সুলতানা জানিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে গিয়ে বাগেরহাট সদর হাসপাতালের ছয় শয্যার ডায়রিয়া ওয়ার্ডে কোনো শয্যা খালি পাওয়া যায়নি। শয্যা সংকট থাকায় সেখানে ১০টি শয্যা বাড়ানো হয়েছে। তাছাড়া একটি নতুন ওযার্ড খোলা হয়েছে। হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া রোগীর স্বজন আসমা বেগম […]

নাহিদকে রড দিয়ে পেটান সিয়াম: র‌্যাব

সিয়ামসহ তিনজনকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার ঢাকায় সংবাদ সম্মেলনে ঘটনার এই বিবরণ তুলে ধরেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। সিসিটিভি ভিডিওর বরাতে তিনি বলেন, “ভিডিওতে দেখা গেছে, সিয়াম রড দিয়ে নাহিদকে পেটাচ্ছিলেন। পরে ইমন এসে কোপায়।” ইমনকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়ে মঈন বলেন, “আমাদের গোয়েন্দা শাখাসহ বিভিন্ন ইউনিট এ ব্যাপারে […]

অফ স্পিনে কোহলির ভোগান্তি দেখে উদ্বিগ্ন বিশপ

এবারের আইপিএলে ১১ ইনিংসে কোহলির ফিফটি কেবল একটি। সেটিও পান দশম ম্যাচে এসে। ৫৮ রানের ইনিংসটিতে তিনি বল খেলেন ৫৩টি। মন্থর সেই ইনিংস দলের কোনো কাজে আসেনি। এখন পর্যন্ত তিনি ২১৬ রান করেছেন ১১১.০৯ স্ট্রাইক রেটে, আসরে অন্তত ১৫০ রান করা ব্যাটসম্যানদের মধ্যে যা তৃতীয় সর্বনিম্ন।   চেন্নাই সুপার কিংসের বিপক্ষে বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের এই […]

টাঙ্গাইলে তুচ্ছ ঘটনায় বৃদ্ধকে ‘গলাটিপে’ হত্যার অভিযোগ

উপজেলার বহুরিয়া ইউনিয়নের বহুরিয়া মাঝিপাড়া গ্রামে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে মির্জাপুর থানার এসআই মোশারফ হোসেন জানান। নিহত সাধন রাজবংশী (৬২) ওই এলাকার বাসিন্দা। এ বিষয়ে নিহতের ছেলে রিপন রাজবংশী বলেন, সুশীল পাল তাদের প্রতিবেশী। বুধবার সন্ধ্যায় মুষলধারে বৃষ্টি হলে সুশীলের চাল ও বাড়ির পানি তাদের [রিপন] বাড়ির ভেতরে দিয়ে প্রবাহিত […]

ঈদের পর লেনদেন কমেছে পুঁজিবাজারে

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ৪৬৮ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৮৫ দশমিক ৫৮ শতাংশ কম। ঈদের ছুটির আগে সবশেষ কার্যদিবসে গত বৃহস্পতিবার হাতবদল হয় ৮৬৯ কোটি ৮১ লাখ টাকার শেয়ার। এবার ঈদে ২ থেকে ৪ মে তিন দিন ছিল সরকারি ছুটি। তার আগে ১ মে শ্রমিক দিবসের ছুটি এবং […]

বিরোধীরা আমার চরিত্র হননের ষড়যন্ত্র করছে: ইমরান খান

পাকিস্তানের ‘দ্য ডন’ পত্রিকা জানায়, বুধবার হাম নিউজে অভিনেতা শান শাহিদকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান এই অভিযোগ করেন। মার্কেটিং কোম্পানিগুলোকে রাজনীতিতে কাজে লাগানো নিয়ে তাকে প্রশ্ন করা হয়েছিল। এর জবাবেই ইমরান তার চরিত্র হননের প্রসঙ্গ টানেন। তিনি বলেন, “আমাকে মাফিয়াদের মোকাবেলা করতে হয়েছে। সবচেয়ে বড় মাফিয়া হল শরিফ মাফিয়া […] তারা সবসময়ই ব্যক্তিগত পর্যায়ে আমাকে আক্রমণ […]