ক্যাটাগরি

হাজী সেলিমের বিদেশ যাওয়া-আসা আইন মেনে: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্ষমতাসীন দলের এই সংসদ সদস্য থাইল্যান্ড থেকে ফিরে আসার পর বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তার যাতায়াতের ব্যাখ্যা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, “তিনি (হাজী সেলিম) ইমার্জেন্সি চিকিৎসার জন্য ব্যাংকক গিয়েছিলেন, আবার ফিরেও এসেছেন। “আইনগতভাবে যতটুকু প্রশ্ন আসে, হাই কোর্ট থেকে তার যে এটা (রায়) করেছিলেন, সেগুলো তিনি সামনে রেখে গিয়েছেন।” আওয়ামী লীগ সংসদ সদস্য সেলিম […]

যুদ্ধের বাজারে সার সরবরাহ অব্যাহত রাখতে কানাডাকে অনুরোধ

কানাডার রাষ্ট্রদূত লিলি নিকোলস বৃহস্পতিবার সচিবালয়ে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তাকে এই অনুরোধ জানানো হয়।   কৃষিমন্ত্রী পরে সাংবাদিকদের বলেন, দুদেশের বর্তমান সম্পর্ক নিয়ে এবং আগামীতে বাংলাদেশ-কানাডা কীভাবে এগিয়ে যাবে, সেসব বিষয়ে তারা কথা বলেছেন। বিশ্বে খাদ্য সঙ্কট দেখা দিলে কানাডার তরফ থেকে অগ্রাধিকার ভিত্তিতে খাদ্যশস্য সরবরাহ করার প্রতিশ্রুতি পাওয়ার কথাও বলেন […]

আমরা সেরাটা খেলতে পারিনি: গুয়ার্দিওলা

রিয়াল মাদ্রিদের বিপক্ষে সেমি-ফাইনালের প্রথম লেগে ৪-৩ গোলে জয়ের পর বুধবার সান্তিয়াগো বের্নাবেউয়ে ফিরতি লেগেও জয়ের সুবাস পাচ্ছিল সিটি। ৭৩তম মিনিটে দলকে এগিয়ে নেন রিয়াদ মাহরেজ। ৮৯ মিনিট পর্যন্ত দুই লেগ মিলিয়ে তারা এগিয়ে ৫-৩ গোলে। এরপরই গড়বড় হয়ে যায় সবকিছু। নির্ধারিত সময়ের শেষ মিনিটে ম্যাচে সমতা টানেন রদ্রিগো। দ্বিতীয়ার্ধে বদলি নামা এই ব্রাজিলিয়ান উইঙ্গার […]

বাংলাদেশ সফরের আগে শ্রীলঙ্কা দলকে সিলভারউডের বার্তা

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী রোববার ঢাকায় পৌঁছাবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এর আগে বৃহস্পতিবার দলের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন সিলভারউড। এপ্রিলের শুরুর দিকে দুই বছরের জন্য লঙ্কানদের দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল তার প্রথম সংবাদ সম্মেলন। গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে অধারাবাহিক শ্রীলঙ্কা। পারফরম্যান্সে স্থিতিশীলতা আনতে চান নতুন কোচ। গত অ্যাশেজে ভরাডুবির […]

৫ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে সু চির আপিল খারিজ

আপিল প্রক্রিয়া সম্পর্কে অবগত একটি সূত্র জানায়, বুধবার আপিলটি করার সঙ্গে সঙ্গেই আদালত তা খারিজ করেছে। দুই পক্ষের যুক্তিতর্কের শুনানি ছাড়াই আপিলটি খারিজ করা হয়। ১১ টি দুর্নীতি মামলার মধ্যে প্রথম মামলার রায়ে গত সপ্তাহে সু চি দোষী সাব্যস্ত হন। তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারে সামরিক অভ্যুত্থনে ক্ষমতাচ্যুত হয় সু […]

নর্থ সাউথের চেয়ারম্যানসহ ৬ জনের নামে অর্থ আত্মসাতের মামলা

দুদকের উপ-পরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারী বৃহস্পতিবার ঢাকায় এ মামলা করেন বলে কমিশনের মহাপরিচালক সাঈদ মাহবুব খান জানান। মামলার আসামরি হলেন- নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, বোর্ডের চার সদস্য এম এ কাশেম, বেনজীর আহমেদ, রেহানা রহমান, মোহাম্মদ শাহজাহান এবং আশালয় হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিন মো. হিলালী। এজাহারে বলা […]

ফেনী শহর যুবদলের সভাপতি গ্রেপ্তার

শহরের পুরাতন পুলিশ কোয়াটার এলাকা থেকে র‍্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে বুধবার রাতে জাহিদকে গ্রেপ্তার করে বলে ফেনী থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান।  গ্রেপ্তার জাহিদের বাড়ি ওই এলাকায়। জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খোন্দকার জানান, বুধবার রাত ১২টার দিকে জাহিদকে সাদা পোশাকের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে সামাজিক […]

ঘূর্ণিঝড়ের শঙ্কায় আগাম প্রস্তুতির কথা জানালেন প্রতিমন্ত্রী

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, “গতকাল (বুধবার) জানতে পেরেছি, ভারত মহাসাগরের আন্দামান দ্বীপপুঞ্জের কাছে একটি সাইক্লোনিক সিস্টেম ডেভেলপ করছে। “সেটি হয়ত লঘুচাপে রূপান্তরিত হবে, যেটাকে আমরা লো-প্রেশার বলি। এরপর ধীরে ধীরে এটা সুস্পষ্ট লঘুচাপের রূপ ধারণ করবে। এরপর ১১ তারিখের দিকে নিম্নচাপে রূপান্তরিত হয়ে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ে রূপান্তর হওয়ার আশঙ্কা করা […]

মে মাসে ১২ কেজি এলপিজির দাম কমল ১০০ টাকা

তাতে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি এলপিজির সিলিন্ডারের সর্বোচ্চ খুচরা মূল্য গত মাসের চেয়ে ১০৪ টাকা দাম কমে ১৩৩৫ টাকা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের পক্ষ থেকে মে মাসের জন্য এলপিজির এই নতুন দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে, যা এদিন সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। বিইআরসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের কোম্পানি আরামকোর […]

‘রুশ জেনারেলদের মারতে’ ইউক্রেইনকে সাহায্য করছে মার্কিন গোয়েন্দারা

ইউক্রেইনীয় কর্মকর্তাদের দাবি, যুদ্ধক্ষেত্রে তারা আনুমানিক ১২ জন রুশ জেনারেলকে হত্যা করেছেন।  তাদের দাবিকৃত এ সংখ্যা সামরিক বিশ্লেষকদের বিস্মিত করেছে বলে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন গোপনে যুদ্ধক্ষেত্রের তাৎক্ষণিক তথ্য ইউক্রেইনীয়দের সরবরাহ করছে আর দেশটির এ উদ্যোগের কারণেই রুশ জেনারেলদের লক্ষ্য করে হামলা চালানো সম্ভব হচ্ছে। ওই কর্মকর্তারা […]