ক্যাটাগরি

হাজী সেলিমের বিদেশ যাওয়া-আসা আইন মেনে: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্ষমতাসীন দলের এই সংসদ সদস্য থাইল্যান্ড থেকে ফিরে আসার পর বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তার যাতায়াতের ব্যাখ্যা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, “তিনি (হাজী সেলিম) ইমার্জেন্সি চিকিৎসার জন্য ব্যাংকক গিয়েছিলেন, আবার ফিরেও এসেছেন।

“আইনগতভাবে যতটুকু প্রশ্ন আসে, হাই কোর্ট থেকে তার যে এটা (রায়) করেছিলেন, সেগুলো তিনি সামনে রেখে গিয়েছেন।”

আওয়ামী লীগ সংসদ সদস্য সেলিম শনিবার থাইল্যান্ডে যান। বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরে আসেন।

দুর্নীতির মামলায় হাই কোর্টের রায়ে ১০ বছর দণ্ডিত হাজি সেলিমের বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ ছিল। ঈদের পর তিনি আত্মসমর্পণ করবেন বলে তার আইনজীবী জানিয়েছিলেন।

হাজী সেলিমের এমপি পদের কী হবে?

হাজি সেলিম বিদেশ গেলেন কোন আইনে, প্রশ্ন রিজভীর

আলোচনার মধ্যেই দেশে ফিরলেন হাজী সেলিম
 

হাজী সেলিম। ফাইল ছবি

হাজী সেলিম। ফাইল ছবি

তার মধ্যে এই বিদেশযাত্রায় তার পালানোর গুঞ্জন ছড়িয়ে পড়ে। দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, সাজাপ্রাপ্ত হাজী সেলিমের বিদেশ যাওয়ার ‘আইনি কোনো সুযোগ নেই’।

অন্যদিকে দণ্ডিত খালেদা জিয়া যেখানে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি পাচ্ছে না, তখন হাজী সেলিমের যাওয়া নিয়ে প্রশ্ন তোলেন বিএনপি নেতারা।

হাজী সেলিম এভাবে বিদেশ যেতে পারেন কি না- সাংবাদিকদের প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ভারডিক্ট হয়েছে, কিন্তু অফিসিয়ালি সেটা ইমপ্লিমেন্ট হওয়ার আগেই তিনি গিয়েছেন, আবার ফিরেও এসেছেন।”

এদিকে হাজী সেলিম আদালতে আত্মসমর্পণ কবে করছেন- এই প্রশ্নে তার ব্যক্তিগত সচিব মহিউদ্দিন মাহমুদ বেলাল বলেছেন, আইনজীবী যখন বলবেন, তখন।

তার আইনজীবী প্রাণ নাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রশ্নে বলেন, আত্মসমর্পণের দিন এখনও ঠিক হয়নি।

“নির্ধারিত তারিখ আগামী ২৪ মের মধ্যে যে কোনো একটি দিন তিনি ঢাকার ৭ নম্বর বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করবেন। টেলিভিশনে দেখাচ্ছে ১৬ মে তারিখে নাকি আত্মসমর্পণ করা হবে। তা ঠিক নয়। তারিখ এখনও ঠিক হয়নি। তারিখ ঠিক হলে আপনি জানতে পারবেন।”

হাজী সেলিমের এমপি পদের কী হবে?

হাজী সেলিমের ১০ বছরের দণ্ড বহাল