ক্যাটাগরি

চীনে ভবনের ধ্বংসস্তুপে আটকা পড়া নারী ৬ দিন পর উদ্ধার

স্থানীয় সময় বুধবার মধ্যরাতের পর ওই নারীকে ধ্বংসস্তুপ থেকে টেনে বের করে উদ্ধারকারীরা। ওই সময় তার চেতনা ছিল এবং কীভাবে তাকে নিরাপদে বের করা যাবে সে বিষয়ে তিনি উদ্ধারকারীদের পরামর্শও দিয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। চাংশা নগরীতে গত শুক্রবার ওই আবাসিক ভবনটি বিধ্বস্ত হয়। এ ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিবিসি জানায়, ভবন ধসের […]

ঈদের তৃতীয় দিনে দশ জেলায় সড়কে ঝরল ১৪ প্রাণ

বৃহস্পতিবার নোয়াখালী, নারায়ণগঞ্জ, পঞ্চগড়, জয়পুরহাট, গোপালগঞ্জ, কুমিল্লা, খুলনা, পাবনা, ময়মনসিংহ ও চাঁদপুরে এসব দুর্ঘটনা ঘটে। নোয়াখালী নোয়াখালী সদরে সোনাপুর-সুবর্ণচর সড়কে ফিরিঙ্গি রাস্তার মোড়ে ট্রাক চাপায় প্রাণ হারিয়েছেন এক অটোরিকশার দুই যাত্রী। আহত হয়েছেন ওই অটোরিকশার অপর চার যাত্রী। নিহতরা হলেন সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের সাহাব উদ্দিনের ছেলে মো. সবুজ (৪৫) ও জোবায়েদা আক্তার (৩৬)।  আহত […]

বৃষ্টির আভাস শুক্রবারও

বৃস্পতিবার ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, চট্টগ্রাম, সন্দ্বীপ, সীতাকুন্ডু, রাঙ্গামাটি, কুমিল্লা, কুমিল্লা, চাঁদপুর, মাইজদী কোর্ট, হাতিয়া, কক্সবাজার, কুতুবদিয়া, টেকনাফ, শ্রীমঙ্গল, দিনাজপুর, সৈয়দপুর, খুলনা ও খেপুপাড়ায় বৃষ্টি হয়েছে। টানা কয়েকদিন ধরে অধিকাংশ এলাকায় অস্থায়ী দমকাসহ বজ্রবৃষ্টি রয়েছে। আবহাওয়াবিদ বজলুর রশীদ জানান, শুক্রবারও ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের […]

বাংলাদেশ নিয়ে আরএসএফের প্রতিবেদন ‘বিদ্বেষপ্রসূত’ তথ্যমন্ত্রী

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামে নিজ বাসায় সাংবাদিকদের সংগঠনটি সম্পর্কে তিনি বলেন, “একটি প্যারিস বেইজড অর্গানাইজেশন। এই সংস্থা সবসময় বাংলাদেশের প্রতি বিদ্বেষ পোষণ করে।” ওই প্রতিবেদন প্রত্যাখান করে তথ্যমন্ত্রী বলেন, “সংস্থাটি বাংলাদেশের গণমাধ্যম নিয়ে অসত্য, ভুল ও মনগড়া রিপোর্ট করে।” ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আরএসএফ সংবাদ মাধ্যমের স্বাধীনতার যে সূচক প্রকাশ করেছে, তাতে বাংলাদেশের ১০ […]

ঈদে সিরাজগঞ্জের গ্রামে ঐতিহ্যবাহী ‘পিটুলী’ নিমন্ত্রণ

সিরাজগঞ্জের কাজিপুরসহ যমুনা নদীর চরাঞ্চলে এখনও ঐতিহ্যবাহী এ খাবারের প্রচলন রয়েছে। বিয়ে, আকিকাসহ নানা উৎসবে এর আয়োজন করা হয়। গ্রামের মানুষ সামিয়ানা টাঙ্গিয়ে মাটিতে চট বিছিয়ে পিটুলি খেতে বসে। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, ধনী-গরিব সবাই চটে খেতে বসে। আগের দিনে কলাপাতায় খেলেও এখন খাওয়া হয় প্লাস্টিকের প্লেটে। ঈদের দ্বিতীয় দিন বুধবার দুপুরে কাজিপুর উপজেলার গান্ধাইল গ্রামে […]

রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা জাপানের

লন্ডন সফরে থাকাকালে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এই নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন। এই নতুন নিষেধাজ্ঞার আওতায় আরও ১৪০ রুশ নাগরিকের সম্পদ জব্দ করাসহ রপ্তানি নিষিদ্ধের তালিকাভুক্ত করা হচ্ছে রাশিয়ার প্রায় ৭০ টি সামরিক ফার্মকে। এর আগে ইউক্রেইনে আগ্রাসনের জেরে রাশিয়া থেকে কয়লা আমদানি নিষিদ্ধ করেছিল জাপান। রাশিয়ার আটজন কূটনীতিককেও বহিষ্কার করেছিল টোকিও। রাশিয়া একদিন আগেই […]

৪০০ ছক্কার মাইলফলক ছুঁয়ে ওয়ার্নারের ৯২

আইপিএলে বৃহস্পতিবার সেঞ্চুরি না পেলেও আরেকটি অর্জন অবশ্য ধরা দিয়েছে ওয়ার্নারের ব্যাটে। টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০ ছক্কার মাইলফলক স্পর্শ করেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। দিল্লি ক্যাপিটালসের হয়ে ৫৮ বলে তার অপরাজিত ৯২ রানের ইনিংসটি গড়া ১২ চার ও ৩ ছক্কায়। তার পুরনো দল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাইলফলক ছুঁতে ওয়ার্নারের প্রয়োজন ছিল ২ ছক্কা। অষ্টম ওভারে এইডেন মারক্রামের […]

‘আমি তোর মা, আর মারিস না বাবা, মরে যাবোরে’

ঈদের দিন মঙ্গলবার দিনাজপুর শহরের বড়বন্দর এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও ওই বৃদ্ধা নারীর স্বজনরা জানিয়েছেন। গ্রেপ্তার রাজিব আলী ডন নীলফামারীর সৈয়দপুরে ন্যাশনাল ব্যাংকে জ্যেষ্ঠ কর্মকর্তা পদে চাকরিরত আছেন। প্রায় ৭৫ বছর বয়সী অবসরপ্রাপ্ত এই শিক্ষিকাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  নির্যাতনের শিকার বৃদ্ধা সাংবাদিকদের বলেন, […]

চোটে ছিটকে গেলেন পিকে

এক বিবৃতিতে বৃহস্পতিবার কাতালান ক্লাবটি পিকের চোটের কথা জানায়। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলে বার্সেলোনার হয়ে ৩৯ ম্যাচ খেলেন পিকে। সবশেষ গত রোববার রিয়াল মায়োর্কার বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচেও মাঠে ছিলেন। পিকের সেরে উঠতে কতটা সময় লাগতে পারে, নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করেনি বার্সেলোনা। এরই মধ্যে লিগ শিরোপা নিশ্চিত করে ফেলেছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা […]

পদ্মা সেতু উদ্বোধন জুনে, জানালেন সেতুমন্ত্রী

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নিজ বাড়িতে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, “পদ্মা সেতু উদ্বোধনের তারিখ পেছানো হয়নি। আগামী জুনেই পদ্মা সেতু উদ্বোধন করা হবে।” এর আগে ৪ এপ্রিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রীকে উদ্ধৃত করে জুনেই পদ্মা সেতু উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানানো […]