বৃহস্পতিবার নোয়াখালী, নারায়ণগঞ্জ,
পঞ্চগড়, জয়পুরহাট, গোপালগঞ্জ, কুমিল্লা, খুলনা, পাবনা, ময়মনসিংহ ও চাঁদপুরে এসব
দুর্ঘটনা ঘটে।
নোয়াখালী
নোয়াখালী সদরে সোনাপুর-সুবর্ণচর
সড়কে ফিরিঙ্গি রাস্তার মোড়ে ট্রাক চাপায় প্রাণ হারিয়েছেন এক অটোরিকশার দুই যাত্রী।
আহত হয়েছেন ওই অটোরিকশার অপর চার যাত্রী।
নিহতরা হলেন সুবর্ণচর
উপজেলার চরবাটা ইউনিয়নের সাহাব উদ্দিনের ছেলে মো. সবুজ (৪৫) ও জোবায়েদা আক্তার
(৩৬)।
আহত হয়েছেন সুমনা
আক্তার সুবর্ণা (১৮), মনছুরা (৩৫), মো. ইউসুফ (৪৫) ও আবদুল্লাহ (৪০)।
সুধারাম মডেল থানার ওসি
মো. আনোয়ারুল ইসলাম জানান, জেলা শহর মাইজদী থেকে মেয়ের বিয়ের সাজের জিনিসপত্র কিনে
অটোরিকশায় সুবর্ণচরে বাড়ি ফিরছিলেন সবুজ ও জোবায়েদাসহ ছয়জন।
“পথে সুবর্ণচর ও সদর
উপজেলার সীমান্তবর্তী সোনাপুর-সুবর্ণচর সড়কের ফিরিঙ্গি রাস্তার মোড়ে একটি
দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়।”
আহতদের মধ্যে দুইজনকে
ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের
আড়াইহাজারে নরসিংদী-মদনগঞ্জ সড়কের ব্রাহ্মন্দী এলাকায় প্রাইভেটকার চাপায় দুই
মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আড়াইহাজার থানার ওসি
আনিচুর রহমান মোল্লা জানান, বিকালে মদনপুরের দিক থেকে আসা প্রাইভেটকার ও
মোটরসাইকেল দ্রুতগতিতে আসছিল। ব্রাহ্মন্দী এলাকায় মোটরসাইকেলটি ডানদিক দিয়ে
প্রাইভেটকারটিকে ওভারটেক করার সময় প্রাইভেটকারের ধাক্কার সড়কে ছিটকে পড়ে। এতে প্রাইভেটকার
চাপায় দুই মোটরসাইকেল আরোহী লাদেন (১৮) ও হৃদয় (রিয়াদ) (২০) আহত হন।
আড়াইহাজার উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পঞ্চগড়
পঞ্চগড়ের দেবীগঞ্জ
উপজেলার দেবীগঞ্জ ইউনিয়নের কৃষিখামার ধরধরা সেতু এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক স্কুল
শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন।
নিহত ইশাদ দেবীগঞ্জ
ইউনিয়নের কলেজপাড়ার কুরবান আলীর ছেলে এবং জমিরউদ্দিন দাখিল মাদরাসার অষ্টম শ্রেণীর
শিক্ষার্থী।
আহত দেবীগঞ্জ ইউনিয়নের
কলেজপাড়ার রাজু ইসলামের ছেলে শাহীন (২৫) ও সামিনুরের ছেলে জীবনকে (১০) রংপুর মেডিকেল
কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
দেবীগঞ্জ ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান আশরাফুল ইসলাম এমু পরিবারের সদস্যদের বরাতে তিনি বলেন, ইশাদসহ তার দুই প্রতিবেশী
শাহীন ও জীবন মোটরসাইকেলে করে সোনাহার এলাকায় ঘুরতে যাচ্ছিলেন। ধরধরা সেতু এলাকায় মোটরসাইকেলের
নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর সঙ্গে ধাক্কা লেগে তিনজনই সড়কে ছিটকে পড়েন। দেবীগঞ্জ উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ইশাদকে মৃত ঘোষণা করেন।
জয়পুরহাট
জয়পুরহাট-বগুড়া দো-সীমানা
এলাকায় সকালে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আব্দুস সামাদ (৫৬)
নামে এক সুপারী ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহত আব্দুস সামাদ
কালাই উপজেলার বামন গ্রামের মৃত ফজির উদ্দিনের ছেলে।
কালাই উপজেলার জিন্দারপুর
ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া জানান, সামাদ সুপারী ব্যাবসার কাজে ভাড়া করা অটোরিকশাযোগে
বগুড়ার দুপচাচিয়া উপজেলার ধাপেরহাট বাজারে যাচ্ছিলেন। পথে
এক বাইসাইকেল আরোহীকে
বাঁচাতে গিয়ে অটোরিকশা চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্ড়ে ধাক্কা দিয়ে উল্টে যায়।
“এতে আব্দুস সামাদ
গুরুতর আহত হন। উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক
তাকে মৃত ঘোষণা করেন।”
গোপালগঞ্জ
গোপালগঞ্জের মুকসুদপুর
উপজেলার কদমপুর ব্রিজ এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী হুমায়ুন শেখ (৩৮)
নিহত হয়েছেন।
মুকসুদপুর থানার ওসি
আবু বকর মিয়া বলেন, বাইসাইকেলে করে হুমায়ুন শেখ পুরাতন মুকসুদপুর থেকে মুকসুদপুরে উপজেলা
সদরে যাচ্ছিলেন। গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী একটি মাইক্রোবাস পিছন দিক থেকে
হুময়ূনের বাই সাইকেলে সজরে আঘাত করে পালিয়ে যায়।
“এতে বাইসাইকেল আরোহী
সড়কের পাশের খাদে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।”
কুমিল্লা
কুমিল্লা-নোয়াখালী
সড়কে লাকসামের চন্দনা বাজারে পিকআপ ভ্যান খাদে পড়ে পেট্রোবাংলার এক কর্মকর্তা নিহত
হয়েছেন।
নিহত হেলাল উদ্দিন
(৫০) চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলীর
ছেলে।
ময়নামতি হাইওয়ে থানার
লাকসাম ক্রসিং ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মাকসুদ আহমেদ বলেন, পেট্রোবাংলার একটি পিকআপ
নোয়াখালীর বেগমগঞ্জ থেকে চাঁদপুরের শাহরাস্তি যাচ্ছিল। চন্দনা বাজারের কাছাকাছি এলে
বিকট শব্দে গাড়ির একটি চাকা বিস্ফোরিত হয় এবং গাড়িটি ছিটকে সড়কের পাশে খাদে গিয়ে পড়ে।
এতে ঘটনাস্থলেই হেলাল উদ্দিন মারা যান।
এই দুর্ঘটনায় গুরুতর
আহত আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে মাকসুদ জানান।
খুলনা
খুলনা-চুকনগর মহাসড়কে
ডুমুরিয়া মহিলা কলেজের সামনে পিকআপ ও ইঞ্জিনভ্যানের মুখোমুখি সংঘর্ষে মায়ের কোল থেকে
ছিটকে পড়ে আট মাস বয়সী এক শিশু মারা গেছে।
ডুমুরিয়ার খর্ণিয়া
হাইওয়ে থানা পুলিশের ওসি মো. মেহেদী হাসান জানান, পিকআপ ও ইঞ্জিনভ্যানের মুখোমুখি সংঘর্ষে
মায়ের কোল থেকে শিশু ইব্রাহীম হোসেন ছিটকে পড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যায়।
এ দুর্ঘটনায় আহত শিশুটির
মা রাবেয়া বেগমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও বাবা শরিফুল ইসলামকে ডুমুরিয়া উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলেও ওসি জানান।
পাবনা
পাবনার ঈশ্বরদী উপজেলায়
সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক ও ট্রাকচালকের সহকারী নিহত হয়েছেন; আহত হয়েছেন
আরও দুই জন।
দাশুড়িয়া-কুষ্টিয়া সড়কে
চাঁদ আলীর মোড়ে বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে পাকশী হাইওয়ে পুলিশের ওসি
আশীষ কুমার স্যানাল জানান।
নিহত মোটরসাইকেল চালক
মেহেদি হাসান (২০) ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের চর-মিরকামারী গ্রামের সুজন আলীর
ছেলে। আর ট্রাকচালকের সহকারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়দের বরতে ওসি
বলেন, তরমুজ বোঝাই একটি ট্রাককে ওভারটেক করার সময় ছিঁটকে পরে মোটরসাইকেল আরোহী
মেহেদী ঘটনাস্থলে মারা যান। এ সময় ট্রাকটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের
সঙ্গে ধাক্কা লাগলে চালক সহকারী নিহত হন। আহত হন ট্রাকে থাকা আরও দুইজন।
“স্থানীয়রা মুমূর্ষু
অবস্থায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে চিকিৎসক মশিউর রহমান দুজনকে মৃত
ঘোষণা করেন।”
ওসি জানান, দুর্ঘটনার
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুজনের মরদেহ উদ্ধার করে। আহতদের উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ময়মনসিংহ
ময়মনসিংহের ফুলবাড়ীয়া
উপজেলায় মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে পিকআপের সঙ্গে সংঘর্ষে দুই বন্ধুর প্রাণ গেছে; এ
সময় মোটরসাইকেলে থাকা আরেক বন্ধু গুরুতর আহত হয়েছেন।
ফুলবাড়ীয়া-শিবগঞ্জ সড়কে
ছলির বাজারে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে ফুলবাড়িয়া থানার
এসআই মো. হানিফ উদ্দিন জানান।
নিহত আব্দুল হান্নান
(১৭) উপজেলার চকরাধাকানাই গড়পাড়া গ্রামের প্রবাসী মজিবর রহমানের ছেলে এবং নয়ন (১৬)
একই গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে।
আহত শাহিন মিয়া (১৯) ওই
এলাকার হেলাল মিয়ার ছেলে। তকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয়দের বরাতে এসআই
হানিফ বলেন, তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়েছিলেন। মোটরসাইকেলটি
বেপরোয়া গতিতে চলার সময় ছলির বাজারে বিপরীত দিকে থেকে আসা একটি পিকআপের সঙ্গে
মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
চাঁদপুর
চাঁদপুরে হাজীগঞ্জ
উপজেলায় মায়ের সামনে বাস চাপায় তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টার
দিকে উপজেলার গোগরা এলাকার চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে
হাজীগঞ্জ থানার ওসি যোবাইর সৈয়দ জানান।
মৃত ইভার (৩) গোগরা
গ্রামের তালতলা বাড়ির অটোরিকশা চালক মুরাদের মেয়ে।
হাজিগঞ্জ উপজেলার
বাকিলা ইউনিয়ন পরিষদের সদস্য ফারুক জানান, সকালে মা সেফালী আক্তারের সঙ্গে ঘুরতে
বের হয় ইভা। পথে অটোরিকশার জন্য অপেক্ষা করছিল মা-মেয়ে। এ সময় চাঁদপুর থেকে
কুমিল্লাগামী বোগদাদ পরিবহনের একটি বাসের চাপায় মাথা থেতলে গিলে ঘটনাস্থলেই প্রাণ
হারায় ইভা।