ফরিদপুরে সয়াবিন তেল উদ্ধার করে ন্যায্য মূল্যে বিক্রি, জরিমানা আদায়

শুক্রবার দুপুরে শহরের হেলিপ্যাড মাকের্টে এ অভিযান চালানো হয় বলে ফরিদপুর ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক মো. সোহেল শেখ জানান। তিনি বলেন, গোপন খবরে মফিজ স্টোর ও আসাদ স্টোরে অভিযান চালিয়ে প্রায় তিনশ লিটার বিভিন্ন কোম্পানির সয়াবিন তেল জব্দ করা হয়। অবৈধ ভাবে তেল মজুতের দায়ে মফিজ স্টোরের মালিককে ৪০ হাজার ও আসাদ স্টোরের মালিককে […]
দাদা-দাদি হতে না পারার আক্ষেপে একমাত্র ছেলের বিরুদ্ধে মামলা

সম্প্রতি দেশটির উত্তরাখণ্ড রাজ্যে ঘটনাটি ঘটেছে বলে শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। আদালতে করা মামলায় সঞ্জীব (৬১) ও সন্ধ্যা (৫৭) প্রসাদ দম্পতি অভিযোগ করেছেন, সন্তানকে বৈমানিক হিসেবে গড়ে তুলতে এবং তার বিয়ের বিশাল আয়োজনের পেছনে তারা নিজেদের সঞ্চয় খরচ করেছেন। আগামী এক বছরের মধ্যে যদি ছেলের ঘরে নাতি বা নাতনির জন্ম না হয় তাহলে ক্ষতিপূরণ […]
ফিনল্যান্ডকে হুঁশিয়ারি মস্কোর, রুশ জাহাজ ক্ষতিগ্রস্ত করার দাবি ইউক্রেইনের

বৃহস্পতিবার তারা এই হুঁশিয়ারি দেয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। একইদিন ইউক্রেইন দাবি করেছে, তারা কৃষ্ণসাগরে রুশ নৌবাহিনীর একটি রসদবাহী জাহাজের ক্ষতি করেছে। সাম্প্রতিক দিনগুলোতে ওই অঞ্চলে দুই পক্ষের মধ্যে তীব্র লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে। ইউক্রেইনের দক্ষিণাঞ্চের ওদেসা আঞ্চলিক সামরিক প্রশাসনের মুখপাত্র সেরহি ব্রাতচুক জানান, তাদের সেনারা স্নেক আইল্যান্ডের কাছে থাকা নৌযান ভিসেভোলোদ বোবোরভের ব্যাপক […]
সিরাজগঞ্জ সড়কে প্রাণ গেল ২ জনের

শুক্রবার সকালে উপজেলার শাহানগাছা ও মহিষামুড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার এসআই শরীফুল ইসলাম জানান। মৃতরা হলেন- সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের মহিষামুড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে নাঈম ইসলাম ও নওদা ফুলকোচা গ্রামের গোপালের ছেলে মদন। আহতদের বগুড়ার জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। […]
ভূমি সেবা সপ্তাহ শুরু ১৯ মে

এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১৯ থেকে ২৩ মে ‘ভূমি অফিসে না এসেই ডিজিটাল ভূমি সেবা গ্রহণ’ প্রতিপাদ্যে দেশের আট বিভাগে ‘ভূমি সেবা সপ্তাহ-২০২২’ উদযাপন করা হবে। এবার ‘১৬১২২ নম্বরে কল সেন্টারের মাধ্যমে ভূমিসেবা’ এবং ‘ডাকযোগে ভূমিসেবা’ বিষয় দুটিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করবেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান […]
বাসের সঙ্গে সংঘর্ষ, প্রাণ গেল পিকআপভ্যান চালকের

শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলার বাগজানা এলাকার জয়পুরহাট-বগুড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব জানান। মৃত শরিফ রহমান সাগর (৩৫) নিলফামারী জেলার সৈয়দপুর উপজেলার নতুন বাবু পাড়া গ্রামের আজিজার রহমানের ছেলে। এ ঘটনায় আহত জিৎ মহন্ত পাঁচবিবি উপজেলার শুভন মহন্তর ছেলে। ওসি বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে নিলফামারীর সৈয়দপুরমুখী আম বোঝাই পিকআপভ্যানের […]
রাশিয়ার কৌশলগত পরাজয় স্পষ্ট: জেলেনস্কি

বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে দেওয়া রাত্রিকালীন বক্তৃতায় তিনি বলেন, “ইতোমধ্যেই বিশ্বের প্রত্যেকের কাছে এটি পরিষ্কার হয়ে গেছে, কিন্তু রাশিয়ার এটা স্বীকার করার সাহস নেই।” রাশিয়ার সেনাদের ‘কাপুরুষ’ আখ্যায়িত করে তারা ‘ক্ষেপণাস্ত্র, বিমান ও কামান হামলার পেছনে লুকানোর চেষ্টা করছে’ বলে মন্তব্য করেন তিনি। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এলিজাবেথ ট্রাস। ছবি: রয়টার্স বিবিসি জানিয়েছে, আন্তর্জাতিক নার্স দিবসে দেওয়া এ […]
টুইটারে মাস্ক যুগ শুরুর আগে চাকরি গেল দুই কর্মকর্তার

তাদের মধ্যে টুইটারের কনজিউমার বিভাগের নেতৃত্বে ছিলেন কেভন বেকপুর। আর ব্রুস ফালক দেখতেন রেভিনিউ বিভাগ। বিবিসি জানিয়েছে, উচ্চপদস্থ দুই কর্মকর্তাকে ছাঁটাইয়ের পাশাপাশি নতুন কর্মী নিয়োগ প্রক্রিয়াও স্থগিত রেখেছে টুইটার। তবে, ‘ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ’ পদে প্রয়োজনে তারা কর্মী নিয়োগ দেবে। টুইটারের এক মুখপাত্র বিবিসিকে বলেছেন, একইসঙ্গে কার্যকর ও দক্ষভাবে কোম্পানি চালানোর মত করেই তারা খরচ কমাচ্ছেন। […]
ইন্টেলিজেন্ট চাচা

আজ প্রায় পাঁচদিন হলো এই ব্যালেন্স এখনও স্থির রয়ে গেছে। মোবাইলে কথা যে বলেনি তা কিন্তু নয়। তবে নিজ থেকে ফোন করে নয়, যাদের দরকার হয়েছে তারা নিজেরা ফোন করে ওনার সাথে যোগাযোগ করেছে। রহিম চাচাকে পুরো এলাকায় সবাই ‘ইন্টেলিজেন্ট চাচা’ বলে ডাকে। আমাদের স্টেশনের পাশে ব্যাংকের যে এটিএম বুথটা আছে ওখানে তিনি সিকিউরিটি গার্ডের […]
ট্রেনে ফের আসনের বেশি টিকেট

বৃহস্পতিবার রেলভবনে এক বৈঠকে শোভন শ্রেণির এই টিকেট বিক্রির সিদ্ধান্ত হয় বলে রেলের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এখন স্ট্যান্ডিং টিকেট বিক্রি বন্ধ থাকলেও অনেক যাত্রী দাঁড়িয়ে যাচ্ছেন। কিন্তু তারা ভাড়া দিচ্ছেন না। “আমরা লোকজনকে নিয়ন্ত্রণ করতে পারছি না। টিকেট ছাড়াই উঠে যায়। জরিমানা করতে গেলে বিশৃঙ্খলা তৈরি হয়। […]