ক্যাটাগরি

যুদ্ধাপরাধ: জামায়াতের মন্টুসহ নওগাঁর ৩ আসামির রায় মঙ্গলবার

বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারকের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রোববার রায়ের এই তারিখ ঠিক করে দেন। আসামিরা হলেন- নওগাঁর মো. রেজাউল করিম মন্টু, মো. নজরুল ইসলাম ও মো. শহিদ মণ্ডল। তাদের মধ্যে নজরুল ইসলাম পলাতক। বাকি দুজন কারাগারে আছেন। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় নওগাঁয় সাতজনকে হত্যার পাশাপাশি আরও অনেককে অবৈধভাবে আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠণ ও […]

জাতীয় উৎপাদনশীলতা পুরস্কার পেল প্রাণের ২ কোম্পানি

রোববার বিকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে কোম্পানি দুটির প্রতিনিধিদের হাতে ‘ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২০’ তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। প্রাণের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হবিগঞ্জ এগ্রোর পক্ষে প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা এবং সিলভান টেকনোলোজিসের পক্ষে প্রধান পরিচালন কর্মকর্তা প্রকৌশলী মোস্তাফিজুর রহমান পুরস্কার গ্রহণ করেন। বৃহৎ শিল্প ক্যাটাগরিতে খাদ্য […]

ওসি প্রদীপ ও স্ত্রীর দুর্নীতি মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ

এই মামলার পরবর্তী শুনানি হবে ৬ জুন। যুক্তিতর্ক শুনানি শেষে তারপরই রায়ের পর্যায়ে যাবে মামলাটি। রোববার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মুন্সী আব্দুল মজিদের আদালতে আসামিপক্ষ মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা শেষ করে। দুদকের আইনজীবী মাহমুদুল হক মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তদন্তকারী কর্মকর্তাকে (আইও) জেরার মধ্যে দিয়ে মামলার সাক্ষ্য-জেরা শেষ হলো। এরপর ৩৪২ ধারায় আসামিদের পরীক্ষা […]

খুলনা-কলকাতা ট্রেন: শুরুর দিন এসেছে ১৯ যাত্রী, গিয়েছে ৪৫

খুলনা রেলওয়ে স্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার জানান, রোববার সকাল ৭টা ১০ মিনিটে ১৯ জন যাত্রী নিয়ে ট্রেনটি বেলা সাড়ে ১২টায় খুলনা স্টেশনে পৌঁছায়। এক ঘণ্টা পর দুপুর দেড়টায় সেটি ৪৫ জন যাত্রী নিয়ে কলকাতার উদ্দেশে খুলনা ছেড়ে যায়। যশোর স্টেশন থেকে আরও যাত্রী নিয়ে বেনাপোল বন্দর হয়ে বিকাল ৬টা ১০ মিনিটে কলকাতা পৌঁছানোর কথা […]

এক দিনে ২.১১% বাড়ল ডিএসই সূচক

রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ১৩১ দশমিক ৩৫ পয়েন্ট বা ২ দশমিক ১১ শতাংশ বেড়েছে। এই বৃদ্ধি গত দুই মাস ২০ দিনের মধ্যে সবচেয়ে বেশি। এর আগে এর চেয়ে বেশি বেড়েছিল চলতি বছরের ৯ মার্চ। সেদিন সূচক বেড়েছিল ২ দশমিক ৪১ শতাংশ। শেয়ার বিক্রির হিড়িকে গত ৯ মে থেকে ২২ মে […]

ডলারের বিপরীতে আরও সস্তা হল টাকা

রোববার প্রতি ডলারের বিনিময় মূল্য ৮৭ টাকা ৯০ পয়সা থেকে এ পরিমাণ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম। তিনি বলেন, “সোমবার থেকে আন্তঃব্যাংক লেনদেন ৮৯ টাকার হারটি কার্যকর হবে।” এছাড়া আমদানি ও রপ্তানি বিল সমন্বয়ে বিসি দর করা হয়েছে ৮৯ টাকা ১৫ পয়সা। গত বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে […]

তিলোত্তমাসহ ছাত্রলীগের ৩২ জনের বিরুদ্ধে মামলা

রোববার ঢাকার হাকিম আদালতে করা এই মামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি তিলোত্তমা শিকদারকে আসামির তালিকায় শীর্ষে রাখা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা মানসুরা আলমের করা এই মামলায় আসামিদের বিরুদ্ধে মারধর, হত্যা চেষ্টা, মোবাইল ও টাকা-পয়সা চুরির অভিযোগ আনা হয়েছে। মহানগর হাকিম মো. শান্ত ইসলাম মল্লিক অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দিতে শাহবাগ থানার […]

কুমিল্লায় ‘ব্রাজিল-আর্জেন্টিনার মত খেলা’ দেখতে চান সিইসি

তিনি বলেছেন, “আমরা নির্বাচনে যুদ্ধ চাই না, প্রতিযোগিতা চাই। প্রতিদ্বন্দ্বিতা হবে ব্রাজিল-আর্জেন্টিনার খেলার মত। এখানে কেউ বিজয়ী হবে, কেউ হারবে। তবে কেউ পেশীশক্তির ব্যবহার করবেন না।” রোববার দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে আসন্ন সিটি নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিতে হয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার। তার কমিশনের অধীনে এটাই হবে প্রথম নির্বাচন। কাজী হাবিবুল আউয়াল বলেন, […]

‘অ্যান্ড্রয়েড ১৩ বেটা ২.১’ আপডেট আনলো গুগল

বৃহস্পতিবার উন্মুক্ত করা এই আপডেটে অপারেটিং সিস্টেমে বেশ কয়েকটি ‘বাগ ফিক্স’ আনার পাশাপাশি ডিভাইসের স্থিতিশীলতা বাড়ানোর কথা বলেছে নির্মাতা। প্রযুক্তিবিষয়ক সাইট সিনেটের প্রতিবেদন অনুযায়ী, কয়েকটি ‘বাগ ফিক্স’-এর মধ্যে সার্চ বারে খোঁজার পর ফলাফল না আসা, ডিভাইস ক্র্যাশ এবং হটস্পট চালুর পর রিস্টার্ট নেওয়ার মতো বিষয়গুলো নিয়ে কাজ করেছে গুগল। ‘অ্যান্ড্রয়েড অটো’র সঙ্গে সংযোগ হারানোর পর […]

নেপালে ২২ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত

রোববার সকালে উড্ডয়নের ১৫ মিনিট পর কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সেটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। উদ্ধারকর্মীরা পরে নেপালের মুস্তাং জেলার কোয়াং গ্রামে উড়োজাহাজটির ধ্বংসাবশেষ খুঁজে পায়। বেসরকারি এয়ারলাইন্স তারা এয়ারের ওই উড়োজাহাজটি রোববার স্থানীয় সময় সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে পোখারা ছেড়ে যায় এবং ১৫ মিনিট পরই কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সেটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে […]