সাঁতার কাটতে কাটতে ‘হৃদরোগ’, এসআইয়ের মৃত্যু

কলারোয়া থানা পুকুরে ডুবে রোববার সকালে তার মৃত্যু হয় বলে ওসি নাসির উদ্দীন মৃধা জানান। নিহত রাশেদুল ইসলাম (৪০) মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর গ্রামের লোকমান হোসেনের ছেলে। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শফিকুল ইসলাম বলেন, “সকাল ৯টা ৫০ মিনিটের দিকে অচেতন অবস্থায় রাশেদুলকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। হার্ট অ্যাটাকে তার মৃত্যু […]
নেপালের নিখোঁজ উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে

রোববার সকালে উড্ডয়নের ১৫ মিনিট পর কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সেটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। উদ্ধারকর্মীরা পরে নেপালের মুস্তাং জেলার কোয়াং গ্রামে উড়োজাহাজটির ধ্বংসাবশেষ খুঁজে পায়। বেসরকারি এয়ারলাইন্স তারা এয়ারের ওই উড়োজাহাজটি রোববার স্থানীয় সময় সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে পোখারা ছেড়ে যায় এবং ১৫ মিনিট পরই কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সেটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে […]
২০ রানেই শেষ মিরপুর প্রমীলা, আবাহনী জিতল ২৫ বলে

মেয়েদের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে রোববার ১০ উইকেটে জিতেছে আবাহনী লিমিটেড। প্রতিপক্ষের ২১ রানের লক্ষ্যে তারা পৌঁছে যায় ২৫ বলেই। মিরপুর প্রমীলা দলকে এতো অল্পতে গুঁড়িয়ে কারিগর শানু বাঁহাতি স্পিনে স্রেফ ৬ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন। ম্যাচ সেরার পুরস্কার ওঠে তারই হাতে। বিকেএসপির এক নম্বর মাঠে টস জিতে ব্যাটিংয়ে নামা মিরপুর প্রমীলা […]
উপাচার্য সৎ হলে বিশ্ববিদ্যালয় ভালো চলে: শাবি ভিসি

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে রোববার সকালে ‘উদ্যোক্তা ও উদ্ভাবন’ বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান (এফইএস) বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘বাংলাদেশ প্রফেশনাল ফরেস্ট্রি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (বাফসা)’ এ সেমিনারের আয়োজন করে। উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয় সামনে ভালো চলবে নাকি খারাপ চলবে, সেটা নির্ভর করবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ওপর। উপাচার্য যদি সৎ […]
শিক্ষাঙ্গনে বিশৃঙ্খলা-অরাজকতা হতে দেব না: শিক্ষামন্ত্রী

চাঁদপুর বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে রোববার শিক্ষামন্ত্রী সাংবাদিকদের কাছে সরকারের এই অবস্থানের কথা জানান। তিনি অভিযোগ করেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে স্বার্থান্বেষী একটি মহল দেশের শিক্ষাঙ্গনকে অস্থিতিশীল করতে চাইছে; দেশের মানুষ ওই চেষ্টা প্রতিহত করবে বলেও জানান মন্ত্রী। শিক্ষামন্ত্রী বলেন, “যারা শিক্ষাঙ্গনকে বিশৃঙ্খল করতে চায়, এক ধরনের অরাজকতা […]
ফাইনালে বিশৃঙ্খলা, আয়োজকদের উপর ক্ষুব্ধ রবার্টসন

ফ্রান্সের প্যারিসে শনিবারের ফাইনালে লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে প্রতিযোগিতার রেকর্ড ১৪তম শিরোপা ঘরে তোলে রিয়াল মাদ্রিদ। ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন ভিনিসিউস জুনিয়র। স্পেন ও ইংল্যান্ডের দুই জায়ান্ট ক্লাবের ফাইনাল ঘিরে উন্মাদনা ছিল আকাশছোঁয়া। সারা বিশ্ব অপেক্ষায় ছিল দারুণ এক ফাইনালের। আয়োজকদের সঠিক ব্যবস্থাপনার ঘাটতিতে শুরুতেই সেই রোমাঞ্চে লাগে ধাক্কা। তিন দফায় ফাইনাল শুরুর সময় […]
সোমবার ৭ ঘণ্টা গ্যাস পাবে না ঢাকার মোহাম্মদপুরের একাংশ
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মোহাম্মদীয়া হাউজিং ও চানমিয়া হাউজিং এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এর আশাপাশের এলাকায়ও গ্যাসের চাপ থাকবে কম। গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য সাময়িক অসুবিধা সৃষ্টিতে গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস […]
জনমতে প্রভাব বিস্তারে সার্চ ইঞ্জিন নির্ভরতা চীনের

উইঘুর মুসলিম অধ্যুষিত ‘শিনজিয়াং’ চীনের পশ্চিমাঞ্চলে অবস্থিত। ওই অঞ্চলটির নাম লিখে সার্চ করলেই চীনের রাষ্ট্রসমর্থিত সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন সার্চ রেজাল্টের শুরুতেই চলে আসছে বলে আবিষ্কার করেছেন ‘ব্রুকিংস ইনস্টিটিউট’ এবং ‘অ্যালায়েন্স ফর সিকিউরিং ডেমোক্রেসি’ সংগঠন দুটির গবেষকরা। প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট জানিয়েছে, টানা ১২০ দিনের তথ্য সংগ্রহ করেছেন ব্রুকিংসের গবেষকরা। শিনজিয়াংয়ের সঙ্গে সংশ্লিষ্ট ১২টি বাক্যাংশ লিখে গুগল সার্চ […]
রিয়ালে এটাই ছিল আমার শেষ ম্যাচ: মার্সেলো

শনিবারের ফাইনালে ভিনিসিউস জুনিয়রের একমাত্র গোলে লিভারপুলকে হারিয়ে রেকর্ড ১৪তম বারের মতো ইউরোপ সেরা হয়েছে রিয়াল। মাদ্রিদের ক্লাবটির অধিনায়ক মার্সেলো এই ম্যাচে ছিলেন না শুরুর একাদশে। বদলি হিসেবেও নামানো হয়নি তাকে। নিজে না খেললেও দল অন্তপ্রাণ মার্সেলোর উচ্ছ্বাসের একটুও কমতি ছিল না। ম্যাচের শেষ বাঁশির পর এই ব্রাজিলিয়ানের দিকে ক্যামেরা ঘুরতেই দেখা যায়, তার চোখ […]
কোভিড: মৃত্যুহীন গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগী বেড়েছে

স্বাস্থ্য অধিদপ্তরের রোববারের বুলেটিনে ৪০ জন রোগী শনাক্তের খবর দেওয়া হয়। শনিবার এই সংখ্যা ছিল ২৮। নতুন রোগীদের নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৪৪৭ জন। নতুন কারও মৃত্যু না হওয়ায় মহামারীতে মৃতের সংখ্যা আগের মতোই ২৯ হাজার ১৩০ জন রয়েছে। গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ২১৫ জন কোভিড রোগী। […]